ম্যানইউ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: রোনালদো
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩১ ১৪ নভেম্বর ২০২২
দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। এর আগে নিজের ক্লাব নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি ব্রিটিশ ব্রডকাস্টার পিয়ের্স মর্গ্যানকে ৯০ মিনিটের এক সাক্ষাত্কারে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন সিআরসেভেন।
রেড ডেভিলস রোনালদোকে চায় না। তিনিও কি চান ম্যানইউয়ে থাকতে? বারবার ঘুরে ফিরে শোনা গিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান। গত বছরের অগস্টে জুভেন্তাস ছেড়ে নিজের পুরনো ক্লাবে ম্যানইউতে ফেরেন রোনালদো। রেড ডেভিলসে নিয়মিত তিনি একাদশে থাকার সুযোগ পান না। এছাড়াও ক্লাবের সঙ্গে তার বনিবনা হচ্ছে না। এ কথা নতুন নয়। এবার ক্লাব, কোচ সম্পর্কে একাধিক বিস্ফোরক তথ্য তুলে ধরলেন সিআরসেভেন।
ম্যানইউ রোনালদোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। ক্লাবে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত এমনটাই অনুভব করেছেন। এই নিয়ে তিনি বলেন, “শুধু কোচ নয়। ক্লাবে আরও দুই-তিন জন রয়েছে। আমার মনে হয় ক্লাব আমাকে চায় না। আমি অনুভব করি, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এমনটা শুধু এ বছর নয়, গত বছরও মনে হয়েছিল। তবে আমার এতে কিছু যায় আসে না। সমর্থকদের সত্যিটা জানা প্রয়োজন। আমি ক্লাবের জন্য সেরাটা দিতে চাই। যে কারণে আমি ম্যানইউতে এসেছি।
রোনালদো জানিয়েছেন, ম্যানইউ কোচ এরিক টেন হ্যাগ তাকে সম্মান দেন না। যে কারণে কোচের প্রতিও তার কোনও সম্মান নেই। এরিক দায়িত্বে আসার পর থেকেই রোনালদোর সঙ্গে তার খুঁটিনাটি বিষয়ে মত মিলত না। ম্যানইউয়ের একাধিক ম্যাচে পর্তুগিজ তারকাকে রিজার্ভ বেঞ্চে কাটাতে হয়েছে।
কোচের ব্যপারে সিআরসেভেন বলেন, “আমি জানি না ও আমার এত সমালোচনা করে কেন। সম্ভবত ও ক্যারিয়ার শেষ করে ফেলেছে। আর আমি এখনও ঊচ্চ পর্যায়ে খেলে চলেছি। ওর প্রতি আমার কোনও সম্মানও নেই। কারণ ও আমায় সম্মান করে না। আপনি যদি আমায় সম্মান না করেন, আমি আপনাকে কখনওই সম্মান করব না।
রোনালদো জানান তার মনে হয়, স্যার অ্যালেক্স চলে যাওয়ার পর ক্লাবের সেই অর্থে উন্নতি হয়নি। তিনি বলেন, সে যাওয়ার পর, ক্লাবের কোনও উন্নতিই হয়নি। কোনও পরিবর্তন আমি অন্তত দেখতে পাইনি। ক্লাব যে ঠিক পথে চলছে না তা কারও অজানা নয়।।
তিনি জানান, প্রত্যেকেই এটা জানেন। যারা এটা দেখতে পান না, তারা আসলে তা চান না। কারণ তারা অন্ধ।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















