চাকরিতে পদোন্নতি চাইলে যেসব কাজ কখনই করবেন না
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:২৫ ৭ অক্টোবর ২০২৩
কাজের স্বীকৃতি কিংবা জীবনে প্রতিষ্ঠা আমরা সবাই চাই। নিজেকে উচ্চতার শিখরে নিয়ে যাওয়ার একটি উপায় হলো পদোন্নতি। এটি আপনার ভালো কাজের স্বীকৃতিই কেবল নয়, সেইসঙ্গে আর্থিক স্বচ্ছলতা এবং আরও বেশি সম্মান বয়ে আনে। পদোন্নতি পেলে আপনার অভিজ্ঞতার ঝুলি আরও বেশি সমৃদ্ধ হয়।
আপনি যদি চাকরিজীবী হন তবে পদোন্নতি আপনার কাঙ্ক্ষিত নিশ্চয়ই। সফলতার এই মাত্রা নিজের ক্যারিয়ারে যোগ করতে কে না চায়! কিন্ত পদোন্নতি পেতে চাইলে আপনাকেও নিজের যোগ্যতা ও কর্মনিষ্ঠা প্রমাণ করতে হবে। আপনি যদি নিজেকে সঠিকভাবে প্রমাণ করতে না পারেন, তবে আপনার স্বপ্ন অধরা রয়ে যাবে। পদোন্নতি পেতে চাইলে কিছু কাজ করা থেকে বিরত থাকতে হবে। কোনগুলো? চলুন জেনে নেওয়া যাক-
অতিরিক্ত দায়িত্ব এড়ানো
যদি আপনার বস আপনাকে অতিরিক্ত কাজের দায়িত্ব দেন, তাহলে নিজেকে প্রমাণ করার সুযোগটি কাজে লাগান। হতে পারে সে আপনাকে পরীক্ষা করছে যে আপনি এই পরিবর্তন এবং অতিরিক্ত দায়িত্ব কতটা ভালোভাবে মোকাবিলা করতে পারছেন। এদিকটায় সব সময় খেয়াল রাখুন। পদোন্নতি পেতে চাইলে কোনো দায়িত্ব এড়িয়ে যাবেন না। কারণ পরবর্তীতে এটি আপনার পদোন্নতির ক্ষেত্রে বাধা হতে পারে।
অন্যদের দোষারোপ করা এবং অজুহাত তৈরি করা
আপনি যদি চান যে ঊর্ধ্বতনরা আপনাকে গুরুত্ব সহকারে নেবেন, তাহলে আপনাকে সব সময় জবাবদিহির জন্য তৈরি হতে হবে। সবাই ভুল করে। তাই ভুল হলে তা স্বীকার করুন এবং আবার চেষ্টা করুন। এতে প্রকাশ পাবে যে আপনি দায়িত্ব নিতে ইচ্ছুক।
সেইসঙ্গে আপনি অফিসের কাছ থেকে শিখতে এবং পেশাদারিত্ব বৃদ্ধিতে সক্ষম। অফিসে যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেজন্য অজুহাত তৈরি করবেন না। নিজেকে পরিবর্তনের চেষ্টা করুন। এটি আপনার দক্ষতা বৃদ্ধি এবং অগ্রসর হওয়ার ক্ষমতা দেখানোর সর্বোত্তম উপায়।
দুর্বল কমিউনিকেশন স্কিল
কমিউনিকেশন স্কিল ভালো হলে জীবনের সব ক্ষেত্রে তা সাহায্য করে। এটি আপনার কর্মজীবনে অগ্রগতির জন্য অপরিহার্য। আপনি যদি অন্যদের সঙ্গে ঠিকভাবে মিশতে বা কথা বলতে না পারেন তবে সেটি সবার নজরে আসবেই। এতে আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা কমে যাবে। অফিসে দ্বন্দ্ব তৈরি করা কখনোই ভালো অভ্যাস নয়।
আপনার কারণে যদি এ ধরনের সমস্যার সৃষ্টি হয় তবে আপনি নিজের ক্যারিয়ারকে বিপদে ফেলতে পারেন। অফিসে সব ধরনের দ্বন্দ্ব এবং অন্যদের প্রতি অসম্মানজনক আচরণ এড়ানো উচিত, কারণ এটি আপনাকে সিনিয়র পদের জন্য দুর্বল হিসেবে প্রমাণ করে। সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে এবং কমিউনিকেশন স্কিল দুর্দান্ত হলে আপনি পদোন্নতির পথে একধাপ এগিয়ে থাকবেন।
আপডেট না থাকা
অলস কিংবা অদক্ষ লোকের কোথাও জায়গা হয় না। অফিস সব সময় দক্ষ ও আপডেট কর্মী চায়। পদোন্নতি পেতে চাইলে নিজেকে সংশ্লিষ্ট বিষয়ে আপডেট রাখা জরুরি। নিজেকে আপডেট করার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে। যে ধরনের কাজ করছেন তার আধুনিক এবং সর্বশেষ খুঁটিনাটি আপনাকে জানতে হবে। বর্তমান বিশ্ব অত্যন্ত গতিশীল। একবার পিছিয়ে পড়লে আবার এগিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে।
মিথ্যা বলা এবং অসৎ হওয়া
পদোন্নতি পেতে চাইলে আপনাকে একজন বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ব্যক্তি হিসাবে নিজেকে প্রমাণ করতে হবে। এর মানে হলো, আপনি যদি মিথ্যা বলে ধরা পড়েন বা অসৎ হন, তাহলে আর আপনার প্রতি অফিসের আস্থা থাকবে না। তাই সব সময় সত্যিটা বলুন এবং মিথ্যা এড়িয়ে চলুন। কারও সম্পর্কে বানিয়ে কিছু বলবেন না। এমনকী অফিস গসিপেও জড়াবেন না। এসব করতে গেলে পদোন্নতি তো পাবেনই না, চাকরি থেকেও বাদ পড়তে পারেন।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















