ঈদুল আজহা:ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৪ ২৯ জুলাই ২০১৯
আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের জন্য সোমবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ২ আগস্ট পর্যন্ত টিকিট বিক্রি চলবে।
রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন জানান, ঈদ শেষে কর্মস্থলে ফেরার টিকিট বিক্রি ৫ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ৯ তারিখ পর্যন্ত। এবার ঢাকার পাঁচটি স্থান থেকে টিকিট পাওয়া যাবে।
মন্ত্রী বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ বা ১৩ আগস্ট দেশে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। তবে আগামী ১২ আগস্ট ঈদ ধরে রেলওয়ের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এদিন বিক্রি হবে ৭ আগস্টের টিকিট, ৩০ জুলাই ৮ আগস্টের, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের এবং ২ আগস্ট বিক্রি হবে ১১ আগস্টের টিকিট।
ঈদ শেষে ফিরতি টিকিটের ক্ষেত্রে ৫ আগস্ট ১৪ আগস্টের, ৬ আগস্ট ১৫ আগস্টের, ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের টিকিট বিক্রি হবে।
যাত্রীদের সুবিধার্থে এবার পাঁচটি স্থান থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমলাপুর স্টেশন (ঢাকা স্টেশন) থেকে যমুনা সেতু হয়ে পশ্চিমাঞ্চলগামী সব ট্রেনের টিকিট, বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেন, বনানী স্টেশন থেকে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেস ট্রেনের টিকিট, তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ ও জামালপুরগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট এবং ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্ত:নগর ট্রেনের টিকিট বিক্রি হবে।
সূত্র জানায়, প্রতিদিন কাউন্টারে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একনাগাড়ে টিকিট বিক্রি চলবে। তবে মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হবে সকাল ৬টা থেকে। বরাবরের মতো এবারও একজন যাত্রী চারটির বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না। ৫টি স্টেশন কাউন্টার থেকে সিডিউল ট্রেনের মোট আসন সংখ্যা ২৬ হাজার ৫শ’ এর অর্ধেক ১৩ হাজার ২৫০টি আসনের টিকিট অনলাইনে বিক্রি হবে।
৭ আগস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্ত:নগর ট্রেনসমূহের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে। ফলে পূর্বাঞ্চলে ১৯টি ও পশ্চিমাঞ্চলে ২৯টি মিলে মোট ৪৮টি ট্রেন বিশেষ ট্রিপ হিসেবে পরিচালিত হবে। ঈদের অগ্রিম টিকিট ফেরত নেয়া হবে না। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে।
ঈদ উপলক্ষে সারাদেশে ৮ জোড়া স্পেশাল ট্রেন চলবে। এর মধ্যে ঈদের আগে ৮ আগস্ট থেকে ১১ আগস্ট এবং ঈদের পর দিন ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত এ বিশেষ ট্রেন চলবে। বাংলাদেশ রেলওয়ের নিয়মিত ট্রেনের আসন সংখ্যা ২৬ হাজার ৫শ’। আর স্পেশাল ট্রেনে ৩ হাজার আসন রয়েছে। এ ছাড়া ঈদ উপলক্ষে ১ হাজার ৪৩৭টি কোচ অন্তর্ভুক্ত করা হবে।
- যেসব কারণে লিফটে আয়না থাকে
- বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে শঙ্কা
- পরীমনির যৌন হয়রানি মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
- রাষ্ট্রপতি নির্বাচন: দুই মনোনয়নপত্র নিল বিএনপি
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?
- আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন
- থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় শিক্ষকসহ নিহত ৮
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৬ প্রাণ, এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ভারত মা হলে পাকিস্তান মাসি: সানি দেওল
- ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তি
- কাঁচা নাকি শুকনো মরিচ, কোনটি বেশি উপকারী?
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- জুলাই জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত
- ফের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ
- এবার নাটক ‘ছোট ছেলে’
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- বাগেরহাটে একই পরিবারের তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- Fareena’s solo exhibition
Art can express what words cannot - ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- সমালোচনার কড়া জবাব বাঁধনের
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর
- বেনজীরকে ফেরানোর বিষয়টি খতিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
- রুট অধিনায়ক হওয়ায় অবাক গিলক্রিস্ট
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- এলপিজির দাম বাড়ল
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- মুড়ি নাকি চিঁড়া: ডায়াবেটিসে কোনটি উপকারী?
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- ফের এক হচ্ছেন শাকিব-ইধিকা?
















