ঢাকা, ০৩ অক্টোবর শনিবার, ২০২৬ || ১৮ আশ্বিন ১৪৩৩
good-food
রাফির মামলাটি যেন হারিয়ে না যায় : হাইকোর্ট

রাফির মামলাটি যেন হারিয়ে না যায় : হাইকোর্ট

সাংবাদিক দম্পতি সাগর-রুনি কিংবা মিতু ও তনুর মত ফেনীর অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মামলাটি যেন হারিয়ে না যায় !

এ মন্তব্য করে হাইকোর্ট বলেছেন, নুসরাতের মামলার তদন্তে গাফিলতি হলে আমরা হস্তক্ষেপ করব। আমরা যতটুকু জানি ঘটনাটি পিবিআইকে ট্রান্সফার করা হয়েছে তদন্তের জন্য। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী নিজে এটা তদারকি করছেন। আমরা এ ঘটনায় সমভাবে ব্যথিত।

০১:৫৩ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

পদ্মাসেতুতে বসলো ১০ম স্প্যান

পদ্মাসেতুতে বসলো ১০ম স্প্যান

পদ্মাসেতুতে বুধবার দুপুরে ১০ম স্প্যান বসানো হয়েছে। সেতুর মাওয়া প্রান্তের ১৩ ও ১৪ নং খুঁটির ওপর ৩নং মডিউলের ‘৩-এ’ নম্বর স্প্যানটি বসানো হয়। দুপুর সাড়ে ১২টায় এ স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়। সেতুর ১৩ ও ১৪ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানোর মাধ্যমে সেতুর দেড় কিলোমিটার দৃশ্যমান হলো।ভাসমান ক্রেনবাহী জাহাজটি কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি (সুপার স্ট্রাকচার) নিয়ে সকাল ৮টা ২০মিনিটের দিকে রওনা হয়।

০৯:৪২ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের মডেলে বিস্মিত বিশ্ব

বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের মডেলে বিস্মিত বিশ্ব

স্থপতি লুই আই ক্যানের অমর সৃষ্টি ’বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের’ মডেল দৃষ্টি কাড়ল আন্তর্জাতিক সম্প্রদায়ের। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও এস্তোনিয়া স্থায়ী মিশনের যৌথ উদ্যোগে জাতিসংঘ সদরদপ্তরে

০৭:৩৯ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

আম বাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ

আম বাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ

ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে আগামী ৭ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বড় আম বাগানগুলোতে পুলিশ মোতায়েনের নির্দেশ দিলেন হাইকোর্ট।

পাশাপাশি ফলের বাজার ও আড়তগুলোতে আমসহ অন্যান্য ফলে রাসায়নিক মেশানো হচ্ছে কিনা, তা নজরদারি করতে জেলা প্রশাসন, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে টিম গঠনের নির্দেশনা দিয়েছেন আদালত।

০৬:১৬ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ঝুঁকিপূর্ণ ভবনে অফিস করছেন না প্রধানমন্ত্রী

ঝুঁকিপূর্ণ ভবনে অফিস করছেন না প্রধানমন্ত্রী

বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর ভবনটি তুলনামূলক ভূমিকম্প ও অগ্নিঝুঁকিপূর্ণ। তাই ওই ভবনে অফিস করছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ তথ্য জানালেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

এছাড়া ঝুঁকিপূর্ণ ভবনের সমস্যা সমাধানে আরও একটি ২০ তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।

০৬:১৮ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

চলে গেলেন ফায়ারম্যান সোহেলও   
মানুষ বাঁচাতে জীবন করেছিলেন তুচ্ছ

চলে গেলেন ফায়ারম্যান সোহেলও   

এফ আর টাওয়ারে আগুন লাগার পর উদ্ধার অভিযানে নেমেছিলেন ফায়ারম্যান সোহেল রানা। আটকা পড়া অনেক মানুষের জীবন বাঁচাতে কাজ করেছেন নিজের জীবন তুচ্ছ করে। একপর্যায়ে নিজেই আহত হন গুরুতর।  শেষ পর্যন্ত বাঁচানো গেল না তাকেই। মৃত্যুর সঙ্গে লড়ে চলে গেলেন না ফেরার দেশে। 

১১:২৪ এএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

রাজশাহী-ঢাকা বিরতিহীন আন্ত:নগর ট্রেন
নামকরণ শিগগিরই

রাজশাহী-ঢাকা বিরতিহীন আন্ত:নগর ট্রেন

রাজশাহী থেকে ঢাকা রুটে চলাচল শুরু করতে যাওয়া বিরতিহীন আন্তনগর ট্রেনের নাম এখনো ঠিক হয়নি। চূড়ান্ত হবে দুয়েকদিনের মধ্যেই। এই ট্রেন চালু নিয়ে প্রস্তাবনাগুলোও চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।

রোববার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

১২:০১ এএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

বিমানবন্দরে এমপিসহ ভিআইপিদের তল্লাশি শিথিলের প্রস্তাব

বিমানবন্দরে এমপিসহ ভিআইপিদের তল্লাশি শিথিলের প্রস্তাব

দেশের বিমানবন্দরে সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) ক্ষেত্রে নিরাপত্তা তল্লাশি কিছুটা শিথিল করার  অনুরোধ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। একইসঙ্গে তাঁদের জন্য আলাদা সারি করারও অনুরোধ জানানো হয়েছে। তবে, বিমান মন্ত্রণালয় বলেছে, এটি করতে হলে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা দরকার।

০৮:৫২ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রোববার

হঠাৎ আমেরিকার সিকিউরিটি অ্যালার্ট কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

হঠাৎ আমেরিকার সিকিউরিটি অ্যালার্ট কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঝড়ঝাপটা ও নানা দুর্যোগের মধ্য দিয়েও বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন হঠাৎ করেই আমেরিকা একটি সিকিউরিটি অ্যালার্ট দিয়েছে। ঠিক কী কারণে এই সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে, সেটি আমাদের জানা নেই। তাই অ্যালার্ট জারির আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা উচিত। তারপরও খোঁজখবর নিচ্ছি, কেন এই সিকিউরিটি অ্যালার্ট।

১০:৫৯ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

হঠাৎ হামলে পড়লো মৌমাছির ঝাঁক
নারী-শিশুসহ ৬ জন হাসপাতালে

হঠাৎ হামলে পড়লো মৌমাছির ঝাঁক

হঠাৎ হামলে পড়লো মৌমাছির ঝাঁক। আক্রান্ত হলো নারী-শিশু। এর মধ্যে কয়েকজন মারাত্মক অসুস্থ হয়ে এখন হাসপাতালে।

 ঘটনাটি আজ বৃহস্পতিবার দুপুরের। নারী-শিশুসহ ছয়জনকে ভর্তি করা হয়েছে পঞ্চগড় সদর হাসপাতালে।

০৮:৪৫ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

ফোর্বসের তালিকায় সেরা ২ বাংলাদেশী তরুণ

ফোর্বসের তালিকায় সেরা ২ বাংলাদেশী তরুণ

২০১৯ সালের ‘থার্টি আন্ডার থার্টি এশিয়া লিস্ট’ চূড়ান্ত করেছে   ফোর্বস ম্যাগাজিন। এ তালিকায় সাফল্যের খাতায় উঠে এসেছে দুই বাংলাদেশী তরুণের নাম। তারা হলেন :  বাংলাদেশে রাইড শেয়ারিং সেবা ‘পাঠাও’য়ের প্রধান নির্বাহী হুসাইন এম ইলিয়াস ও কার্টুনিস্ট আবদুল্লাহ আল মোরশেদ।  

১১:২১ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

আগামী বাজেট থেকে সব প্রতিবন্ধী ভাতা পাবে : প্রধানমন্ত্রী

আগামী বাজেট থেকে সব প্রতিবন্ধী ভাতা পাবে : প্রধানমন্ত্রী

সরকার আগামী বাজেট থেকে দেশের সব প্রতিবন্ধীকে ভাতা প্রদান করবে।  ‘আগামী বাজেট থেকে দেশের যত প্রতিবন্ধী রয়েছে তাঁদেরকে আমরা ভাতা

০৬:৩২ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের বাস্তবতা
বাকশাল

বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের বাস্তবতা

শোষকের গণতন্ত্র নয়, চেয়েছিলেন শোষিতের গণতন্ত্র। আর এই চাওয়াকে কার্যকর করার জন্য তিনি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচী ঘোষণা করেছিলেন।  দ্বিতীয় বিপ্লবের 

১২:০৮ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

সূবর্ণচরে ফের গৃহবধূকে গণধর্ষণ

সূবর্ণচরে ফের গৃহবধূকে গণধর্ষণ

নোয়াখালীর সূবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে পাঁচ সন্তানের জননীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার চরজুবলী ইউনিয়নের উত্তর বাগ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
এর আগে একই উপজেলায় গত ৩০ ডিসেম্বর রাতে ভোটের জেরে চার সন্তানের এক জননী গণধর্ষণের শিকার হন। সেই ঘটনার ঠিক তিন মাসের ব্যবধানে আবারো আরেক ভোটের রাতে একই ঘটনা ঘটলো।

০৫:২৫ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার

অগ্নি দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

অগ্নি দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ এবং অগ্নি দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি এড়াতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বনানীর 

০৫:১৮ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার

রাজধানীতে বৈশাখী ঝড়ে  ৩ জন নিহত

রাজধানীতে বৈশাখী ঝড়ে ৩ জন নিহত

হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাসহ মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। রাজধানীতে ক্ষণিকের এই ঝড়েই ইট পড়ে ও গাছ ভেঙে  ৩ জন মারা গেছে । সন্ধ্যায় শুরু হওয়া কয়েক মিনিটের ঝড়ে রাজধানীর বিভিন্ন জায়গায় উপড়ে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি।

১১:০০ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার

এবার আগুনে পুড়লো গুলশান কাঁচাবাজার

এবার আগুনে পুড়লো গুলশান কাঁচাবাজার

বনানীর আগুন পুরোপুরি নিভিয়েছে কেবলই। ভেতরের সব তলায় তল্লাশি শেষে বুঝিয়ে দিয়েছেন দমকল কর্মীরা। এরই মধ্যে লেলিহান আগুনে পুড়লো খুব কাছেই গুলশান ১ নম্বরের ডিএনসিসি মার্কেট লাগোয়া কাঁচাবাজারটি।

শনিবার ভোরে এই আগুন লাগে। দাউদাউ আগুন জ্বলে প্রায় আড়াই ঘণ্টা। এতে কাঁচাবাজারের প্রায় দেড়শ দোকানের সবগুলোই ভস্মীভূত হলো।

১২:১৯ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

দেড়টা পর্যন্ত যোগাযোগ রাখতে পেরেছিলেন পলি

দেড়টা পর্যন্ত যোগাযোগ রাখতে পেরেছিলেন পলি

পলি কী জানতেন আজ-ই হবে শেষ অফিস। আজ-ই হবে শেষ কর্মদিবস। অফিসে। কিংবা এই প্রিয় পৃথিবীতে। দুনিয়ার শেষ মুহূর্তটি হবে এমনই, চোখের সামনে নিশ্চিত মৃত্যুর অপেক্ষা … !

১০:২০ পিএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার

বনানীর আগুনে নিহত ২৫ জনের তালিকা প্রকাশ

বনানীর আগুনে নিহত ২৫ জনের তালিকা প্রকাশ

রাজধানীর বনানীর এফআর  টাওয়ারে  ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হয়েছেন। সবার মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে

০৭:১৫ পিএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার

এফআর টাওয়ারে তল্লাশি শেষ

এফআর টাওয়ারে তল্লাশি শেষ

রাজধানীর বনানীতে আগুন লাগা এফআর টাওয়ারের সব ফ্লোরে তল্লাশি শেষ করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে দায়িত্ব পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান সিকদার জানিয়েছেন, নতুন করে আগুন জ্বলে ওঠার আশঙ্কা না থাকায় ভবনটি পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শুক্রবার দুপুরে ২২ তলা ওই ভবনের সামনে সাংবাদিকদের তিনি  বলেন,  দুপুর ১টার দিকে সার্চ অপারেশন শেষ হয়েছে। পর্যালোচনা করে দেখেছি, নতুন করে আগুন লাগার কোনো আশঙ্কা নেই।

০৬:৫৮ পিএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার

বনানীর ভয়াবহ আগুনে পুড়ে মরলো ২৫ প্রাণ

বনানীর ভয়াবহ আগুনে পুড়ে মরলো ২৫ প্রাণ

রাজধানীর বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জনেরও বেশি। 

বৃহস্পতিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে আগুনে পুড়ে, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে অথবা  বাঁচার চেষ্টায় উঁচু ভবন থেকে লাফিয়ে পড়ে।

তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে শংকা জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

১১:৩০ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

বনানীর আগুনে শ্রীলংকানসহ নিহত ৭

বনানীর আগুনে শ্রীলংকানসহ নিহত ৭

রাজধানীর বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন।  আগুনের ঘটনায় আতঙ্কে লাফিয়ে পড়ে শ্রীলঙ্কার নাগরিক নিহত হন।

নিহত ব্যক্তিরা হলেন : পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬), মনির (৫০)  ও শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র।

০৫:৩৭ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

বনানীতে এফআর টাওয়ার জ্বলছে
আটকা পড়েছেন বহু মানুষ

বনানীতে এফআর টাওয়ার জ্বলছে

রাজধানীর বনানীর একটি ভবনে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে ১৭ নম্বর সড়কে ওই ভবনের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বনানীর এফআর টাওয়ারে রেস্তোরাঁটি অবস্থিত।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত  ১৩ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।  

পুরো ভবনে আতংক ছড়িয়ে পড়েছে। 


 

০২:১৬ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী হাসপাতাল লবিতে এ তথ্য জানান।

০৭:২৮ পিএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার