মানসিকভাবে শক্তিশালী মানুষের ৬ বৈশিষ্ট্য
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫৪ ১৩ নভেম্বর ২০২৩
মানসিক দৃঢ়তা মানুষকে ঠান্ডা মাথায় জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার ক্ষমতা দেয়। মানসিক অবস্থা সব সময় একইরকম থাকে না। কখনো আপনার নিজেকে নিঃস্ব মনে হতে পারে, কখনো আবার পরিপূর্ণ। তবে কিছু মানুষ থাকেন যারা মানসিক দিক দিয়ে অত্যন্ত শক্তিশালী। তারা সবকিছু সহজ করে দেখতে জানেন। যে কারণে জীবনের কঠিন পরিস্থিতিগুলো তারা সহজে পার করে আসতে পারেন। আপনিও কি তাদের একজন? চলুন জেনে নেওয়া যাক মানসিকভাবে শক্তিশালী মানুষের ৬টি বৈশিষ্ট্য-
১. আত্ম-সচেতনতা
মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিদের নিজের আবেগ সম্পর্কে গভীর উপলব্ধি থাকে। তারা তাদের ইতিবাচক এবং নেতিবাচক উভয় আবেগকেই বুঝতে পারে। আবেগকে দমন বা অস্বীকার করার পরিবর্তে তারা তাদের জীবনের অভিজ্ঞতার স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে গ্রহণ করে। এই আত্ম-সচেতনতা তাদের সঠিক সিদ্ধান্ত নিতে এবং ইতিবাচক ফল নিয়ে আসতে সাহায্য করে।
২. নমনীয়তা
জীবনের কোনোকিছুই নির্দিষ্ট নয়। মানসিকভাবে শক্তিশালী লোকেরা নমনীয় থাকার গুরুত্ব বোঝে। তারা তাদের চিন্তাভাবনা এবং কাজে নমনীয় থাকে। তারা যেকোনো বদলে যাওয়া পরিস্থিতিতে চমকে না গিয়ে মাথা ঠান্ডা রেখে সামঞ্জস্য করতে সক্ষম হয়। এই যোগ্যতা তাদেরকে নেতিবাচকতায় আটকে না থেকে সমস্যা সমাধানের মানসিকতা বৃদ্ধি করে। মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা পরিবর্তনকে সমৃদ্ধি এবং শেখার সুযোগ হিসেবে দেখেন।
৩. স্থিতিস্থাপকতা
মানসিক শক্তির সংজ্ঞায়িত বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো স্থিতিস্থাপকতা। মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা প্রতিকূলতাকে ব্যক্তিগত সমৃদ্ধির পথ হিসেবে ব্যবহার করে। এভাবেই তারা প্রতিকূলতা এবং চ্যালেঞ্জ জয় করে। ব্যর্থতা নিয়ে চিন্তা করার পরিবর্তে তারা সাফল্যের পথ খুঁজে বের করে।
৪. নিজের সীমা বুঝতে পারা
মানসিকভাবে শক্তিশালী মানুষেরা তাদের সম্পর্কের সুস্থ সীমানা নির্ধারণ এবং বজায় রাখার গুরুত্ব জানে। তারা দৃঢ়ভাবে তাদের চাহিদা এবং সীমা সমন্বয় করে। তারা লোভ করে না বা সীমা লঙ্ঘন করে না। এই স্বভাব তাদেরকে অন্যের কাছে গুরুত্বপূর্ণ করে তোলে এবং অন্যদের সঙ্গে ইতিবাচক সংযোগ বজায় রাখতে সাহায্য করে।
৫. সহানুভূতি এবং সমবেদনা
মানসিকভাবে শক্তিশালী মানুষেরা শুধু নিজের আবেগই বোঝে না, তারা অন্যের অনুভূতির প্রতিও সহানুভূতিশীল হয়। এ ধরনের মানুষেরা সমবেদনা জানাতে জানে, এতে মানুষের আরও কাছাকাছি যাওয়ার সুযোগ হয়। তারা অন্যের কথা মনোযোগ দিয়ে শোনে, কোনো পক্ষপাতিত্ব করে না এবং অন্যদের দৃষ্টিভঙ্গি বুঝতে চেষ্টা করে। সহানুভূতি দেখানোর এই ক্ষমতা শক্তিশালী এবং অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করে।
৬. আশাবাদ ও কৃতজ্ঞতা
মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিদের আশাবাদী দৃষ্টিভঙ্গি থাকে। এমনকী চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও তারা হতাশ হয় না। তারা সমস্যাগুলোকে অস্থায়ী এবং উপশমযোগ্য হিসাবে দেখে, সমস্যাগুলি নিয়ে পড়ে থাকার পরিবর্তে সমাধানের দিকে মনোনিবেশ করে। এ ধরনের মানুষের মধ্যে কৃতজ্ঞতার চর্চা থাকে। তারা তাদের জীবনের ইতিবাচক দিকগুলোকে স্বীকার করে এবং অন্যের প্রশংসা করে। কৃতজ্ঞ মানসিকতা তাদের কঠিন সময়েও প্রশান্তি নিয়ে আসে।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















