পেনাল্টি মিসে মেসির লজ্জার রেকর্ডে ভাগ বসালেন রোনালদো
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫২ ৩০ অক্টোবর ২০২৪
ফুটবল দুনিয়ার প্রায় সব রেকর্ডই নিজেদের করে নিয়েছেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। গোল কিংবা অ্যাসিস্ট বা ব্যক্তিগত সাফল্য– সাবেক বর্তমান মিলিয়ে অনেকের ক্যারিয়ারের চেয়ে এগিয়ে এই দুই মহাতারকা। তবে ফুটবল ইতিহাস নিজেদের করে নেওয়া এই দুই তারকা ফুটবলের অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডেও নিজেদের তুলেছেন একই সঙ্গে।
ফুটবলের দুনিয়াতে গোল করার সবচেয়ে সহজ সুযোগ বলা যেতে পারে পেনাল্টি। কিন্তু স্নায়ুচাপের এই সুযোগটাই দুই মহাতারকা মিস করেছেন সবচেয়ে বেশি। আগেই ৩১ পেনাল্টি মিস করে এই তালিকায় সবার ওপরে ছিলেন আর্জেন্টিনার লিওনেল মেসি। এবারে তাতে ভাগ বসালেন রোনালদোও।
সবশেষ সৌদি আরব ফুটবলের ঘরোয়া প্রতিযোগিতা কিংস কাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মিস করেছেন পেনাল্টি। ঘরের মাঠে এই ম্যাচে তার পেনাল্টি মিসের সুবাদেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে হট ফেবারিট আল নাসরকে। ৯৬ মিনিটে পেনাল্টিতেই অতিরিক্ত সময়ে ম্যাচ টেনে নেয়ার সম্ভাবনা ছিল। কিন্তু রোনালদোর পেনাল্টি মিস তা আর হতে দেয়নি।
পর্তুগিজ তারকার নেয়া পেনাল্টি চলে যায় গোলবারের অনেকটা ওপর দিয়ে। মাইলসন বিপরীতে ঝাঁপ দিলেও বলটাই লক্ষ্যে থাকেনি আর। বারের ওপর দিয়ে যাওয়া সেই বলের আঘাতে আবার আহত হয়েছেন রোনালদোরই এক ক্ষুদে ভক্ত। হাতের মোবাইলটাও ভেঙেছে সেই ভক্তের। সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর নেওয়া প্রথম ১৮টি পেনাল্টিতেই গোল করেছিলেন রোনালদো। ১৯তম পেনাল্টিতে এসে পেয়েছেন মিস করার স্বাদ।
গতকালের মিসে ক্যারিয়ারে ৩১তম পেনাল্টি মিস করেছেন রোনালদো। ফুটবলে পেনাল্টি সুযোগ নষ্টের তালিকায় লিওনেল মেসির সঙ্গেই এখন সবার ওপরে তিনি। ক্যারিয়ারে ১৯৯ পেনাল্টি থেকে রোনালদো গোল করেছেন ১৬৮ বার। সবমিলিয়ে ৮৪ দশমিক ৪২ শতাংশ ক্ষেত্রেই পেনাল্টি জালে জড়িয়েছেন পর্তুগিজ তারকা।
মেসির ক্ষেত্রে রেকর্ড কিছুটা মন্দ। ১৪০ ক্যারিয়ার পেনাল্টি থেকে ১০৯ টিতে সফলতা পেয়েছেন মেসি। তার সাফল্যের হার ৭৭ দশমিক ৯ শতাংশ। পেনাল্টির ক্ষেত্রে মেসি বেশ খানিকটা পিছিয়েই আছন রোনালদোর তুলনায়।
অবশ্য তুলনার ক্ষেত্র যদি হয় জাতীয় দল, সেক্ষেত্রে মেসির পক্ষেই কথা বলবে পরিসংখ্যান। আলবিসেলেস্তেদের হয়ে মেসি নিয়েছেন ২৯ পেনাল্টি। ৫ টি করেছেন মিস। গোল এসেছে ২৪টিতে। আর রোনালদো ২৮ পেনাল্টি থেকে কেবল ২০ বারই বল জালে জড়িয়েছেন। মিস করেছেন ৮ পেনাল্টি। দেশের হয়ে মেসির পেনাল্টি সাফল্য যেখানে ৮৩ শতাংশের কাছাকাছি। রোনালদোর সাফল্যের হার তখন কেবল ৭১ দশমিক ৪ শতাংশ।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















