যেসব কারণে বিশ্বকাপ জিতল ইংল্যান্ড
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:০০ ১৪ নভেম্বর ২০২২
পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। ইতিহাসে প্রথম দল হিসেবে একইসঙ্গে ৫০ ওভার এবং ২০ ওভারের বিশ্বকাপ ট্রফি রাখার নজির গড়লেন ইংরেজরা। কোন কোন কারণে ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল, তা দেখে নিন-
আক্রমণাত্মক ব্যাটিং
২০১৫ সালের ৫০ ওভারের বিশ্বকাপে ব্যর্থতার পর ইংল্যান্ড যে আক্রমণাত্মক ব্যাটিংয়ের মন্ত্রে দীক্ষিত হয়েছিল, সেই মন্ত্রের ফসল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল। পরিস্থিতি যাই হোক কেন, শুরুটা একেবারে আক্রমণাত্মকভাবে করেছে ইংল্যান্ড। এবার বিশ্বকাপে হাইস্কোরিং ম্যাচের সংখ্যা কম থাকায় জস বাটলার, অ্যালেক্স হেলসদের আক্রমণাত্মক শুরুর কারণে শেষের দিকে আয়ত্তের বাইরে চলে যায়নি রিকোয়ার্ড রানরেট। উইকেট হারিয়ে চাপ বাড়লেও সবসময় পুরো বিষয়টা নিয়ন্ত্রণে ছিল। বাটলার ও হেলসের স্ট্রাইক রেট ১৫০-র কাছাকাছি থেকেছে।
ইংল্যান্ডের লম্বা ব্যাটিং লাইন-আপ
সেমিফাইনাল ও ফাইনালে ইংল্যান্ডের যে ১১ জন মাঠে নেমেছিলেন, তাদের মধ্যে ১১ জনই ব্যাট করতে পারেন। ফলে চার-ছয় উইকেট পড়ে গেলেও কেউ না কেউ ঠিক থেকেই যাচ্ছিলেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে হারলেও পুরো ম্যাচটা হলে ইংল্যান্ড জিতে যেত। যে কাজটা দীর্ঘদিন ধরেই শুরু করেছে ইংল্যান্ড - একাধিক স্কিলের খেলোয়াড়দের দলে রাখা।
স্যাম কারান
এবার যে ইংল্যান্ড বিশ্বকাপ জিতল, সেটার অন্যতম কারণ হলেন কারান। যিনি নয়া বলের বোলার হিসেবে খেলোয়াড় জীবন শুরু করেন। ডেথ ওভারে এখন বিশ্বের অন্যতম সেরা বোলার হয়ে উঠেছেন। একমাত্র সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে মার খেয়েছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে ১০ রানে পাঁচ উইকেট, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩১ রানে দুই উইকেট, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৬ রানে দুই উইকেট, শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৭ রানে এক উইকেট নিয়েছিলেন তিনি। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে চার ওভারে তিন উইকেটে ১২ রান নেন।
জস বাটলারের অধিনায়কত্ব
সেমিফাইনাাল ও ফাইনালে দলের সেরা বোলারকে ছাড়াই খেলতে নেমেছিল ইংল্যান্ড। তাতে দমে না গিয়ে দুর্দান্তভাবে বোলারদের ব্যবহার করলেন বাটলার। ব্যাটিংয়ে তো সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, বোলারদের ব্যবহারের ক্ষেত্রেও দুর্দান্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। আদিল রশিদ, কারানদের একেবারে পরিকল্পনা করে ব্যবহার করেছেন। তাকে দেখে মনে হয়নি, কোনোটা পরিকল্পনা ছাড়া কাজ করছেন।
চুম্বক বেন স্টোকস
ইংল্যান্ড বিপদে, ইংল্যান্ডের মহাকাব্যিক জয়ে স্টোকসের অবদান থাকবে না, এমন ভাবাই কার্যত দুষ্কর হয়ে থেকেছে। আক্রমণাত্মক ব্যাটিংয়ের মধ্যে চুম্বক হয়ে থেকেছেন। সুপার ১২-র শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে যখন ইংল্যান্ড চাপে পড়ে গিয়েছিল, তখন ইংরেজদের উদ্ধার করেছিলেন স্টোকস। ফাইনালেও ব্যতিক্রম হয়নি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশতরান করে ইংল্যান্ডকে বিশ্ব চ্যাম্পিয়ন করলেন।
সার্বিকভাবে ইংল্যান্ডের বোলিং
যখন দরকার, তখন জ্বলে উঠেছেন ইংল্যান্ডের বোলাররা। স্রেফ গতিতে বিপক্ষের নাভিঃশ্বাস তুলেছিলেন মার্ক উড। তিনি ছিটকে গেলেও স্টোকস, কারানরা সেই শূন্যস্থান পূরণ করেছেন। বিশেষত বিশ্বকাপের শেষ তিনটি ম্যাচে অসাধারণ বল করেছেন আদিল রশিদ। শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান - তিনটি নক-আউট ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন। যা বিপক্ষকে কম রানে বেঁধে রাখতে সাহায্য করেছে।
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















