প্রবীণদের জন্য কল্যাণমূলক ১১ প্রস্তাবনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫৩ ৩০ সেপ্টেম্বর ২০২২
১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। তাই প্রবীণ কল্যাণমূলক ১১টি প্রস্তাবনা নিয়ে প্রবীণরা ভাবনা চিন্তা করতে পারি। কীভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে মতবিনিময় করতে পারি। আমরা দেড় কোটি প্রবীণ ভোটার। কাজেই সঠিক স্থানে প্রস্তাবনাগুলো পৌঁছাতে পারলে নিশ্চয় বাস্তবায়ন হবে।
১. ভাড়ায় ছাড়:
জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩ এর আলোকে মেট্রোরেল, বাস, ট্রেন, নৌযান, বিমানসহ সব সরকারি পরিবহন ও বিনোদনকেন্দ্রে ষাটোর্ধ্ব নাগরিক ও প্রতিবন্ধীর ভাড়া ৩০% ছাড় প্রদান।
২. আসন সংরক্ষণ:
প্রবীণ নাগরিকদের জন্য মেট্রোরেল ও বাসে দরজার সামনের দুই সারি আসন নির্দিষ্ট রাখা।
৩. কাউন্টারে অগ্রাধিকার:
প্রবীণ নাগরিকদের জন্য ব্যাংক, রেলস্টেশন, বিমানবন্দরসহ সব কাউন্টারে অগ্রাধিকার প্রদান। (আংশিক কার্যকর হয়েছে)
৪. পেনশনার সঞ্চয়পত্রের লভ্যাংশ
জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩ এর আলোকে ষাটোর্ধ্ব নাগরিকদের জন্য পেনশনার সঞ্চয়পত্রের লভ্যাংশ ২০১৫ সালের মতো পুনরায় ১৫% হারে প্রদান। উৎসে কর মওকুফকরণ। ডিপোজিট পেনশন স্কিমের লভ্যাংশ থেকে কর্তন বন্ধ।
৫. বেতন বৃদ্ধি:
অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের বাৎসরিক বেতন বৃদ্ধির হার ৫% থেকে ২০% উন্নীতকরণ।
৬. প্রবীণ পার্ক
প্রতিটি জেলায় উন্মুক্ত শরীরচর্চা ইউনিটসহ প্রবীণ পার্ক চালুকরণ।
৭. স্বাস্থ্য ভাতা
অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের মাসিক স্বাস্থ্য ভাতা ১৫০০ টাকা থেকে ৭৫০০ টাকায় উন্নীতকরণ।
৮. কেয়ার গিভার ট্রেড
কর্মসৃজনমূলক যুব প্রশিক্ষণ কেন্দ্রসমুহে প্রবীণ ও অসুস্থদের সেবায় পেশাভিত্তিক কেয়ার গিভার ট্রেড অর্ন্তভুক্তকরণ।
৯. উন্নয়নে সংযুক্তি
কর্মক্ষম অভিজ্ঞ ও দক্ষ প্রবীণ নাগরিকদের জ্ঞান ও অভিজ্ঞতা ট্রান্সফার করতে শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণকেন্দ্র, সেবা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠানে সামান্য ভাতা বা সম্মানীর বিনিময়ে স্বেচ্ছাসেবী হিসেবে কাজের সুযোগ প্রদান।
১০. পেনশন প্রদান
শতভাগ সমর্পণকারীদের ১৫ বছরের পরিবর্তে ১০ বছরে পেনশন প্রদান। নিদেনপক্ষে ৮ বছরে ৫০%, ১২ বছরে ১০০% পেনশন প্রদান।
১১. পেনশন সমতা
যিনি যখনই অবসরে যাবেন, সবাই সমহারে পেনশন পাবেন।
(রাষ্ট্রপতি কর্তৃপক্ষ স্বাক্ষরিত ও গেজেটকৃত জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩ এর আলোকে প্রণীত। যা বাস্তবায়নে সরকার দায়বদ্ধ)
লেখক: আহমদ সফিউদ্দিন
সংবাদকর্মী, সাবেক কর্মকর্তা (রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বিশ্বসাহিত্য কেন্দ্র)
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- FIFA World Cup Glory: A Century of Champions
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- Unforgettable Oddities from FIFA World Cup History
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
















