কাদেরকে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি নেতারা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে রাতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আবদুল মঈন খান।
আজ রোববার রাত পৌনে দশটার দিকে বিএনপি নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পৌঁছান। এখানেই চিকিৎসাধীন রয়েছেন ওবায়দুল কাদের।
১১:১৪ পিএম, ৩ মার্চ ২০১৯ রোববার
ওবায়দুল কাদেরের জ্ঞান ফিরেছে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। মুমূর্ষু অবস্থায় রোববার সারাদিন অচেতন থাকলেও রাতে তার জ্ঞান ফিরে। তিনি চোখ মেলে তাকিয়েছেন। তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে।
০৯:০৪ পিএম, ৩ মার্চ ২০১৯ রোববার
কাদেরকে দেখতে ভিড় না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন ওবায়দুল কাদের। বিকেলে তাকে দেখতে যান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কাদেরের চিকিৎসার খোঁজখবর নেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন বলে জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। প্রধানমন্ত্রী এ সময় হাসপাতালে ভিড় না করতে নেতাকর্মীদের নির্দেশ দেন বলেও তিনি জানান।
০৭:৩০ পিএম, ৩ মার্চ ২০১৯ রোববার
চোখ খুলছেন ওবায়দুল কাদের
চোখ খুলছেন, পা নাড়াচ্ছেন, কথা বলার চেষ্টা করছেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেছেন, আমরা শতভাগ আশাবাদী তবে শঙ্কামুক্ত নই। ওনার অবস্থা আগের চেয়ে ভালো।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিল্টন হলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
০৭:০৯ পিএম, ৩ মার্চ ২০১৯ রোববার
হাসপাতালে কাদেরকে দেখে এলেন রাষ্ট্রপতি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে ( বিএসএমএমইউ) যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিএসএমএমইউতে এসে তিনি ওবায়দুল কাদেরের শারিরীক অবস্থার খোঁজ নেন।
এর কিছু সময় আগে হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
০৫:৫১ পিএম, ৩ মার্চ ২০১৯ রোববার
ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী
চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে আজ রোববার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজশাহীতে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকায় ফিরেই দলের অসুস্থ সাধারণ সম্পাদককে দেখতে হাসপাতালে যান তিনি।
০৫:২৫ পিএম, ৩ মার্চ ২০১৯ রোববার
নতুন প্রযুক্তি উদ্ভাবন দরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন প্রযুক্তি উদ্ভাবনে ইঞ্জিনিয়ারিংয়ে গবেষণা বাড়ানো দরকার। উৎপাদন কৌশল উদ্ভাবন করা দরকার।
শনিবার বিকেলে রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) ৫৯তম কনভেনশন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
০৭:৪৬ পিএম, ২ মার্চ ২০১৯ শনিবার
ভোট গ্রহণযোগ্য করতে সহযোগিতা দরকার
উন্নয়নের জন্য দক্ষ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তাই তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত প্রতিটি স্তরে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে। নেতৃত্ব নির্বাচনে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে ভোট। বললেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থায় একজন ভোটার তাঁর ভোটাধিকার প্রয়োগ করে সাংবিধানিক দায়িত্ব পালন করেন এবং রাষ্ট্র পরিচালনায় অংশ নেন।
১১:৩০ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার
রায়ের মাধ্যমে জনগণ সবকিছু ওলট-পালট করে দিতে পারে: লিটন
ভোট কোনো হাসি-তামাশা কিংবা ছেলেখেলার বিষয় নয়। ভোটের গুরুত্ব অনেক। একটা রায়ের মাধ্যমে জনগণ সবকিছু ওলট-পালট করে দিতে পারে। এক্ষেত্রে অস্ত্রেরও দরকার পড়ে না। একজন রাষ্ট্রপতির ভোটের যে মূল্য, একজন সাধারণ মানুষের ভোটের একই মূল্য। কথাগুলো বললেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
০৮:৪৮ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার
স্যাটেলাইট সিটি নির্মাণের কাজ চলছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীর চারিদিকে স্যাটেলাইট সিটি নির্মাণ অগ্রগতির কার্যক্রম অব্যাহত রয়েছে।
বুধবার সংসদে বেনজীর আহমদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীএ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর চারিপাশে ৪টি স্যাটেলাইট সিটি নির্মাণের জন্য পিপিপি পদ্ধতিতে বংশী থেকে ধামরাই, ধলেশ্বরী থেকে সিঙ্গাইর, ইছামতি থেকে সিরাজদিখান ও সাভারে হাইরাইটস এপার্টমেন্ট প্রকল্প নেয়া হয়েছে।
১০:০৯ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ঢাকা উত্তর সিটি উপনির্বাচন বৃহস্পতিবার : সাধারণ ছুটি-ব্যাংক বন্ধ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)’র উপ-নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। একই সঙ্গে বৃহস্পতিবার রাজধানীর সব ব্যাংক বন্ধ থাকবে।
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়।
১০:২৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার ঘটনার পর পরই ঢাকা-চট্টগ্রামসহ দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
যাত্রীদের কয়েক ধাপে তল্লাশি করা হচ্ছে। যাত্রী ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বিমানবন্দরের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে । বিজিবির ডগ স্কোয়াড টিমসহ র্যাব, পুলিশ ও এপিবিএনের অতিরিক্ত বিশেষ নিরাপত্তা টিম নিয়োগ করা হয়েছে।
০৯:৫৩ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
বিমান ছিনতাইকারী ‘বেয়াড়া পলাশ’র স্ত্রী নায়িকা সিমলা !
চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টাকালে নিহত যুবকের আসল নাম মাহমুদ পলাশ (২৪)। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে। পলাশের নিহতের সংবাদে শত শত মানুষ তার বাড়িতে ভিড় করছে।
সোমবার সকালে পলাশের বাড়িতে গিয়ে দেখা যায় পলাশের ছবি নিয়ে তার বাবা পিয়ার জাহান ও মা রীনা বেগম শোকে কাতর।
০২:১৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
বিস্ফোরক মামলা এখনো নিম্ন আদালতে
পিলখানায় বিডিআর বিদ্রোহ ও নৃশংস হত্যাযজ্ঞের ১০ বছর আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঘটেছিল ওই নারকীয় হত্যাকাণ্ড। নারকীয় ওই ঘটনায় করা হত্যা মামলায় হাইকোর্টের রায় হয়েছে। কিন্তু বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলা এখনো নিম্ন আদালতের গণ্ডিই পেরোতে পারেনি। রয়েছে সাক্ষ্য গ্রহণ পর্যায়েই।
০১:৪৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
উড়োজাহাজ ছিনতাইচেষ্টাকারীর নাম পলাশ
ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকালে কমান্ডো অভিযানে নিহত ব্যক্তির নাম ও বিস্তারিত পরিচয় উদ্ধার করার কথা জানিয়েছে র্যাব।
আজ সোমবার সংস্থাটির পক্ষ থেকে পাঠানো খুদে বার্তায় বলা হয়, অপরাধীদের তথ্যভান্ডার অনুযায়ী ওই ব্যক্তির নাম মো. পলাশ আহমেদ। বাবার নাম পিয়ার জাহান সরদার। বাড়ি - নারায়ণগঞ্জের সোনারগাঁও পিরিজপুর ।
০১:২৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
সেই উড়োজাহাজের যাত্রীদের দুবাই পাঠানো হচ্ছে আজ
ছিনতাইচেষ্টার কবলে পড়া বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’উড়োজাহাজের দুবাইগামী যাত্রীদের গন্তব্যে পাঠানো হচ্ছে আজ ।
উড়োজাহাজটির (বিজি-১৪৭ ফ্লাইট) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু ঢাকা ছাড়ার পরপরই ছিনতাইকারীর কবলে পড়ে উড়োজাহাজটি।
০১:১৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
মারা পড়লেন বিমান ছিনতাই চেষ্টাকারী
বিমানবন্দরের সব নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই হাতে আগ্নেয়াস্ত্র, আর শরীরে ‘বোমা’পেঁচিয়ে উড়োজাহাজে উঠে পড়েছিলেন ওই ব্যক্তি। যাত্রীদের জিম্মি করার চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত মারা পড়লেন তিনি।
ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তার বেড়াজাল ডিঙিয়ে অস্ত্র নিয়ে রোববার বিকেলে বিমানের দুবাইগামী ফ্লাইটে কীভাবে উঠেছিলেন ওই ব্যক্তি, তা জানতে এখন সবেই উদগ্রীব।
০৯:৪৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের চেষ্টা !
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা হয়েছে।
ওই উড়োজাহাজে অস্ত্রধারীরা অবস্থান করছেন বলে প্রাথমিকভাবে বলা হচ্ছে।
উড়োজাহাজটি ঘিরে রেখেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বিমানবন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে।
০৮:১০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
মাঝ আকাশে পিস্তল হাতে ককপিটে প্রবেশের চেষ্টা যাত্রীর
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে অস্ত্রধারীরা ছিনতাই করার চেষ্টার পর বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়। পরিস্থিতি আঁচ করতে পেরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করা হয়। শেষ খবর পর্যন্ত উড়োজাহাজটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উড়োজাহাজটি ঢাকা থেকে দুবাই যাচ্ছিল। মাঝ আকাশেই এই ঘটনা ঘটে।
০৭:৫৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
কর্ণফুলি তলদেশে বঙ্গবন্ধু টানেলের খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রামে কর্ণফুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মূল নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।
এরইমধ্যে এই প্রকল্পের ৩২ শতাংশেরও বেশি কাজ সম্পন্ন হয়েছে। নদীর তলদেশে টানেল খননের জন্য চীন থেকে আনা হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি।
১১:৩৯ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
নারী এমপিরা সংসদে যোগ দিচ্ছেন রোববার
সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) রোববার সংসদ অধিবেশনে যোগ দেবেন।
টানা চারদিন বিরতির পর রোববার বিকেলে চলতি সংসদের মুলতবি বৈঠক শুরু হচ্ছে ।
গত ২০ ফেব্রুয়ারি শপথ নিলেও এতদিন সংসদ অধিবেশন না থাকায় তারা অধিবেশনে যোগ দিতে পারেননি।
০৯:২৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
বেজমেন্টে বিপুল কেমিক্যালের সন্ধান
পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগুনের ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভবন ওয়াহেদ ম্যানশন। এই ভবনের বেজমেন্টে সন্ধান পাওয়া গেছে বিপুল পরিমাণ কেমিক্যালের।
এখানে বিভিন্ন লিকুইড কেমিক্যালে ভর্তি ড্রাম ও বস্তা উদ্ধার করা হয়েছে। ভবনটিতে বেআইনিভাবে শত শত দাহ্য রাসায়নিকের কনটেইনার এবং প্যাকেট মজুত করে রাখা হয়েছিল।
১১:১০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
দোয়ায় কান্নার রোল, গায়েবানা জানাজা
পুরান ঢাকার চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে ব্যাপক হতাহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত স্বজন ও এলাকাবাসীই শুধু নন, শোকাতুর পুরো জাতি।
আজ শুক্রবার জুমা নামাজে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হয় গায়েবানা জানাজা।
ইমাম যখন মোনাজাত করছিলেন, তখন মসজিদের ভেতর মুসল্লিদের কান্নার আওয়াজ।
১০:২৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
মনের ক্ষত দূর হবে কীভাবে ?
পুরান ঢাকার চকবাজার চুড়িহাট্টায় আগুনে পোড়া ভেঙেচুরে যাওয়া ভবনগুলোর কালো অবকাঠামো দাঁড়িয়ে আছে যেন চরম নির্মম অভিজ্ঞতার সাক্ষী হয়ে। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ভবনগুলোর সামনের রাস্তা ও আশপাশের এলাকা পরিষ্কারের কাজ করেন। চুড়িহাট্টা মসজিদের সামনে পানি ছিটিয়ে ও ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন পরিচ্ছন্নতাকর্মীরা।
০৯:৪১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল



































