যেভাবে শীতের সকালের অলসতা দূর করবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৭ ৪ জানুয়ারি ২০২৪
শীতের সকালে ঘুম থেকে উঠতে প্রায় মানুষেরই দেখা যায় অনীহা। অ্যালার্ম দিয়েও কাজ হয় না সবসময়। ফলে তাড়াহুড়ো করতে হয় সকালের খাবার, ক্লাস কিংবা অফিস নিয়ে। তাই দিনের শুরু হওয়া উচিত সময়মতো এবং প্রাণবন্ত। শীতের সকালে অলসতা কাটিয়ে প্রাণবন্তভাবে দিন শুরু করার কিছু উপায় দেয়া হল
ঘড়িতে একটি অ্যালার্ম দিন
অনেকেই আছেন যারা মোবাইল ফোনে কয়েকটি সময়ে অ্যালার্ম সেট করে রাখেন। এতে করে কিন্তু আলস্যতা আরও বাড়ে। কারণ কয়েকটি সময়ে এলার্ম সেট করলে ‘পরের এলার্মে উঠব, আরেকটু ঘুমিয়ে নিই’ এরকম মানসিকতা তৈরি হয়। ফলে সময়মতো আর ঘুম থেকে ওঠা হয় না। তাই একটি নিদির্ষ্ট সময়ে এলার্ম সেট করে ঠিক সেই সময়েই ওঠার চেষ্টা করা উচিত।
রুমে পর্যাপ্ত আলো আসতে দিন
রাতে ঘুমানোর আগে জানালার পর্দাগুলো সরিয়ে রাখুন, যেন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে আপনার ঘরে আলো প্রবেশ করে এবং আপনার ঘুম ভাঙায়। ঘর অন্ধকার করে রাখলে সহজে ঘুম ভাঙবে না। যেহেতু শীতকালে দিন ছোট এবং রাত বেশ বড় হয় তাই চেষ্টা করুন দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ঘুম থেকে উঠে পড়তে।
উষ্ণ পানি দিয়ে গোসল
শীতের সকালে ঘুম থেকে উঠলেও অনেকেরই সেই ঘুমঘুম ভাবটা থেকে যায়। যার ফলে দেখা যায় ঠিকমতো কাজে মন দিতে পারছেন না যেমন ঠিক তেমনই মেজাজ ও খারাপ হয়ে আছে। তাই এই জড়তা কাটাতে হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করে নিন সকালে ঘুম থেকে উঠেই। দেখবেন আপনি যেমন ফ্রেশ অনুভব করছেন ঠিক তেমনি আপনার ভেতর প্রাণবন্ত ভাব লাগছে।
হালকা ব্যায়াম বা হাঁটার অভ্যাস
ঘুম থেকে উঠেই কিছুক্ষণ হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করুন। এতে ঘুম যেমন ভাঙবে, তেমনি অলসতা দূর হয়ে সতেজ লাগবে। তাই সারাদিনের কর্মব্যস্ততা শুরুর আগে কিছুক্ষণ হাঁটার অভ্যাস বা হালকা ব্যায়ামের অভ্যাস আপনাকে সারাদিনের কাজের জন্য প্রস্তুত করবে। এটা ঘুম ও অলসতা তাড়িয়ে প্রাণবন্তভাবে দিন শুরু করতে সাহায্য করবে।
সকালে স্বাস্থ্যকর নাশতা
সকালের নাশতা দিনের একটি প্রয়োজনীয় অংশ। তাই কখনোই এটি বাদ দেয়া উচিত না। স্বাস্থ্যকর নাশতার মধ্যে ডিম, গরম দুধ, মধু, মাখন এই সব রাখার চেষ্টা করুন। এই সমস্ত খাবার আপনাকে এই শীতের জড়তা কাটাতে সাহায্য করবে। সাথে সাথে মৌসুমী ফল রাখতে পারেন যা আপনার এনার্জি লেভেল বৃদ্ধি করে আপনাকে শীতের সকালের জড়তা এড়াতে সাহায্য করবে। আর অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে।
দিনের শুরুতেই চা কিংবা কফি
শীতের আলসেমি আর জড়তা ভরা সকালকে চাঙ্গা করতে আপনার সঙ্গী হতে পারে এক মগ গরম কফি কিংবা এক কাপ গরম চা। যা আপনাকে সারাদিনের ক্লান্তি দূর করতে সাহায্য করবে। এবং আপনি জড়তা কাটিয়ে পুনরায় কাজে ফিরে যাওয়ার প্রাণশক্তি পাবেন।
শীতের দিনে গরম তেল মালিশ
ত্বকের আর্দ্রতা বাড়াতে এবং রক্ত সঞ্চালন বাড়াতে গরম তেল মালিশ করে দিন শুরু করুন। বিশেষ করে তিলের তেল মালিশ করলে ভাল ফল মিলবে। গরম তেল মালিশ রক্তসঞ্চালন উন্নত করে, পাশাপাশি, হজমশক্তি উন্নত করে এবং শীতকালে সাধারণ আলস্য কমায়।
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- A New Chapter for the FIFA World Cup
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
















