বিশ্বকাপের বল-ট্র্যাকিং প্রযুক্তি নিয়ে নাখোশ ওয়ার্নার
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:০৯ ১৯ অক্টোবর ২০২৩
ভারত বিশ্বকাপের বল-ট্র্যাকিং প্রযুক্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নেমে এলবিডব্লিউ হয়ে আউট হওয়ার পর প্রযুক্তি নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। এক্ষেত্রে আম্পায়ারদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ওয়ার্নার।
গত সোমবার (১৬ অক্টোবর) লখনউতে শ্রীলঙ্কার মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। ওই ম্যাচে ১১ রানের মাথায় লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কাকে পেছনে নেমে খেলার চেষ্টা করে ব্যর্থ হন ওয়ার্নার। বল গিয়ে লাগে তার পায়ে। তখন আম্পায়ার জোয়েল উইলসন তাকে এলবিডব্লিউর সিদ্ধান্ত দেন।
আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিভিউ নেন ওয়ার্নার। কিন্তু বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বলটি লেগ স্টাম্পের বাইরের দিকে স্পর্শ করেছে। আম্পায়ারের সিদ্ধান্ত হওয়ার কারণে রিভিউ করেও কোনো লাভ হয়নি ওয়ার্নারের। এসময় তিনি হতবাক হয়ে যান এবং রেগে যান। প্যাভিলিয়নে ফেরার সময়ও তাকে রাগে গজরাতে গজরাতে কিছু বলতে দেখা যায়।
গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) সেই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন ওয়ার্নার। কেন সেদিন রাগান্বিত হয়েছিলেন এবং আউট হওয়ার পর আম্পায়ারকে কি বলেছিলেন সে বিষয় জানিয়েছেন অসি ব্যাটার। এসময় ক্রিকেটারদের ব্যাটিং পরিসংখ্যানের মতো আম্পায়ারদের ব্যক্তিগত সিদ্ধান্তের নির্ভুলতার পরিসংখ্যান বড় পর্দায় দেখানোর আহ্বান জানান।
ওয়ার্নার বলেন, ‘আমি জোয়েলকে (আম্পায়ার) জিজ্ঞেস করেছি, আমি স্টাম্পের বাইরে ছিলাম তবুও তিনি কেন আউট দিলেন। তিনি বললেন, বলটি পিছনের দিকে সুইং করছিল। এমনটি ভেবেই তিনি আউটের সিদ্ধান্ত দিয়েছেন। কিন্তু আপনি যদি রিপ্লে দেখেন তাহলে আপনি বিরক্ত হবেন। কিন্তু এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’
‘আমরা কি দেখতে চাই, সে বিষয়ে বলার মতো অনেক কিছুই আছে। ব্যাট করতে নামার সাথে সাথে ক্রিকেটারের পরিসংখ্যান বোর্ডে দেখা যায়। যখন আম্পায়ারদের নাম ঘোষণা করা হয়, তখন আমরা তাদের পরিসংখ্যানও বোর্ডে দেখতে চাই। কারণ আমরা এনআরএল (ন্যাশনাল রাগবি লিগ) এ এমনটি দেখতে পাই। এনআরএল-এ পরিসংখ্যানগুলো দেখায়। আমার মনে হয় ন্যাশনাল ফুটবল লিগেও (এনএলএফ) এ পরিসংখ্যানগুলো দেখায়। আমি মনে করি এটি (আম্পায়ারের পরিসংখ্যান দেখানো) দর্শকদের জন্যও একটি ভালো বিষয়’-যোগ করেন ওয়ার্নার।
তবে ওয়ার্নার স্বীকার করেছেন, কোনো আম্পায়ারই ইচ্ছেকৃতভাবে ভুল সিদ্ধান্ত দেন না। যতটুকু ভুল হয় সেটি অসতর্কতার কারণেই হয়ে থাকে। এক্ষেত্রে বল-ট্র্যাকিং প্রযুক্তিকেই দায়ী করেছেন তিনি।
বল-ট্র্যাকিং প্রযুক্তি ‘হক-আই’ নিয়ে অভিযোগ করে ওয়ার্নার বলেন, ‘এই প্রযুক্তি কিভাবে কাজ করে তা কখনো তাকে ব্যাখ্যা করে বলা হয়নি। অনেক সময় রিপ্লেতে দেখা যায় বল-ট্র্যাকিং পদ্ধতি ঠিকমতো মিলছে না। এক্ষেত্রে প্রযুক্তিটি কিভাবে কাজ করছে সে বিষয়ে আরও জবাবদিহিতা থাকা উচিত।’
ওয়ার্নার আরও বলেন, ‘অনেক সময় রিভিউ নিয়ে আমরা সিদ্ধান্তের (বল-ট্র্যাকিংয়ের) জন্য অপেক্ষা করি। একজন খেলোয়াড় হিসেবে আপনি তখন আরও হতাশ হয়ে পড়েন যখন আপনি মনে করেন, এটি কি স্টাম্পকে স্পর্শ করেছে? গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি কী? বল স্টাম্পে যাওয়ার আগে কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে?’
‘আমি কখনই ‘হক-আই’ কিভাবে কাজ করে সেটি ব্যাখ্যা করতে দেখিনি। এটি কেবল টিভির জন্য করা হয়। এটি কিভাবে কাজ তা যদি আমাদেরকে ব্যাখ্যা করা হতো তাহলে কখনো কখনো আমরা রিভিউ নিতাম না’- অস্ট্রেলিয়ার ওপেনার যোগ করেন।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















