গরমে কত লিটার পানি পান করলে সুস্থ থাকবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৩৯ ১৩ জুলাই ২০২৩
প্রচণ্ড গরমে নাজেহাল সবাই। একে তো গরম, তার উপরে আবার রমজান মাস। যেহেতু রোজা রাখার কারণে সারাদিন পানি পান না করা হয় না, তাই শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। এছাড়া গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে অনেকটা পানি বেরিয়ে যায়। তাই পর্যাপ্ত পানি পান না করলে শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে।
তবে গরম আবহাওয়ায় দিনে ঠিক কতটুকু পানি পান করা উচিত? এ প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতের কলকাতার বিশিষ্ট পুষ্টিবিদ কোয়েল পাল চৌধুরী। তার মতে, পানি পানের পরিমাণ কমিয়ে দিলে শরীরে বহু সমস্যা দেখা দিতে পারে। ডিহাইড্রেশনের কারণে কিডনিতে পাথর, দেহের তাপমাত্রার ভারসাম্য হারিয়ে ফেলাসহ নানা জটিল অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
পর্যাপ্ত পানি পান করা জরুরি কেন?
এ বিষয়ে পুষ্টিবিদ জানান, পানির অপর নাম জীবন। রক্ত তৈরি থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ কাজ নিয়মিত করে পানি। এছাড়া শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, হজমে সাহায্য করে, মেটাবলিজম বা বিপাককে ত্বরান্বিত করে পানি।এমনকি পানি শরীর থেকে খারাপ পদার্থ বের করে দেয় ও জয়েন্টকে পিচ্ছিল রাখতে সাহায্য করে। তাই গরমে পর্যাপ্ত পানি পান করা জরুরি।
কোয়েল পাল চৌধুরির মতে, একজন ব্যক্তির কতটুকু পানি পান করা জরুরি তা নির্ভর করে তার পেশা, ওজন, উচ্চতা ইত্যাদির উপর। তবে সাধারণ হিসেবে বলা যেতে পারে দিনে ৩-৪ লিটার পানি পান করা আবশ্যক। একজন প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষের এই পরিমাণ পানি অবশ্যই পান করতে হবে। তবেই এই গরমে শরীরকে সুস্থ রাখতে পারবেন। না পানির ঘাটতিতে প্রাণহানীর ঝুঁকিও তৈরি হতে পারে।
যারা দিনের বেশিরভাগ সময় বাইরে কাটান, তাদের উচিত বেশি পরিমাণে পানি পান করা। এজন্য সঙ্গে পানির বোতল রাখুন। যখনই তৃষ্ণা পাবে জলপান করুন। গলা ও জিভ শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবেন না। খুব গরমে দুপুরের দিকে না বের না হওয়াই ভালো। একান্তই বাইরে যেতে হলে টুপি, ছাতা সঙ্গে রাখুন। আর পানির বোতলও সঙ্গে রাখুন। আর যারা এসিতে থাকেন, তারাও নিয়ম করে পানি পান করুন। এতেই শরীর হাইড্রেট থাকবে।
পানির বিকল্প কী?
এখন যেহেতু রমজান মাস, তাই সারাদিন পানি পান করা হয় না অনেকেরই। তাদের উচিত ইফতার থেক সেহরি পর্যন্ত তরল খাবার ও পানি বেশি পরিমাণে পান করা। পানির বিকল্প হিসেবে ডাবের পানি রাখুন প্রতিদিন ইফতারে এর মাধ্যমে শরীরের পিএইচ ব্যালেন্স ঠিক থাকে। এছাড়া মৌসুমী ফলের তাজা রস পান করুন। এতেও ভিটামিন, মিনারেল, অ্যান্টি অক্সিডেন্ট মিলবে, সঙ্গে তৃষ্ণাও মিটবে। তবে বাইরের কাটা ফলের জুস কিনে খাবেন না। এছাড়া গরমে চা, কফি কম পান করুন।
তবে কিডনির সমস্যায় যারা ভুগছেন তাদের পানি পান করতে হবে মেপে। এই প্রসঙ্গে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিতে ভুলবেন না। এছাড়া হার্টের বিভিন্ন অসুখেও মেপে পানি পান করতে হবে। তাই হার্ট ডিজিজে আক্রান্তদেরও জলপান নিয়ে সচেতন হতে বলেন কোয়েল পাল চৌধুরী।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















