মুশফিক ভাই ইচ্ছা করে আউট হননি: মিরাজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২৮ ৬ ডিসেম্বর ২০২৩
মেহেদী হাসান মিরাজ প্রশ্নটা শুনে একটু বিব্রতই হলেন। ‘আমি তো তখন উইকেটে যাচ্ছিলাম...’ মুশফিকুর রহিম ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হওয়ার পর প্রতিক্রিয়ায় ‘আবেগী কিছু’ করেছেন কি না এমন প্রশ্নের উত্তরে বলেন তিনি। মিরাজের সঙ্গে হাসির রোল পড়ে সংবাদ সম্মেলন কক্ষেও।
নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে অদ্ভুতুড়ে এক আউটই হয়েছেন মুশফিক। হাত দিয়ে বল ঠেলে আউট হয়েছেন ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ হয়ে। এরপর থেকে আলোচনা-সমালোচনার কমতি নেই। প্রায় ১৭ বছর ক্রিকেট খেলেও তার এমন আউট হওয়া নিয়ে বিস্ময়ও আছে চারদিকে।
ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ৪৪তম ওভারে। কাইল জেমিসনের বল রক্ষণাত্মকভাবে খেলেন মুশফিক। বলটা মাটিতে পড়ে যাচ্ছিল উইকেটের পেছনে, স্টাম্পের কাছাকাছিও ছিল না। এরপর বলটা ডান হাত দিয়ে আরও একটু ডানে ঠেলে দেওয়ার চেষ্টা করেন তিনি। জেমিসনের আবেদনে আউট হয়ে ফিরতে হয় মুশফিককে।
বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ‘হ্যান্ডেলড দ্য বলের’ জন্য ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হন মুশফিক। সবমিলিয়ে টেস্টে কেবল অষ্টম আর আন্তর্জাতিক ক্রিকেটে ১১তম ব্যাটার হিসেবে এমন আউট হন তিনি। দিনশেষে সংবাদ সম্মেলনে এসে তার আউটের ব্যাখ্যা দিতে হয়েছে সতীর্থ মেহেদী হাসান মিরাজকে।
তিনি বলেন, ‘দেখেন, এটা তো ইচ্ছেকৃতভাবে হয় না। এটা খেলার ফ্লোতে (ধারায়) হয়ে গেছে। জিনিসটা হয় কী, তিনি তো ইচ্ছাকৃত করেননি। জেনেশুনে কেউ কখনও আউট হতে চায় না। ফ্লোতে খেলতে গিয়ে হয়ে গেছে এরকম। ’
‘খেলার পরিস্থিতিতে অনেক সময় ব্যাক অব দ্য মাইন্ডে অনেক কিছু থাকে। এটা তো ফ্লোতে চলে গেছে। আমার কাছে মনে হয় মুশফিক ভাই যেভাবে আউট হয়েছে, ফ্লোতে হয়ে গেছে। ’
কেবল এখানে থেমেই হয়নি। সংবাদ সম্মেলনে ঘুরেফিরেই এসেছে মুশফিকের আউটের প্রসঙ্গটি। বল ছিল স্ট্যাম্প থেকে বেশ দূরে, একবার মাটিতে পড়ে তারপর উঠেছিল। তারপরও বলে হাত দেওয়াটা অনেকের কাছেই ‘ব্রেইন ফেড’। এ নিয়েও কথা বলেছেন মিরাজ।
তিনি বলেন, ‘একটা জিনিস দেখেন, আমরা বিশ্বকাপে একটা টাইমড আউট পেয়েছি। ওখানে কিন্তু টাইমড আউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার ব্যাটার। আজকে মুশফিক ভাই যে আউটটা হলো, এটা তো আপনি দেখেন ফ্লোতে হয়ে গেছে। ’
‘আমি যখন ব্যাটিং করি, তখন একটা শট খেলার পর উইকেটে যখন বলটা আসবে, তখন কিন্তু অনেক সময় সিদ্ধান্ত নিতে হয় কী করতে হবে, না করতে হবে। মুশফিক ভাই যেটা করেছে, এটা ফ্লোতে হয়ে গেছে। ইনটেনশনালি করা হয়নি। সেটা করা হলে তো ব্যাটারের জন্য কঠিন, আউট হয়ে যাবে। ’
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















