ফুটবলের নতুন ক্রেজ হামজা চৌধুরীকে কতটা জানেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:১৮ ২০ মার্চ ২০২৫
হামজা চৌধুরীর নাম এখন সবার মুখে মুখে। ইতোমধ্যে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন তিনি। তাকে নিয়ে উন্মাদনার শেষ নেই ফুটবলপ্রেমীদের। লাল-সবুজের জার্সিতে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলারকে উন্মুখ তারা। শিগগিরই তাদের প্রতীক্ষার প্রহরও শেষ হতে যাচ্ছে। আগামী ২৫ মার্চ মেঘালয়ের শিলংয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে প্রথমবার নামবেন দেশের ফুটবলের হালের ক্রেজ। এর আগে স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে, এই নতুন সেনসেশন আসলে কে? তাকে কতটাই বা জানেন সবাই?
১৯৯৭ সালের ১ অক্টোবর ইংল্যান্ডের লেস্টারশায়ারে জন্মগ্রহণ করেন হামজা। জন্মগতভাবে বাংলাদেশি মা ও গ্রেনাডীয় বাবার সন্তান তিনি। ঐতিহ্যবাহী বাঙালি মুসলিম পরিবারে মা ও সৎ বাবার কোলে বেড়ে ওঠেন। শৈশব থেকেই বাংলাদেশ সফর করছেন। তার মায়ের পৈতৃক নিবাস বাংলাদেশের হবিগঞ্জের বাহুবলে। সৎ বাবাও বাঙালি। স্বাচ্ছন্দ্যে সিলেটি ভাষায় কথা বলতে পারেন হামজা।
হামজা একজন সুন্নি মুসলিম এবং সান্ধ্য মাদ্রাসায় পড়তেন। ম্যাচের জন্য চেঞ্জিং রুম থেকে বের হওয়ার আগে কুরআনের কিছু অংশ পাঠ করেন। ২০১৯ সালের এপ্রিলে ঐতিহাসিক এক টুইটের জন্য ক্ষমা চেয়েছিলেন। পরে তাকে অসদাচরণের জন্য অভিযুক্ত এবং ৫,০০০ ইউরো জরিমানা করা হয়। হামজা ও তার স্ত্রীর ঘরে তিন সন্তান রয়েছে।
ব্রিটিশ ক্লাব লেস্টার সিটির একাডেমিতে ২০১১–১২ মৌসুমে খেলোয়াড়ি জীবন শুরু করেন হামজা। মাত্র ১৬ বছর বয়সে শীর্ষস্থানীয় কয়েকটি ইউরোপিয়ান ক্লাবের নজরে আসেন। ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি লিগ ওয়ান ক্লাব বার্টন আলবিয়নে ধারে খেলার চুক্তিতে যোগ দেন। একই দিনে ব্রিটিশ ফুটবল লিগে আত্মপ্রকাশ করেন। বার্টন আলবিয়নে ২ মৌসুম অতিবাহিত করেন। সেখানে ২৬ ম্যাচ খেলেন।
২০১৬ সালের ৬ আগস্ট আবারও বার্টন আলবিয়নের সঙ্গে ২০১৬-১৭ মৌসুমের জন্য ধারে খেলার চুক্তি করেন হামজা। ওই দিনই প্রথমবারের মতো ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে মাঠে নামেন। ২০১৭–১৮ মৌসুমে পুনরায় লেস্টার সিটিতে যোগদান করেন। ২০১৭ সালের ১৯ মার্চ সিটির হয়ে অভিষেক হয় ইএফএল কাপের তৃতীয় রাউন্ডে লিভারপুলের বিপক্ষে। ২০২২–২৩ মৌসুমে ধারে ওয়াটফোর্ডে যোগদান করেন।
২০১৮ সালের ২৬ মে তোলুন টুর্নামেন্টে চীন অনূর্ধ্ব-২১ এর বিরুদ্ধে ২-১ তে জয়ের প্রধান কারিগর ছিলেন হামজা। এর মাধ্যমে ইংল্যান্ড জাতীয় অনূর্ধ্ব-২১ দলের হয়ে আত্মপ্রকাশ করেন। ২০১৯ সালের ২৭ মে তাকে উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ইংল্যান্ডের ২৩ সদস্যের দলে রাখা হয়। পরে ফ্রান্সের বিপক্ষে বেপরোয়া ট্যাকলের জন্য লাল কার্ড দেখানো হয়।
২০১৯ সালের অক্টোবরে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্নের কথা জানান হামজা। তবে ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি গণমাধ্যমে জানা যায়, ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন। ২০২৪ সালের ২৩ আগস্ট বাংলাদেশি পাসপোর্ট পান তিনি। ২৪ সেপ্টেম্বর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন তাকে অনাপত্তিপত্র দেয়। সেই সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অনুমতি দেয়।
প্রচলিত স্কোরিং পজিশনের খেলোয়াড় নন হামজা। তাকে মূলত অর্কাস্ট্রেটর ঘরানার ফুটবলার বলা যেতে পারে। মাঝমাঠে বল ডিস্ট্রিবিউশন, নিয়ন্ত্রণ কিংবা ডিফেন্সচেরা থ্রু পাসিং তার সবচেয়ে বড় শক্তি। সবমিলিয়ে প্লেয়িং স্টাইল ইতালিয়ান কিংবদন্তি আন্দ্রেয়া পিরলোর মতো। তবে এই পজিশনে লাল-সবুজ শিবিরে বেগ পেতে হবে তাকে। অতীতে লেস্টার সিটির হয়ে তা করে দেখাতে পারেননি। ফলে রক্ষণাত্মক ঘরানার হামজাকে লং বলের ওপরেই নির্ভর করতে হবে।
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















