এখনই মাশরাফি-সাকিবের বিসিবি সভাপতি হওয়ার সুযোগ নেই: পাপন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:০৬ ১৩ জানুয়ারি ২০২৪
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এ বছর বিসিবির দায়িত্ব ছেড়ে দেওয়া যায় কি না, সে চেষ্টাই করবেন। তার পর থেকে ব্যাপক আলোচনা চলছে, পাপনের পরবর্তী বিসিবি সভাপতি কে হবেন, তা নিয়ে।
এরই মধ্যে দুই ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান ক্রিকেট বোর্ড সভাপতি হওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। তাঁরা বাদেও বিসিবি সভাপতি হতে হলে যে নিয়ম, সে প্রসঙ্গে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, প্রথমে কাউন্সিলর হতে হবে।
পরে কাউন্সিলরদের ভোটে পরিচালক তথা পরিচালনা পর্ষদের সদস্য হতে হয়। পরিচালকদের সম্মতিতে বোর্ড সভাপতি নির্বাচিত হন। তবে যতই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিসিবি সভাপতি হন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর ওপর সরকারপ্রধানের পরোক্ষ সমর্থনও থাকতে হয়।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি: আজকের পত্রিকা মাশরাফি ও সাকিব—এ পর্যন্ত ক্রিকেট বোর্ডের কাউন্সিলরও নন। সাকিব এখনো মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। মাশরাফি সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালের মার্চে। ক্রিকেটকে অবশ্য এখনো বিদায় বলেননি। বিসিবির সভাপতি হওয়ার সেই প্রক্রিয়া আজ আবারও স্মরণ করিয়ে দিলেন পাপন, ‘অবশ্যই এখন যারা বোর্ডের পরিচালক আছে, তাদের মধ্যে থেকে একজন হবে (সভাপতি)। মানে, বাইরে থেকে কারও আসার সুযোগ নেই।’
পাপনের কথায় স্পষ্ট, এখনই মাশরাফি-সাকিবের বিসিবি সভাপতি হওয়ার সুযোগ নেই। মাশরাফির বোর্ডে আসা প্রসঙ্গে আজ বনানীতে তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটা বলা মুশকিল। প্রথম কথা হচ্ছে, এটা একটা প্রক্রিয়া। প্রথমে তাকে কাউন্সিলরশিপ নিতে হবে। এরপর নির্বাচিত হয়ে আসতে হবে। যাঁরা নির্বাচিত হয়ে আসবেন, তাঁরাই ঠিক করবেন কে সভাপতি হবে।’
তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ড পরিচালকেরা যাঁকে বেছে নেবেন, তিনি হবেন নতুন সভাপতি। ধরে নিলাম আমার বোর্ডের সবাই আছে, খালি নতুন দু-একজন এল। এখানে সিনিয়রদের মধ্যে আছেন সিরাজ ভাই, ববি ভাই, জালাল ইউনুস, মাহবুব উল আনাম। আবার ক্রিকেটারদের মধ্যেও সিনিয়র যারা আছে—আকরাম খান, দুর্জয়, সুজন—অনেকে আছে। তারা কাকে বেছে নেবে—এটা বলা যাচ্ছে না। বাইরে থেকে চাপানোর কোনো সুযোগই নেই।’
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















