ত্বক সুন্দর রাখার ১০ উপায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪২ ১১ অক্টোবর ২০২২
উজ্জ্বল আর নিখুঁত ত্বক পেতে কে না চায়। এজন্য আমরা বিভিন্ন উপায় অবলম্বন করি। যেমন-স্কিন ট্রিটমেন্ট, ঘরোয়া টোটকা, ফেসিয়াল আরও কত কী। যাই হোক, পারফেক্ট স্কিনের জন্য প্রয়োজন সঠিকভাবে স্কিন কেয়ার রুটিন ফলো করা। পাশাপাশি ভেতর থেকেও পুষ্টির যাতে ঘাটতি না হয়, সেদিকে লক্ষ্য রাখা। প্রয়োজনীয় পুষ্টি পেলেই ত্বক হয়ে ওঠে ফ্ললেস। এই প্রতিবেদনে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে কী কী বিষয় মাথায় রাখতে হয় তা নিয়ে আলোচনা করব-
# পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন
শরীরের তিন ভাগের দুই ভাগই পানি। শরীর ও ত্বক সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করার বিকল্প নেই। মসৃণ ত্বক চান। অথচ পর্যাপ্ত পরিমাণ পানি পান করেন না, তাহলে আপনি ত্বকের পেছনে যাবতীয় শ্রম ভুল যায়গায় ব্যয় করছেন।
ক্লিনজার ব্যবহার করুন
ক্লিনজার শুধু ব্যবহার করলেই হবে না, সেটা ত্বকের ধরণ অনুযায়ী করতে হবে। তেলতেলে ত্বকের জন্য স্যালিসাইলিক জেল বা বেঞ্জল পারঅক্সাইড ভালো কাজ করে। শুষ্ক ত্বকের জন্য আবার ময়েসচারাইজিং গ্লাইকোলিক বা মিল্কি ক্লিনজার ব্যবহার করা উচিৎ। এক্ষেত্রে নিজে না বুঝলে বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিতে হবে।
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যেমন শরীরের জন্য ভালো, তেমনি ত্বকের জন্যও। মনে রাখতে হবে, ত্বক শরীরের বাইরে নয়। অনেকেই মুখের ত্বক চকচকে চান। কিন্তু শরীরের প্রতি অতটা যত্নশীল হন না। এটা পরিহার করে ভালো খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। চর্বি জাতীয় খাবার বেশি না খেয়ে সবুজ সবজি রাখতে হবে খাবারের তালিকায়। একটা ব্যালেন্সড খাদ্যতালিকা তৈরি করে তা অনুসরণ করতে হবে।
ত্বকের ময়েশ্চার ধরে রাখুন
ময়েশ্চারাইজার ব্যবহারের উপযুক্ত সময় হলো গোসলের পর আর রাতে ঘুমোতে যাওয়ার আগে। অতি মাত্রার সুগন্ধিযুক্ত লোশন পরিহার করা উচিৎ নয়। এমন ময়েশ্চারাইজার ব্যবহার করা দরকার যেটা প্রতিদিন ব্যবহারের উপযোগী এবং ব্যবহারে ত্বকে কোনোি অস্বস্তির সৃষ্টি করে না।
অতিরিক্ত কসমেটিক্স ব্যবহার করবেন না
ত্বকের যত্নে কিছু কসমেটিক্স ব্যবহার করতেই হয়। কিন্তু তা যেন এক বা দুটির বেশি না হয়। একবারে চেহারায় অনেক কসমেটিক্স ব্যবহার করলে তা থেকেও সমস্যা তৈরি হতে পারে। নিজেকে সাজানোর জন্য অনেক ধরনের মেকআপ ব্যবহার করে থাকি। কিন্তু সেটাও ভালো ক্লিনজার দিয়ে পরিস্কার করে নিতে হয়। আর ত্বকের যত্নের ক্ষেত্রে বেশি কসমেটিক্স কখনোই ব্যবহার করা উচিৎ নয়।
মুখে বেশি হাত দেবেন না
মুখমণ্ডলের ত্বকে আঙুল দিলে বা বেশি হাত দিলে হাত থেকে মুখের মধ্যে ব্যাকটেরিয়া ছড়াতে পারে এবং দাগ তৈরি হতে পারে। তাই যখন তখন মুখে হাত না দেয়াই ভালো।
সানস্ক্রিন ব্যবহার করুন
বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করা উচিৎ। ছায়াতে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করে বের হওয়া প্রয়োজন। গাড়িতে থাকুন আর রাস্তায়, সানস্ক্রিন ত্বককে রক্ষা করবে।
শরীর ও ত্বকে পানির পরিমাণ ঠিক রাখুন
ত্বকের আদ্রতা ধরে রাখার জন্য ক্লিনজিং, ময়েশ্চারাইজিং, অ্যান্টি-এজিং ইত্যাদি পণ্যের মধ্যে কোনও একটা ক্রিম ব্যবহার করেই থাকি। পাশাপাশি দিনে অন্তত ৮ গ্লাস বা ২ লিটার পানি পানের দরকার।
উত্তাপ থেকে মুখ দূরে রাখুন
যদি মনে করেন, সূর্যের তাপ থেকে দূরে থাকলেই ত্বক বেঁচে গেলো। তবে ভুল ভাবছেন। যেকোনো ধরনের তাপ থেকে চেহারাকে যত দূরে রাখবেন ততই মঙ্গল, তা সেটা আগুনের তাপ হোক কিংবা রোদের।
ত্বকের মৃত কোষ দূর করুন
শরীরে প্রতিদিন অসংখ্য কোষের মৃত্যু হয়। এগুলো ত্বকের মধ্যে থেকে যেতে পারে। ফলে চেহারার উজ্জলতা ঢাকা পড়তে পারে। তাই এদের দূর করা প্রয়োজন। নিয়মিত ফেসিয়ালে মৃত কোষ দূর হয়।
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- FIFA World Cup Glory: A Century of Champions
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- Unforgettable Oddities from FIFA World Cup History
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
















