তরুণীকে ধর্ষণের অভিযোগে আলভেজ গ্রেপ্তার হওয়ায় বিস্মিত জাভি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০৬ ২৩ জানুয়ারি ২০২৩
যৌন নিপীড়নের অভিযোগে কয়েকদিন আগে বার্সেলোনার সাবেক ডিফেন্ডার দানি আলভেজকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিন না পেয়ে কারাগারে যেতে হয় তাকে। এতে হতবাক হয়ে পড়েন তার একসময়ে সতীর্থ এবং বর্তমান বার্সা কোচ জাভি। খোদ তিনি নিজেই তা স্বীকার করেছেন।
ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গত শুক্রবার কাতালুনিয়ায় আটক হন আলভেজ। ২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার এক নাইটক্লাবে যান তিনি। সেখানে এক তরুণীকে ধর্ষণ করেন ব্রাজিলের রক্ষণসেনা বলে অভিযোগ ওঠে।
আটকের পর আলভেজকে মোসোস ডি’এসকোয়াড্রা ডি লেস কোর্টস পুলিশ স্টেশনে নেয়া হয়। এর আগে সিউতাত ডি লা জাস্টিসিয়া তার জামিন নাকচ করেন। সেই থেকে কারাভোগ করছেন তিনি। এখন ৩৯ বছর বয়সী ফুটবলারের বিরুদ্ধে তদন্ত চলছে।
একসময় আলভেজের কাঁধে কাঁধ মিলিয়ে মাঠ মাতিয়েছেন জাভি। বার্সার হয়ে একসঙ্গে ৫টি লা লিগা শিরোপা, ৩টি চ্যাম্পিয়নস ট্রফি এবং ৩টি কোপা দেল রে টাইটেল জিতেছেন তারা।
স্বাভাবিকভাবেই আলভেজ গ্রেপ্তার হওয়ায় হতবাক হয়ে পড়েন জাভি। শনিবার তিনি বলেন, এরকম পরিস্থিতি নিয়ে মন্তব্য করা কঠিন। আমি আশ্চর্য হয়েছিI চমকে গেছি, সেই সঙ্গে বিস্মিত হয়েছি। এটা সঠিক বিচারের প্রশ্ন। যেভাবেই হোক ন্যায়বিচার পাবে আলভেজ। তার জন্য আমার দুঃখ হচ্ছে।
ইতোমধ্যে নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন আলভেজ। তিনি বলেছেন, আমি সেখানে ছিলাম। অনেক লোকজন ওখানে ছিলেন। লোকেরা ভালো করেই জানেন, আমি নাচতে ভালোবাসি। কাউকে আঘাত করা ছাড়াই উপভোগ করছিলাম।
ব্রাজিলীয় ফুলব্যাক বলেন, আমি ওই তরুণীকে চিনি না। কেউ বাথরুমে ঢুকলে তো জিজ্ঞেস করে ভেতরে কেউ আছে কি না। আমি সেখানে কারও ওপর আক্রমণ করিনি। আমি কিভাবে এক নারী বা মেয়ের সঙ্গে এটা করতে যাচ্ছি? না, ঈশ্বরের দোহায়।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















