পরের ফুটবল বিশ্বকাপ কবে, কখন, কোথায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:০১ ২১ ডিসেম্বর ২০২২
পর্দা নেমেছে কাতার বিশ্বকাপ ২০২২ এর। সব দলকে ছাপিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতেছে আর্জেন্টিনা। তবে এজন্য অপেক্ষা করতে হয়েছে ৩ যুগ। এ শিরোপা জয়ের রেশ এখনো কাটেনি। লিওনেল মেসিদের বরণ করে নিচ্ছে নিজ দেশ। তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে পরের বিশ্বকাপের দিন গোনা। এবার আর ৪ বছরের অপেক্ষা নয়, অপেক্ষার প্রহর কমে এসেছে সাড়ে ৩ বছরে। কেননা এরপরের আসরটি হবে আগের নিয়মেই জুন-জুলাইয়ে।
ফুটবল বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এই প্রথম নিয়ম পরিবর্তন করে নভেম্বর-ডিসেম্বরে মাঠে গড়ায় বিশ্বকাপের আসর। অবশ্য এর পেছনে যথেষ্ট কারণও আছে। জুন-জুলাইয়ের সময়টাতে মরুর দেশ কাতারের আবহাওয়া থাকে উত্তপ্ত। তাই সেখান থেকে বাঁচতে বিশ্বকাপের আসরের সময় পরিবর্তন করে নেয়া হয় নভেম্বর-ডিসেম্বরে।
২৩তম ফুটবল বিশ্বকাপ আসরের আয়োজক যারা
ইতিহাসে কখনো এত বেশি শহরে বিশ্বকাপের আয়োজন হয়নি। ২০২৬ সালেই প্রথমবারের মতো তিন দেশ মিলিয়ে মোট ১৬টি শহরে হবে ফুটবলের মহাযজ্ঞ। ২০০২-এর পর প্রথমবার একাধিক দেশে বিশ্বকাপ আয়োজন করা হবে। মেক্সিকোই প্রথম দেশ যেখানে তিনবার বিশ্বকাপ হচ্ছে (১৯৭০, ১৯৮৬ ও ২০২৬)। আমেরিকায় দ্বিতীয় বার (১৯৯৪ ও ২০২৬)। কানাডা প্রথমবার বিশ্বকাপ আয়োজন করবে।
যে সালে পরের বিশ্বকাপ
কাতারে জুন-জুলাইয়ে গরমের কথা চিন্তা করে বিশ্বকাপ পিছিয়ে নিয়ে যাওয়া হয় শীতকালে। ফলে ভরা ক্লাব মৌসুমের মাঝেই চলে খেলা। ২০২৬-এ আবার জুন-জুলাইয়েই ফিরবে বিশ্বকাপ। অর্থাৎ, চার বছর অপেক্ষা করতে হবে না। পরের আসর হবে সাড়ে ৩ বছর পরে। তবে বিশ্বকাপ কবে থেকে মাঠে গড়াবে সেই তারিখ জানায়নি ফিফা। কিন্তু জোর গুঞ্জন ২০২৬ সালের ৮ জুন মাঠে গড়াতে পারে ২৩তম আসরের প্রথম ম্যাচ।
যে যে শহরে বিশ্বকাপ হবে
আমেরিকায় উদ্বোধনী এবং ফাইনালসহ মোট ৬০টি ম্যাচ হওয়ার কথা রয়েছে। এগুলো হবে ১১টি শহরে। শহরগুলো হলো- সিয়াটল, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, কানসাস সিটি, ডালাস, হিউস্টন, বস্টন, নিউ ইয়র্ক/নিউ জার্সি, ফিলাডেলফিয়া, আটলান্টা ও মায়ামি। মেক্সিকোর ১০টি ম্যাচ হবে ৩টি শহর মন্টেরে, গুয়াদালাজারা এবং মেক্সিকো সিটিতে। কানাডায় ১০টি ম্যাচ হবে ভ্যাঙ্কুভার ও টরন্টোতে।
যে অঞ্চল থেকে যতটি দেশ অংশগ্রহণ করবে
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ৩২ দলের অংশগ্রহণের প্রথা ভেঙে ২৩তম আসরে অংশ নেবে ৬টি অঞ্চলের ৪৮টি দল। যেখানে সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণকারী থাকবে ইউরোপিয়ান অঞ্চল থেকে। দ্বিতীয় সর্বোচ্চ আফ্রিকা ও তৃতীয় সর্বোচ্চ এশিয়া।
এশিয়া থেকে ৮টি, আফ্রিকা থেকে ৯টি, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা থেকে ৬টি করে, ওশেনিয়া থেকে ১টি এবং ইউরোপ থেকে ১৮টি দল অংশ নেবে। তবে এই ৪৮টি দল কতটি গ্রুপে অংশ নেবে সেটি এখনো জানানো হয়নি।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















