ঝুঁকিপূর্ণ ভবনে অফিস করছেন না প্রধানমন্ত্রী
বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর ভবনটি তুলনামূলক ভূমিকম্প ও অগ্নিঝুঁকিপূর্ণ। তাই ওই ভবনে অফিস করছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ তথ্য জানালেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
এছাড়া ঝুঁকিপূর্ণ ভবনের সমস্যা সমাধানে আরও একটি ২০ তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।
০৬:১৮ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার
চলে গেলেন ফায়ারম্যান সোহেলও
এফ আর টাওয়ারে আগুন লাগার পর উদ্ধার অভিযানে নেমেছিলেন ফায়ারম্যান সোহেল রানা। আটকা পড়া অনেক মানুষের জীবন বাঁচাতে কাজ করেছেন নিজের জীবন তুচ্ছ করে। একপর্যায়ে নিজেই আহত হন গুরুতর। শেষ পর্যন্ত বাঁচানো গেল না তাকেই। মৃত্যুর সঙ্গে লড়ে চলে গেলেন না ফেরার দেশে।
১১:২৪ এএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার
রাজশাহী-ঢাকা বিরতিহীন আন্ত:নগর ট্রেন
রাজশাহী থেকে ঢাকা রুটে চলাচল শুরু করতে যাওয়া বিরতিহীন আন্তনগর ট্রেনের নাম এখনো ঠিক হয়নি। চূড়ান্ত হবে দুয়েকদিনের মধ্যেই। এই ট্রেন চালু নিয়ে প্রস্তাবনাগুলোও চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।
রোববার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
১২:০১ এএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার
বিমানবন্দরে এমপিসহ ভিআইপিদের তল্লাশি শিথিলের প্রস্তাব
দেশের বিমানবন্দরে সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) ক্ষেত্রে নিরাপত্তা তল্লাশি কিছুটা শিথিল করার অনুরোধ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। একইসঙ্গে তাঁদের জন্য আলাদা সারি করারও অনুরোধ জানানো হয়েছে। তবে, বিমান মন্ত্রণালয় বলেছে, এটি করতে হলে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা দরকার।
০৮:৫২ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রোববার
হঠাৎ আমেরিকার সিকিউরিটি অ্যালার্ট কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঝড়ঝাপটা ও নানা দুর্যোগের মধ্য দিয়েও বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন হঠাৎ করেই আমেরিকা একটি সিকিউরিটি অ্যালার্ট দিয়েছে। ঠিক কী কারণে এই সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে, সেটি আমাদের জানা নেই। তাই অ্যালার্ট জারির আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা উচিত। তারপরও খোঁজখবর নিচ্ছি, কেন এই সিকিউরিটি অ্যালার্ট।
১০:৫৯ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার
হঠাৎ হামলে পড়লো মৌমাছির ঝাঁক
হঠাৎ হামলে পড়লো মৌমাছির ঝাঁক। আক্রান্ত হলো নারী-শিশু। এর মধ্যে কয়েকজন মারাত্মক অসুস্থ হয়ে এখন হাসপাতালে।
ঘটনাটি আজ বৃহস্পতিবার দুপুরের। নারী-শিশুসহ ছয়জনকে ভর্তি করা হয়েছে পঞ্চগড় সদর হাসপাতালে।
০৮:৪৫ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
ফোর্বসের তালিকায় সেরা ২ বাংলাদেশী তরুণ
২০১৯ সালের ‘থার্টি আন্ডার থার্টি এশিয়া লিস্ট’ চূড়ান্ত করেছে ফোর্বস ম্যাগাজিন। এ তালিকায় সাফল্যের খাতায় উঠে এসেছে দুই বাংলাদেশী তরুণের নাম। তারা হলেন : বাংলাদেশে রাইড শেয়ারিং সেবা ‘পাঠাও’য়ের প্রধান নির্বাহী হুসাইন এম ইলিয়াস ও কার্টুনিস্ট আবদুল্লাহ আল মোরশেদ।
১১:২১ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
আগামী বাজেট থেকে সব প্রতিবন্ধী ভাতা পাবে : প্রধানমন্ত্রী
সরকার আগামী বাজেট থেকে দেশের সব প্রতিবন্ধীকে ভাতা প্রদান করবে। ‘আগামী বাজেট থেকে দেশের যত প্রতিবন্ধী রয়েছে তাঁদেরকে আমরা ভাতা
০৬:৩২ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের বাস্তবতা
শোষকের গণতন্ত্র নয়, চেয়েছিলেন শোষিতের গণতন্ত্র। আর এই চাওয়াকে কার্যকর করার জন্য তিনি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচী ঘোষণা করেছিলেন। দ্বিতীয় বিপ্লবের
১২:০৮ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
সূবর্ণচরে ফের গৃহবধূকে গণধর্ষণ
নোয়াখালীর সূবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে পাঁচ সন্তানের জননীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার চরজুবলী ইউনিয়নের উত্তর বাগ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
এর আগে একই উপজেলায় গত ৩০ ডিসেম্বর রাতে ভোটের জেরে চার সন্তানের এক জননী গণধর্ষণের শিকার হন। সেই ঘটনার ঠিক তিন মাসের ব্যবধানে আবারো আরেক ভোটের রাতে একই ঘটনা ঘটলো।
০৫:২৫ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
অগ্নি দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ এবং অগ্নি দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি এড়াতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বনানীর
০৫:১৮ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
রাজধানীতে বৈশাখী ঝড়ে ৩ জন নিহত
হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাসহ মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। রাজধানীতে ক্ষণিকের এই ঝড়েই ইট পড়ে ও গাছ ভেঙে ৩ জন মারা গেছে । সন্ধ্যায় শুরু হওয়া কয়েক মিনিটের ঝড়ে রাজধানীর বিভিন্ন জায়গায় উপড়ে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি।
১১:০০ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
এবার আগুনে পুড়লো গুলশান কাঁচাবাজার
বনানীর আগুন পুরোপুরি নিভিয়েছে কেবলই। ভেতরের সব তলায় তল্লাশি শেষে বুঝিয়ে দিয়েছেন দমকল কর্মীরা। এরই মধ্যে লেলিহান আগুনে পুড়লো খুব কাছেই গুলশান ১ নম্বরের ডিএনসিসি মার্কেট লাগোয়া কাঁচাবাজারটি।
শনিবার ভোরে এই আগুন লাগে। দাউদাউ আগুন জ্বলে প্রায় আড়াই ঘণ্টা। এতে কাঁচাবাজারের প্রায় দেড়শ দোকানের সবগুলোই ভস্মীভূত হলো।
১২:১৯ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার
দেড়টা পর্যন্ত যোগাযোগ রাখতে পেরেছিলেন পলি
পলি কী জানতেন আজ-ই হবে শেষ অফিস। আজ-ই হবে শেষ কর্মদিবস। অফিসে। কিংবা এই প্রিয় পৃথিবীতে। দুনিয়ার শেষ মুহূর্তটি হবে এমনই, চোখের সামনে নিশ্চিত মৃত্যুর অপেক্ষা … !
১০:২০ পিএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার
বনানীর আগুনে নিহত ২৫ জনের তালিকা প্রকাশ
রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হয়েছেন। সবার মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে
০৭:১৫ পিএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার
এফআর টাওয়ারে তল্লাশি শেষ
রাজধানীর বনানীতে আগুন লাগা এফআর টাওয়ারের সব ফ্লোরে তল্লাশি শেষ করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে দায়িত্ব পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান সিকদার জানিয়েছেন, নতুন করে আগুন জ্বলে ওঠার আশঙ্কা না থাকায় ভবনটি পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
শুক্রবার দুপুরে ২২ তলা ওই ভবনের সামনে সাংবাদিকদের তিনি বলেন, দুপুর ১টার দিকে সার্চ অপারেশন শেষ হয়েছে। পর্যালোচনা করে দেখেছি, নতুন করে আগুন লাগার কোনো আশঙ্কা নেই।
০৬:৫৮ পিএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার
বনানীর ভয়াবহ আগুনে পুড়ে মরলো ২৫ প্রাণ
রাজধানীর বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জনেরও বেশি।
বৃহস্পতিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে আগুনে পুড়ে, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে অথবা বাঁচার চেষ্টায় উঁচু ভবন থেকে লাফিয়ে পড়ে।
তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে শংকা জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
১১:৩০ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
বনানীর আগুনে শ্রীলংকানসহ নিহত ৭
রাজধানীর বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। আগুনের ঘটনায় আতঙ্কে লাফিয়ে পড়ে শ্রীলঙ্কার নাগরিক নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন : পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬), মনির (৫০) ও শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র।
০৫:৩৭ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
বনানীতে এফআর টাওয়ার জ্বলছে
রাজধানীর বনানীর একটি ভবনে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে ১৭ নম্বর সড়কে ওই ভবনের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বনানীর এফআর টাওয়ারে রেস্তোরাঁটি অবস্থিত।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত ১৩ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
পুরো ভবনে আতংক ছড়িয়ে পড়েছে।
০২:১৬ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী হাসপাতাল লবিতে এ তথ্য জানান।
০৭:২৮ পিএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
বীর সন্তানদের প্রতি জাতির শ্রদ্ধা
বাংলাদেশের স্বাধীনতার ৪৮ তম বার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনীর নির্যাতন-দমন অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল পুরো বাঙালি জাতি।
ভোরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১১:৩৫ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
বর্বরতম গণহত্যার কাল রাত
পঁচিশ মার্চ। মানব ইতিহাসের অন্যতম বর্বর নিষ্ঠুরতম গণহত্যার একটি কাল রাত। একাত্তরের ২৫ মার্চের সেই গভীর রাতের নিস্তব্ধতার মধ্যে হঠাৎই ট্যাংকের
১১:১২ পিএম, ২৪ মার্চ ২০১৯ রোববার
পুরান ঢাকায় ফের আগুন
রাজধানীর লালবাগের শহীদনগরের ৬ নম্বর গলিতে কাগজের কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট কাজ করেছে।
ফায়ার সার্ভিস সদর দফতরে ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, রাত সাড়ে ৯ টার কিছু পর আগুন লাগে।
রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
১১:৫৪ পিএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার
ওবায়দুল কাদেরের সফল বাইপাস সার্জারি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।৩ ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীম বুধবার এ তথ্য জানিয়েছেন।
০৪:৩২ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার
- কেউ মিথ্যা বললে বুঝবেন যেভাবে
- বয়স বাড়ছে, কমছে শ্রবণশক্তি: কান সুস্থ রাখার যত উপায়
- নিষেধাজ্ঞা উপেক্ষা
পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ দেখছেনই ভারতীয়রা - ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, যাওয়া হচ্ছে না দক্ষিণ আফ্রিকায়
- হাসিনার ফেরার ঘোষণায় উদ্বেগে বাংলাদেশ, বিপাকে ভারত
- অস্থিরতায় পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ, লাভ ভারতের
- লাল, হলুদ নাকি রাসেট আলু: কোনটি ভালো?
- ডায়াবেটিস-হৃদরোগসহ যেসব রোগের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত চিনি
- চুরির পরিকল্পনা ফাঁস হওয়ার আশঙ্কায় একই পরিবারের চারজনকে হত্যা
- বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা
- শীতে সর্দি-কাশি: অ্যান্টিবায়োটিকের বদলে পান করুন ৩ চা
- টিনএজার ছেলেকে যেসব কথা বলবেন না
- পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল
- বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
- নারায়ণগঞ্জে সাত খুন: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ
- হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- প্রসাধনী পণ্যের বাজারে শীর্ষে লিলি, দ্বিতীয় স্থানে প্যারাসুট
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
- হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ স্বাস্থ্য পরীক্ষা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?





































