যে ৩ দলকে বিশ্বকাপের ফাইনালে দেখছেন দ. আফ্রিকা কিংবদন্তি
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:১০ ২৯ সেপ্টেম্বর ২০২৩
আর মাত্র ৬ দিন পর পর্দা উঠছে ২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের। এর আগে বৈশ্বিক এই টুর্নামেন্টের সম্ভাব্য ৩ ফাইনালিস্ট বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি পেসার ডেল স্টেইন। তিনি আশা করছেন, ভারতের পাশাপাশি এবারের আসরের ফাইনালে উঠতে পারে দক্ষিণ আফ্রিকা। তবে সেখানে যেতে পারে ইংল্যান্ডও।
ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ একদিনের সিরিজে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।সিরিজটির প্ৰথম ২টি ম্যাচে জয় পেয়েছিল অজিরা। পরে টানা ৩টি জিতে সিরিজ নিজেদের নামে করেছিল টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দল।
ডেল স্টেইন বললেন, আমার হৃদয় চাইছে আসন্ন বিশ্বকাপের ফাইনালে খেলুক দক্ষিণ আফ্রিকা। কিন্তু মনে বলছে ভারত ও ইংল্যান্ড ফাইনালে খেলবে। ১৯ নভেম্বর মেগা ইভেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম স্টার স্পোর্টসে এক আলোচনায় ডেল স্টেইন বলেন, এটা কঠিন বিষয়। আপনি জানেন, আমার হৃদয় চায় দক্ষিণ আফ্রিকা ফাইনালে যাক। আমি তাদের সেখানে দেখতে চাই। আমাদের দলের অনেক খেলোয়াড়ই আইপিএলে খেলে। তারা ভারতে নিয়মিত যাতায়াত করে। ডেভিড মিলার ও হেনরিখ ক্লাসেনের মতো ক্রিকেটার আছে, যারা সেখানকার পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারে। সেখানে ভালো ব্যাটিং করে।
তিনি বলেন, কাগিসো রাবাদা আছে। অনেক দিন ধরে ভারতে বোলিং করছে সে। প্রোটিয়া অনেক সিনিয়র খেলোয়াড় দেশটিতে প্রচুর ক্রিকেট খেলেছে। তাই আমি মনে করি, সেই খেলোয়াড়দের নিয়ে ফাইনালে যাওয়ার ক্ষমতা রয়েছে দক্ষিণ আফ্রিকার।
ডেল স্টেইন যোগ করেন, আমার মনে হচ্ছে ১৩তম সংস্করণে ফেভারিট ভারত। ফাইনালিস্টদের একটি হতে চলেছে তারা। সম্ভবত তাদের বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড। কিন্তু আমার মন চাই, দক্ষিণ আফ্রিকা ও ভারত খেলুক। কিন্তু মনে হচ্ছে ভারত ও ইংল্যান্ড সেখানে থাকবে।
আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করবে দক্ষিণ আফ্রিকা। আইসিসি ক্রিকেট মহাযজ্ঞে তারা কেমন ফলাফল করে, এখন সেটাই এখন দেখার বিষয়।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















