ইংল্যান্ডে নিষিদ্ধ, আন্তর্জাতিক ক্রিকেটে কি বল করতে পারবেন সাকিব?
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:২৯ ১৫ ডিসেম্বর ২০২৪
খারাপ সময়ে নাকি সব কিছুই খারাপ যায়। এই মুহূর্তে সাকিব আল হাসানের চেয়ে এই কথা আর কেই বা ভালো উপলব্ধি করতে পারবে। দীর্ঘ ক্যারিয়ারে বহুবার মন্দ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে সাকিবকে। আবার ঘুরেও দাঁড়িয়েছেন। তাই বলে এতটা বাজে সময় কখনোই কি দেখতে হয়েছে সাকিবকে?
রাজনৈতিক কারণে দেশে আসার সুযোগ পাচ্ছেন না সাকিব। যে কারণে দেশের হয়ে ক্যারিয়ারের শেষ টেস্ট দেশের মাটিতে খেলার সুযোগ পাননি। দুই ফরম্যাটকে বিদায় বলা সাকিব ওয়ানডেতে যে ফিরতে পারবেন সেই সম্ভাবনাও দেখা যাচ্ছে না আপাতত। বলতে গেলে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারটা শেষ-ই হয়ে গেছে সাকিবের। বাকি ছিল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। সেখানেও এবার নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে তাকে।
গতকাল সাকিব জানতে পেরেছেন, ইংল্যান্ডে আর কোনো ধরণের ক্রিকেটে বোলিং করতে পারবেন না তিনি। সবশেষ কাউন্টিতে সারের হয়ে বোলিং করার সময় সাকিবের বোলিংয়ে ত্রুটি পেয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যে কারণে সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সাকিব বরাবরই বলতেন বোলিংটা তার সহজাত। ব্যাটিংয়ে যেটুকু উন্নতি তা তার চেষ্টার ফল। যদিও ব্যাট হাতে সম্প্রতি খুব একটা প্রভাব রাখতে পারছেন না তিনি। বাকি ছিল সহজাত বোলিংটা। সেই বোলিংয়েই এবার নেমে আসল নিষেধাজ্ঞার অন্ধকার। নতুন করে পরীক্ষায় পাস না করলে ইংল্যান্ডে আর বোলিং করতে পারবেন না সাকিব।
এখন প্রশ্ন হলো- দেশের হয়ে ওয়ানডেতে সুযোগ পেলে, বিপিএলে কিংবা অন্য ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পেলে সেখানে কি বোলিং করতে পারবেন সাকিব? ইসিবির এই নিষেধাজ্ঞা কি আমলে নেবে আইসিসি কিংবা অন্য ফ্র্যাঞ্চাইজি বা বোর্ড?
এ ব্যাপারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সন্দেহজনক ও ত্রুটিপূর্ণ বোলিং নিয়ে নীতি হলো- ১১.৩ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি একজন বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণী বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে।’
শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টের ক্ষেত্রে কী হবে সেটাও বলা আছে একই অনুচ্ছেদে, ‘অতিরিক্ত কোনো আনুষ্ঠানিকতা ছাড়া সব জাতীয় ক্রিকেট ফেডারেশন এবং তাদের অধীনস্থ ঘরোয়া ক্রিকেটেও একই নোটিশ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। আইসিসি এবং জাতীয় ক্রিকেট ফেডারেশনগুলো সিদ্ধান্ত আরোপ ও কার্যকরের জন্য সব পদক্ষেপ বিধিসম্মতভাবে নেবে।’
অর্থাৎ এই দুই অনুচ্ছেদে পরিষ্কার, সাকিবের বোলিংয়ে দেওয়া ইসিবির এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ও ঘরোয়া প্রতিযোগিতায় প্রযোজ্য হবে। সহজ কথায় বল করতে পারবেন না সাকিব।
তবে অপর আরেকটি নীতিমালার ১১.৪ অনুচ্ছেদ বলা আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ঘরোয়া ক্রিকেটে সাকিবের বোলিং নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে। এই অনুচ্ছেদে বলা হয়েছে, ‘১১.১ ও ১১.৩ অনুচ্ছেদ অনুসারে সাসপেন্ড হওয়া সত্ত্বেও খেলোয়াড়কে তার জাতীয় ক্রিকেট ফেডারেশন ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং চালিয়ে যেতে অনুমতি দিতে পারবে (তবে কোনো বাধ্যবাধকতা থাকবে না)।’
অর্থাৎ বিসিবি চাইলে সাকিবের বিপিএল বা ঘরোয়া ক্রিকেটে খেলতে কোনো বাধা নেই। যদিও ক্যারিয়ারের শেষ দিকে থাকা সাকিব আর দেশের মাটিতে খেলার সুযোগ পাবেন কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। আর তাছাড়া বিসিবি বাদে বাকিরা ইসিবির দেওয়া সাকিবের বোলিং নিষেধাজ্ঞা মানতে বাধ্য। যে কারণে হয়তো আগামীতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও আর দেখা যেতে না পারে অলরাউন্ডার সাকিবকে।
কেননা, নিয়মানুযায়ী বল ডেলিভারির সময় বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকা হতে পারে না। সাকিবের কনুই অনুমোদিত সীমার চেয়ে বেশি বেঁকেছে বলেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে। তবে নতুন করে পরীক্ষা দিয়ে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুযোগ থাকছে সাকিবের সামনে। এখন দেখার বিষয় গোধূলী লগ্নে সাকিব সেই চ্যালেঞ্জ নেন কিনা।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















