অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দল ঘোষণা, নতুন অধিনায়ক পেলো ভারত
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪৯ ২১ নভেম্বর ২০২৩
বিশ্বকাপের ফাইনালে হারের ক্ষত না শুকাতেই আবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। ঘরের মাঠে অজিদের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। দুই দলের প্রথম লড়াই হবে আগামী ২৩ নভেম্বর বিশাখাপত্তনমে। দ্য হিন্দুর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাতে সেই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। হার্দিক পান্ডিয়ার চোট না সারায় নতুন অধিনায়ক বেছে নিয়েছে তারা। এবার ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। সিরিজের প্রথম ৩ ম্যাচে তার ডেপুটি করা হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে। শেষ দুটিতে সহ-অধিনায়ক হিসেবে দলে যোগ দেবেন শ্রেয়াস আয়ার।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড থেকে এই দলে রয়েছেন মাত্র ৩ জন। সূর্যকুমারসহ বাকি দুজন হলেন প্রসিদ্ধ কৃষ্ণ ও ঈশান কিশান। নেপথ্য কারণ জানিয়ে বিসিসিআই নির্বাচকরা বলেন, এই ত্রয়ী বিশ্বকাপে যথেষ্ট সুযোগ পাননি। তাই তাদের টি-টোয়েন্টির স্কোয়াডে রাখা হয়েছে। আর বিরাট কোহলি ও রোহিত শর্মাসহ বাকি ক্রিকেটারদের বিশ্রাম দেয়া হয়েছে। এশিয়ান গেমসে যে দল খেলেছে সেই দলের অনেকে সুযোগ পেয়েছেন।
ভারতীয় দলের জার্সি গায়ে আবার দেখা যাবে রিংকু সিংকে। থাকছেন তিলক ভার্মা, শিবম দুবে, জিতেশ শর্মারাও। ফের স্কোয়াডে ফিরেছেন আর্শদ্বীপ সিং। রয়েছেন মুকেশ কুমারও। মূলত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে দল সাজিয়েছে বিসিসিআই। তরুণ পরখ করে দেখতে চাচ্ছে তারা।
বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছিলেন অক্ষর প্যাটেল। ভারতীয় স্কোয়াডে ফিরেছেন তিনিও। তবে সুযোগ পাননি সাঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, অভিষেক শর্মা ও অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার।
ভারত দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), ঈশান কিশান, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, আর্শদ্বীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান ও মুকেশ কুমার।
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- A New Chapter for the FIFA World Cup
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
















