মুখ পরিষ্কারের সময় অনেকেই যে ১০ ভুল করেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:২৪ ২৫ অক্টোবর ২০২২
মুখ পরিষ্কারের সবচেয়ে কার্যকর উপায় হলো ধোয়া। তবে ভুল পদ্ধতিতে পরিষ্কার করার ফলে আশানুরূপ ফল পাওয়া যায় না। আবার ত্বক ক্ষতিগ্রস্ত হয়। মুখ পরিষ্কারে কিছু ভুল নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রিডার্স ডাইডেস্ট। চলুন বিস্তারিত জেনে নেয়া যাক।
ভুল তাপমাত্রার পানি ব্যবহার
মুখ ধোয়ার কাজে বেশি গরম পানি ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে উঠবে। আবার বেশি ঠান্ডা ব্যবহার করলে ত্বকের ছিদ্রগুলো খুলবে না। ফলে ত্বক পরিষ্কার হবে না। নিউইয়র্কের কসমেটিক ডার্মাটোলজিস্ট মিশেল গ্রিন বলেন, মুখ ধোয়ার কাজে কুসুম গরম পানি হচ্ছে সবচেয়ে উপযোগী। খুব গরম নয়, আবার খুব ঠান্ডাও নয়- এমন পানি মুখ ধোয়ার কাজে ব্যবহার করলে ত্বকের সুস্থতা বজায় থাকে।
ঘন ঘন মুখ ধোয়া
যাদের মুখমণ্ডলের ত্বক বেশি শুষ্ক তাদের দিনে একবার এবং যাদের ত্বক বেশি তৈলাক্ত তাদের দিনে দুইবার পরিষ্কার করা উচিত। এর চেয়ে বেশি পরিষ্কার করলে ত্বক আরো বেশি শুষ্ক বা তৈলাক্ত হয়ে উঠতে পারে। তাছাড়া সকাল বেলার চেয়ে রাতে মুখের ত্বকের পরিচর্যা করলে তা ভালো কাজে দেয়। ইয়েল ইউনিভার্সিটির ডার্মাটোলজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট ক্লিনিক্যাল প্রফেসর ডার্মা মোনা গোহরা বলেন, যদি দিনে ১বার মুখ ধুয়ে থাকেন তাহলে তা দিনের পরিবর্তে রাতে করুন। কারণ, রাতে ত্বক পরিষ্কার করার ফলে সারাদিনের ধুলো-ময়লা থেকে দূর হয়।
প্রায়ই স্ক্রাবিং করা
মুখের ত্বক পরিষ্কার এবং সুস্থ রাখতে স্ক্রাবিংয়ের বিকল্প নেই। এতে ত্বকের মৃত কোষ দূর হয় এবং আরো উজ্জ্বল হয়ে ওঠে। তবে ক্যালিফোর্নিয়ার পাসাডেনার ডার্মাটোলজিস্ট আইভি লি বলেন, প্রতিদিন স্ক্রাবিং করলে শুষ্ক হয়ে ত্বকে ভাঁজ পড়ে যেতে পারে। তাছাড়া ত্বকের প্রদাহের জন্য অতিরিক্ত স্ক্রাবিং দায়ী। তিনি বলেন, মুখে সপ্তাহে একদিন স্ক্রাবিং করুন। অতিরিক্ত স্ক্রাবিং ত্বকের জন্য ক্ষতিকারক।
ময়লা কাপড়ে মুখ মোছা
মুখ মোছার জন্য পরিষ্কার কাপড় ব্যবহার করুন। তোয়ালে পরিষ্কার না করে প্রতিনিয়ত ব্যবহার করা ত্বকের পক্ষে খুবই ক্ষতিকারক। কেননা মুখ মোছার পর ওই ভেজা তোয়ালে বা কাপড়ে প্রচুর ব্যাকটেরিয়া জন্ম নেয়। প্রতিদিন না পারলেও অন্তত ২-৩ দিন পরপর মুখ মোছার তোয়ালে বা কাপড় পরিষ্কার করুন। মুখের ত্বক ভালো রাখতে এক্ষেত্রে একটু বেশি সচেতন হোন।
তোয়ালে বা কাপড় নরম না হওয়া
মুখ মোছার কাজে বা কোনো প্রসাধনী ত্বকে লাগাতে নরম তোয়ালে ব্যবহার করুন। কেননা খসখসে কিছু দিয়ে মুছলে মুখমণ্ডলের ত্বক ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। ত্বকের মাধুর্য নষ্ট হয়। তাই মুখ ধোয়ার পর সবসময় নরম তোয়ালে ব্যবহার করুন।
ফেসিয়াল টিস্যু ব্যবহার
খুব দরকার না পড়লে ফেসিয়াল টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করা উচিত নয়। প্রতিদিন ত্বক পরিষ্কার করার কাজে ফেসিয়াল টিস্যুর ওপর নির্ভর করা খুবই ক্ষতিকর। ডা. গ্রিন বলেন, ফেসিয়াল টিস্যু ত্বক সেভাবে পরিষ্কার করে না বরং এতে থাকা রাসায়নিক দ্রব্য ত্বকের মারাত্বক ক্ষতি করে। সেজন্য মুখমণ্ডল পরিষ্কার করার জন্য হাতের কাছে কিছু না পেলে জরুরি প্রয়োজনে ফেসিয়াল টিস্যু ব্যবহার করুন, নিয়মিত নয়।
সাবানজাত ক্লিনজার ব্যবহার
কখনোই সাবানজাত ক্লিনজার ব্যবহার করবেন না। ডা. গোহরা বলেন, সাবানজাত ক্লিনজার ব্যবহারের ফলে ত্বকে উপস্থিত প্রাকৃতিক তেল ধুয়ে যায়। ত্বক শুষ্ক হয়ে ওঠে এবং প্রদাহ তৈরি করে। অন্যদিকে সাবানহীন ক্লিনজার ত্বকে আর্দ্রতা যোগায় এবং ত্বক সুস্থ রাখে। সুতরাং কোনো ক্নিনজার কেনার আগে মোড়কের লেখা পড়ে দেখুন।
মুখ পরিষ্কারে বেশি বলপ্রয়োগ
মুখ থেকে ময়লা পরিষ্কারে বেশি জোরে ঘষামাজা করলে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। আলতোভাবে পরিষ্কার করুন। ত্বক থেকে ময়লা ওঠানোর জন্য বেশি জোরে ঘষামাজার কোনো দরকার নেই।
শুষ্ক অবস্থায় মুখ মোছা
শুষ্ক অবস্থায় তোয়ালে বা কাপড় দিয়ে মুখ মুছলে ত্বক জ্বালা থেকে রক্ষাকারী প্রোটিন, ফ্যাটি অ্যাসিড এগুলো উঠে যায়। ফলে ত্বক সহজেই জীবাণু বা ময়লার সংস্পর্শে আসে। সুতরাং ভেজা অবস্থায় মুখ মুছুন।
ময়েশ্চারাইজার লাগানোর জন্য অপেক্ষা
কোনো ক্রিম বা লোশন মুখে লাগানোর দরকার থাকলে মুখ ধোয়ার সঙ্গে সঙ্গে তা লাগান। কেননা মুখ ধোয়ার পরপর ত্বক সবচেয়ে বেশি পরিষ্কার থাকে। তাছাড়া পানির আর্দ্রভাব ত্বকে থেকে যায়। তবে ডা. গোহরা এবং ডা. লি এ বিষয়ে কিছুটা ভিন্নমত পোষণ করেন। তারা বলেন, ব্রণের চিকিত্সার জন্য যেসব ক্রিম বা লোশন ব্যবহার করা হয় তা ভেজা অবস্থায় ত্বকে লাগালে জ্বালা-পোড়া করতে পারে। সুতরাং এ ধরনের প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে মুখের ত্বক শুষ্ক থাকা প্রয়োজন।
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
















