ঈদে প্রিয়জনকে যেসব উপহার দিতে পারেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:০৬ ২৫ জুন ২০২৩
পবিত্র ঈদুল আজহা আর ক’দিন পরেই। এই ঈদে পশু জবাই, মাংস কাটাকুটি, বন্টন, রান্না এসব নিয়েই ব্যস্ত থাকা হয় বেশি। তাই বলে কি সাজগোজ, সুন্দর পোশাক পরার অংশটি বাদ যাবে? না কি প্রিয়জনকে উপহার কিনে দেওয়া হবে না? সবই হবে যদি আপনি সুযোগ করে নেন। ঈদ তো উপলক্ষ কেবল, প্রিয়জনকে নিজের সামর্থ্য অনুযায়ী উপহার দিতে এমন উপলক্ষগুলো কাজে লাগান। চলুন জেনে নেওয়া যাক, এই ঈদে প্রিয়জনকে কী উপহার দিতে পারেন-
পোশাক
উৎসবের উপহারের প্রসঙ্গ এলে সবার আগেই আসে পোশাকের নাম। পছন্দসই একটি পোশাক উপহার দিয়ে খুশি করে দিতে পারেন প্রিয়জনকে। যে শাড়ি পরতে বেশি পছন্দ করে তাকে শাড়ি দিতে পারেন, যে পাঞ্জাবি পরতে ভালোবাসে তাকে পাঞ্জাবি অথবা যার যেমন পছন্দ, সেই অনুযায়ী পোশাক কিনে উপহার দিতে পারেন। পোশাক কেনার আগে তাদের পছন্দের রঙটি জেনে নিতে পারলে সবচেয়ে বেশি ভালো। তাতে আপনার কেনা পোশাকটি তাদের খুব সহজেই পছন্দ হবে।
ব্যাগ
ব্যাগ হলো জরুরি অনুষঙ্গগুলোর একটি। ঘরের বাইরে বের হলেই প্রয়োজন পড়ে ব্যাগের। তাই আপনি যদি কাউকে ব্যাগ উপহার দেন, সেটি তার কাজেই আসবে, অযথা পড়ে থাকবে না। তাই কাকে দিচ্ছেন তার জেন্ডার এবং বয়স হিসেব করে ব্যাগ উপহার দিতে পারেন। কেমন ব্যাগ উপহার দিলে সব সময় ব্যবহার করতে পারবে সেদিকটায়ও খেয়াল রাখুন।
ঘড়ি
ঘড়ি যতটা না ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয়, তার থেকে বেশি হয় প্রয়োজনে। সময় দেখার জন্য ঘড়ি পরার প্রয়োজন পড়ে। কারণ অনেকের সঙ্গে ফোন থাকলেও বারবার তা বের করে দেখা একটি বিরক্তিকর কাজ হতে পারে। সব সময় তা সম্ভবও হয় না। এর বদলে হাতে ঘড়ি পরে নিলে নিশ্চিন্ত। এমন প্রয়োজনীয় একটি জিনিস রাখতে পারেন প্রিয়জনকে দেওয়া উপহারের তালিকায়।
বই
সবকিছুর আগে বই উপহার পেতে ভালোবাসে এমন মানুষও আছে। তাই যাকে উপহার দিচ্ছেন সে যদি পড়ুয়া গোছের হয়ে থাকে তবে নিশ্চিন্তে তাকে উপহার দিতে পারেন বই। তার আগে জেনে নিন কোন ধরনের বই পড়তে সে বেশি ভালোবাসে। উপহার হিসেবে বই পেলে তার ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে নিশ্চয়ই।
মেকআপ বক্স
যাকে উপহার দিচ্ছেন সে যদি নারী হয় তবে মেকআপ বক্সও রাখতে পারেন তালিকায়। কারণ সাজতে ভালোবাসে না এমন নারী খুব কমই আছে। তাই মেকআপ বক্স উপহার হিসেবে পেলে ঈদের সাজ তার আরও সুন্দর হয়ে উঠবে। সেইসঙ্গে সে খুশিও হবে এমন একটি উপহার পেয়ে।
জায়নামাজ
সুন্দর একটি উপহার হতে পারে জায়নামাজ। এটি অনেকের জন্য প্রয়োজনীয়ও হতে পারে। যারা নিয়মিত প্রার্থনা করেন, তাদের জন্য জায়নামাজ উপহার দিতে পারেন। এতে তাদের ঈদ আরও আনন্দপূর্ণ হয়ে উঠবে।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















