সরাসরি ট্রেন সার্ভিস উদ্বোধন
‘বনলতা’ পেয়ে উচ্ছসিত চাঁপাইবাসী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২৬ ১৮ জুলাই ২০১৯
বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ করা হলো। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বনলতা এক্সপ্রেসের উদ্বোধন করেন।
বনলতা এক্সপ্রেস ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে ভোর ৫.৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পৌছাবে ১১.৫০ মিনিটে। আবার ঢাকা থেকে দুপুর ১.৩০ মিনিটে ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ পৌছাবে সন্ধ্যা ৭.১০ মিনিটে। শুক্রবার বন্ধ থাকবে ট্রেনটি।
সরাসরি এই ট্রেনের টিকিটের মূল্যঃ চাঁপাই নবাবগঞ্জ থেকে ঢাকা ৪২৫ টাকা / (এসি ৮১০/- ) এবং রাজশাহী থেকে ঢাকা ৩৭৫ টাকা (এসি ৭২৫/- )।
চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য একটি এসি ও দুটি নন এসি বগিতে আসন বরাদ্দ থাকছে ২৬৪ টি।
এর মাধমে পূরণ হলো চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর দীর্ঘদিনের দাবি। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত সরাসরি ট্রেন চালুর সেই স্বপ্ন বাস্তবে রূপ পেলো।
বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধনের মধ্য দিয়ে পথচলা শুরু হয় সেই স্বপ্নের। আর সরাসরি ট্রেন পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জবাসী ও রাজনৈতিক নেতারা স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। উচ্ছসিত পুরো জেলার সবস্তরের মানুষ।
এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ রেল ষ্টেশনে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। এতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজামান লিটন, সাংসদ ডাঃ সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, সংরক্ষিত মহিলা এমপি ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, রেলওয়ের পশ্চিমাঞ্চলের জিএম শহীদুল ইসলামসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিতকরণ অংশ বাঁশি বাজিয়ে ও পতাকা নেড়ে উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জের আমচাষী ইসমাইল হোসেন খান ও এক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জের জন্য আমার পক্ষ থেকে ঈদ উপহার। আর এখন আমের সময়। তাই সব মিলিয়ে দ্রুতই বনলতা এক্সপ্রেসকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।’
- কেউ মিথ্যা বললে বুঝবেন যেভাবে
- বয়স বাড়ছে, কমছে শ্রবণশক্তি: কান সুস্থ রাখার যত উপায়
- নিষেধাজ্ঞা উপেক্ষা
পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ দেখছেনই ভারতীয়রা - ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, যাওয়া হচ্ছে না দক্ষিণ আফ্রিকায়
- হাসিনার ফেরার ঘোষণায় উদ্বেগে বাংলাদেশ, বিপাকে ভারত
- অস্থিরতায় পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ, লাভ ভারতের
- লাল, হলুদ নাকি রাসেট আলু: কোনটি ভালো?
- ডায়াবেটিস-হৃদরোগসহ যেসব রোগের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত চিনি
- চুরির পরিকল্পনা ফাঁস হওয়ার আশঙ্কায় একই পরিবারের চারজনকে হত্যা
- বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা
- শীতে সর্দি-কাশি: অ্যান্টিবায়োটিকের বদলে পান করুন ৩ চা
- টিনএজার ছেলেকে যেসব কথা বলবেন না
- পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল
- বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
- নারায়ণগঞ্জে সাত খুন: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ
- হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- প্রসাধনী পণ্যের বাজারে শীর্ষে লিলি, দ্বিতীয় স্থানে প্যারাসুট
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
- হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ স্বাস্থ্য পরীক্ষা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?












