বৃষ্টির সম্ভাবনা ৯৫%, ফাইনালে খেলা না হলে কী হবে?
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:১০ ১২ নভেম্বর ২০২২
একদিকে পাকিস্তান, অন্যদিকে ইংল্যান্ড। একদিকে ক্রিস ওকস, জর্ডান - অন্যদিকে শাহিন আফ্রিদি, নাসিম শাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দুর্ধর্ষ ম্যাচের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর চ্যাম্পিয়ন পেতে আর একটি ম্যাচই বাকি। রোববার (১২ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শিরোপার লড়াইয়ে মুখোমুখি ইংল্যান্ড আর পাকিস্তান।
পুরো ক্রিকেটবিশ্ব যখন জমজমাট ফাইনালের অপেক্ষা করছে, তখন মুচকি হাসছেন প্রকৃতি দেবী। কারণ, সেদিন মেলবোর্নে বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা আছে। কী হবে, যদি ফাইনাল ভেস্তে যায়? এবারের বিশ্বকাপে বারবার বাগড়া দিয়েছে বৃষ্টি। বেশ কিছু ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছে। আবার কিছু ম্যাচের ফলাফল হয়েছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মেলবোর্নে ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টির ৯৫ শতাংশ সম্ভাবনা আছে। বজ্রপাতের সঙ্গে মুষলধারে বর্ষণ হতে পারে। বিশ্বকাপের নক-আউট ম্যাচগুলোর জন্য অবশ্য একটি করে রিজার্ভ ডে রেখেছে আইসিসি। তাই নির্ধারিত দিনে ফাইনাল না হলে সেটা পরদিন (সোমবার) মাঠে গড়াতে পারে।
কিন্তু সেদিনও মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা ৯৫ শতাংশ! নিয়মানুযায়ী নক-আউট পর্বের ফলাফল হতে কমপক্ষে ১০ ওভার খেলা হতে হবে। তাই রোববারই ওভার কমিয়ে খেলা শেষ করার চেষ্টা করা হবে। যদি এদিন খেলা শেষ করা না যায়, তাহলে যে পর্যন্ত হবে, পরদিন রিজার্ভ ডেতে ওই জায়গা থেকেই পুনরায় মাঠে গড়াবে।
আর যদি প্রথম দিন খেলা সম্ভব না হয়, তাহলে পরদিন পুরো ২০ ওভার খেলা হবে। এমনিতে ফাইনালে নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট বেশি বরাদ্দ থাকে। আর রিজার্ভ ডেতে বরাদ্দ রাখা হবে বাড়তি দুই ঘণ্টা। দুই দিন মিলিয়েও যদি খেলা সম্ভব না হয়, তাহলে দুই দলের মাঝে ট্রফি ভাগ করে দেয়া হবে।
২০০২-০৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ভাগ করে দেয়া হয়েছিল। তবে ক্রিকেটপ্রেমীরা চাইছেন খেলা পুরো হোক। মাঠেই বিচার হোক সেরা দলের।
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
















