ক্রীড়াঙ্গন থেকে বিজয়ী হলেন যারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:১২ ৮ জানুয়ারি ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ক্রীড়াঙ্গনের একাধিক ব্যক্তি। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। জাতীয় ফুটবলের দলের সাবেক খেলোয়াড় আব্দুস সালামও জিতেছেন বিপুল ভোটে। এছাড়াও ক্রীড়াঙ্গনের এক ঝাঁক ব্যক্তিত্ব জয় লাভ করেছেন ভোটে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায়। মাগুরা-১ আসন থেকে থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছেন সাকিব। নড়াইল-২ আসন থেকে পুনরায় ভোটারের আস্থাভাজন হয়েছেন মাশরাফী। এক নজরে দেখে নেয়া যাক সাকিব-মাশরাফীসহ ক্রীড়াঙ্গনের যারা প্রতিনিধিত্ব করবেন জাতীয় সংসদে।
সাকিব আল হাসান
মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে ১,৮০,৩৫৭ ভোটের বিপুল ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিশাল জয়ের পথে সাকিব পেয়েছেন ১,৮৫,৮৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের অ্যাড. কাজী রেজাউল হোসেন পেয়েছেন ৫,৪৭৬ ভোট।মাগুরা-১ আসনের মোট ভোটারের সংখ্যা ৪,০০, ৪৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,০০, ৮৮২ ও নারী ভোটার ১,৯৯,৬২১ জন।
মাশরাফী বিন মোর্ত্তজা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। দ্বাদশ জাতীয় নির্বাচনেও একই আসন থেকে জয়ের ধারা ধরে রেখেছেন তিনি। বেসরকারি ফলাফল, নড়াইল-২ আসনে ১,৮৫,০৬১ ভোটের বিপুল ব্যবধানে জিতেছেন আওয়ামী লীগ মনোনীত ম্যাশ।
ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে আসা মাশরাফী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি) প্রতীকে ৪,০৪১ ভোট পেয়েছেন। নড়াইল-২ আসনের মোট ভোটারের সংখ্যা তিন লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৮১,৯৯০ ও নারী ভোটার ১,৮৩,৭৩৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন।
নাজমুল হাসান পাপন
কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর ও ভৈরব) আসন থেকে নৌকার মাঝি হয়ে আবারও জিতেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বেসরকারি ফলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মো. রুবেল হোসেনকে ১ লাখ ২২ হাজার ১০৭ ভোটে হারিয়েছেন তিনি।
নৌকা প্রতীকে নাজমুল হাসান পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৪০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবেল হোসেন মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৯৮ ভোট। আসনটিতে ১৪২ ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ২৪৪ জন। নাজমুলসহ সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭ প্রার্থী।

শফিউল আলম চৌধুরী নাদেল
শফিউল আলম চৌধুরী নাদেল
আওয়ামী লীগ থেকে প্রথমবার মনোনয়ন পেয়েছেন বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। মৌলভীবাজার-২ আসন থেকে ৭২ হাজার ৭১৮ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী (ট্রাক) সফি আহমদ সলমান পেয়েছেন ১৫ হাজার ৫৫২ ভোট। মৌলভীবাজার-২ আসনের মোট ভোটারের সংখ্যা দুই লাখ ৮৫ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৬,৬৩৬ ও নারী ভোটার ১,৩৮,৮৪০ জন।

সাবের হোসেন চৌধুরী
সাবের হোসেন চৌধুরী
ঢাকা-৯ আসন থেকে বিজয়ী হয়েছেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। নৌকার হয়ে ৯০ হাজার ৩৯৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির কাজী আবুল খায়ের পেয়েছেন ২ হাজার ৭৯৪ ভোট। ঢাকা-৯ আসনের মোট ভোটারের সংখ্যা চার লাখ ৪৯ হাজার ৯৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,২৮,৩৩৪ ও নারী ভোটার ২,২১,৫৮৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার পাঁচজন।

আ হ ম মোস্তফা কামাল
আ হ ম মোস্তফা কামাল
আইসিসি ও বিসিবির সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল নৌকার হয়ে জিতেছেন কুমিল্লা-১০ আসনে। পেয়েছেন ২ লাখ ৩২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জোনাকী হুমায়ুন পেয়েছেন পেয়েছেন ৮ হাজার ৫৪৮ ভোট। কুমিল্লা-১০ আসনের মোট ভোটারের সংখ্যা ছয় লাখ ২১ হাজার ৯৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩,১৯,০৪৯ ও নারী ভোটার ৩,০২,৮৮০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন।

আব্দুস সালাম মুর্শেদী
আব্দুস সালাম মুর্শেদী
খুলনা-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত হয়ে নির্বাচন করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। নৌকা প্রতীকে ৮৬ হাজার ১৯৪ ভোট পেয়ে হয়েছেন বিজয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (কেটলি) মোর্ত্তজা রশিদী দারা পেয়েছেন ৬০ হাজার ৮৯৩ ভোট। খুলনা-৪ আসনের মোট ভোটারের সংখ্যা তিন লাখ ৫৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৭৭,৩০৪ ও নারী ভোটার ১,৭৭,৮৭৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার একজন।

কাজী নাবিল আহমেদ
কাজী নাবিল আহমেদ
বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ যশোর-৩ থেকে আওয়ামী লীগের হাল ধরছেন। জয়ী হয়েছেন ১ লাখ ২১ হাজার ৭২০ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মহিত কুমার নাথ পেয়েছেন ৬৪ হাজার ৫১১ ভোট। যশোর-৩ আসনের মোট ভোটারের সংখ্যা পাঁচ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৯২,৯৪০ ও নারী ভোটার ২,৮৬,৯৮৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ছয়জন।

নসরুল হামিদ বিপু
নসরুল হামিদ বিপু
সাবেক হকি খেলোয়াড়, ঢাকা আবাহনীর পরিচালক নসরুল হামিদ বিপু ঢাকা-৩ বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৭৩২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকে মনির সরকার পেয়েছেন ২ হাজার ৮৬৮ ভোট। ভোটের ব্যবধান ১ লাখ ২৯ হাজার ৯০৪ ভোট।
ঢাকা-৩ আসনের মোট ভোটারের সংখ্যা তিন লাখ ৪২ হাজার ৫৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৭৪,৮৯৪ ও নারী ভোটার ১,৬৭,৬৪৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার দুইজন। পাশাপাশি ক্রীড়াঅঙ্গনের আরও কিছু পরিচিত মুখ সংসদ সদস্য হওয়ার কৃতিত্ব গড়েছেন। নারায়ণগঞ্জ-১ আসনে বিসিবির সাবেক পরিচালক গোলাম দস্তগীর গাজী নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীক নিয়ে। দুই সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালী-৫ ও বীরেন শিকদার মাগুরা-২ এবং গত সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গাজীপুর-২ আবারও নৌকার হয়ে জয়লাভ করেছেন।
আবাহনীর পরিচালক শাহরিয়ার আলম রাজশাহী-৬ আসন থেকে এবং আবাহনী ক্লাবের চেয়ারম্যান সালমান এফ রহমান জয়ী হয়েছেন ঢাকা-১ আসন থেকে। ফুটবল ও ক্রিকেট ছাড়া দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর সভাপতি সরকার থেকে মনোনীত। যাদের অনেকেই এমপি ও মন্ত্রী। তাদের মধ্যেই অনেকেই পুনরায় নৌকার প্রার্থীতা করে জয়ী হয়েছেন। যাদের মধ্যে অন্যতম স্কোয়াশ ফেডারেশনের সভাপতি কর্নেল (অব.) ফারুক খান (গোপালগঞ্জ-১), বাংলাদেশ কুস্তি ফেডারেশনের সাবেক সভাপতি শাহজাহান খান (মাদারীপুর-২), বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩)। তাছাড়াও বাফুফের সাবেক রেফারিজ কমিটির চেয়ারম্যান বীর বাহাদুর উ শৈ সিং বান্দরবান থেকে নৌকা প্রতীকে জয়ী হয়েছেন।
এছাড়া সাবেক ফুটবলার দেওয়ান সফিউল আরেফিন (টুটুল) স্বতন্ত্র প্রার্থী (মোড়া) হয়ে নির্বাচন করেছেন মানিকগঞ্জ দুই আসনে। তবে জয়ী হতে পারেননি তিনি। বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি আবদুস সোবহান গোলাপ মাদারীপুর-৩ আসনে নৌকার হয়ে নির্বাচন করেও হেরেছেন।
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- A New Chapter for the FIFA World Cup
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- A New Chapter for the FIFA World Cup
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
















