মানুষ প্রথম প্রেমের স্মৃতি ভুলতে পারে না কেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৯ ২৪ আগস্ট ২০২২
জীবনে প্রথম প্রেমের স্মৃতি ভুলতে পারে না মানুষ। সারাজীবন মনের মণিকোঠায় থেকে যায় প্রিয় মানুষটি। শত চেষ্টা করেও তার সঙ্গে কাটানো সময়টুকু ভুলা যায় না। কিন্তু কেন? দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে।
বলা হয়, প্রথম প্রেম অনেকটাই প্রথমবার আকাশ থেকে শূন্যে লাফ দেয়ার মতো। ঘটনাটি যেভাবে মনে গেঁথে যায়, পরে ১০বার লাফ দিলেও আগের স্মৃতিটাই মনে রয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ মানুষের ১৫ থেকে ২৬ বছর বয়সের মধ্যে মস্তিষ্কে আকস্মিক স্মৃতির একটি বিষয় থাকে। এটি যাদের থাকে; তারা অধিক স্মৃতিকাতর বা স্মৃতি রোমন্থন করেন। এ স্মৃতি বেশিরভাগ ক্ষেত্রে ইতিবাচক হয়। ফলে এ বয়সে প্রথমবারের মতো অভিজ্ঞতা হওয়া জিনিস স্মৃতিতে ফিরে আসে বারবার।
তাদের মতে, প্রথম প্রেমের স্মৃতি রোমন্থনে প্রতিবারই এক ভালোলাগা জাগে মনে। যে কারণে কেউ ভুলতে পারেন না প্রথম প্রেম। এ প্রেম হয় তরতাজা, সদ্যফোটা কদম ফুলের মতো প্রাণপ্রাচুর্যে ভরপুর। প্রথম প্রেমে কোনোরকম অপরাধ বোধও থাকে না। ফলে ভালোবাসা, রোমান্স যেটুকু থাকে তা মনের মধ্যে থেকেই থাকে বহু দিন ধরে। প্রেমের প্রথম স্পর্শ, প্রথম পাশাপাশি হাঁটা, সঙ্গীর সঙ্গে প্রথম দৃষ্টিবিনিময়, একে অপরের সঙ্গে নিজের ভালো লাগা বা মন্দ লাগা শেয়ার করার মজাই আলাদা।
আরও অনেক কিছুই হয় প্রথম প্রেমে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে একসঙ্গে খেতে যাওয়া, একে অন্যের সঙ্গে সময় কাটানো, গোপন কথার বিনিময় ইত্যাদি মনে দাগ কেটে যায় গভীরভাবে। আর সেখান থেকেই সম্পর্ক আরও মজবুত হয়।
প্রেম নিয়ে ছোট থেকেই অনেকে অনেক আকাশ কুসম ভাবেন। কেউ কেউ অল্প বয়সে পড়েন, আবার কারও জীবনে প্রেম আসে বিলম্বে। কিন্তু যেদিনই আসুক না কেন, প্রেম সত্যি হলে সেই প্রেমের জোয়ারে ভেসে যাওয়া যায় অনেকটা পথ। জীবন হয় আরও সহজ ও মধুময়।
এ নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। বিজ্ঞানীদের মতে, হিপ্পোক্যাম্পাস হলো মস্তিষ্কের সেই অঞ্চল, যা নতুন অভিজ্ঞতা, স্মৃতি এবং নতুন জিনিস শেখার স্থান। বিরল, নতুন অভিজ্ঞতা এবং চিত্রগুলো শনাক্ত করার জন্য এ স্থানের অনন্য ক্ষমতা রয়েছে।
এক গবেষণায় জানা যায়, নতুন অভিজ্ঞতা বা তথ্য অন্যান্য পরিচিত তথ্য থেকে পৃথক হয়ে যায়। এ কারণে একজন ব্যক্তির প্রথমবারের মতো অভিজ্ঞতা অর্জনের কোনো কিছু মনে রাখা সহজ করে তোলে।
নিউরন জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্র থেকে জানা যায়, দৈনন্দিন এলোমেলো স্মৃতির চেয়ে প্রথমবারের মতো প্রেমে পড়ার উত্তেজনা বা প্রথম চুম্বনের রোমাঞ্চের মতো সংবেদনশীল স্মৃতিগুলো হিপ্পোক্যাম্পাসসহ মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলে সংরক্ষিত থাকে।
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- FIFA World Cup Glory: A Century of Champions
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- Unforgettable Oddities from FIFA World Cup History
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
















