চ্যাম্পিয়ন্স ট্রফিতেই রিয়াদ-মুশফিকের অবসরের সুযোগ দেখছেন আশরাফুল
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৪৫ ২৬ ফেব্রুয়ারি ২০২৫
থামতে তো হবেই একদিন। পৃথিবীর সবচেয়ে বড় উড়োজাহাজও একদিন আর রানওয়ে ধরে ছুটে চলে না। মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম- দুজনই ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে সে আলোচনা কয়েক বছর ধরেই হচ্ছে। অবশেষে থামার সময়টা বোধহয় চলেই এলো। কিন্তু সেই বিদায়টা কি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই?
রিয়াদ ও মুশফিকের অবসর নিয়ে নানা কানাঘুষা আছে ক্রিকেট পাড়ায়। এমনও শোনা যায়, জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে একটি ওয়ানডে আয়োজন করে রিয়াদ-মুশফিককে বিদায় দিতে চায় বিসিবি। তবে তার আগেও তো সুযোগ আছে, চেম্পন্স ট্রফির মতো আইসিসি ইভেন্ট থেকে ঘোষণা দিয়ে বিদায় নেওয়ার। তা যদি হয়, ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ঘোষণা দিয়ে শেষ ম্যাচ খেলার সুযোগ আছে দুই ভায়রা ভাইয়ের।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শেষেই অবসর নেওয়ার সুযোগ ছিল রিয়াদের, তাতে তার প্রতি সবার শ্রদ্ধা থাকত আরও বেশি।
আশরাফুল বলেন, 'এটা একজন খেলোয়াড়ের ব্যক্তিগত বিষয়। দুজনই যথেষ্ট ফিট আছেন, খেলা উপভোগ করছেন। আমি আপনি কী ভাবছেন এটা গুরুত্বপূর্ণ নয়। ২০২৩ বিশ্বকাপ রিয়াদ যেভাবে খেলেছে, যদি অবসর নিয়ে নিত তাহলে মানুষ শ্রদ্ধা করত। আবার দুই ধরনের পরিস্থিতিই আছে। আমরা ভাবছি তরুণদের সুযোগ দিবেন। কিন্তু তারাও তো ভালো করতে পারছে না। এ কারণে নির্বাচকরাও চাচ্ছেন মুশফিক-রিয়াদ আরও খেলুক। তাদের জায়গায় যারা আসবে তারা প্রতিষ্ঠিত হলে তারা সরে দাঁড়াক। আমার মনে হয় সে কারণেই।'
আশরাফুল অবশ্য মানছেন, কে কখন খেলা ছাড়বেন তা একান্তই নিজের ব্যাপার। তিনি জানান, '২০১৫ বিশ্বকাপে সাঙ্গাকারা ৪টি সেঞ্চুরি করেছিল। সহজেই আরও ২-৩ বছর খেলতে পারত। সে কিন্তু ছেড়ে দিয়েছিল। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। দুইজনই সুপার ফিট। ফিটনেস লেভেল এখনও চমৎকার। সে জায়গায় এটা তাদের কল।
তবে পরের ম্যাচের একাদশ নিয়ে আলাপকালে আবারো আশরাফুলের কণ্ঠে ফুটে উঠল, চ্যাম্পিয়ন্স ট্রফিটা কি দারুণ এক বিদায় মঞ্চ হতে পারে দুই গ্রেট ক্রিকেটারের জন্য, 'জানি না মুশফিক রিয়াদ আর চালিয়ে যাবে কি না। এখান থেকে যদি বিদায় নেয়, এটা একটা বিরাট প্ল্যাটফর্ম হতে পারে যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বলে বিদায় নিচ্ছে। তাহলে হয়ত তারা একাদশে থাকবেন,। আর যদি সামনেও খেলতে চায় হয়ত একজনকে বিশ্রাম দিতে পারে।'
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















