যেসব ফল নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪৭ ১৩ নভেম্বর ২০২০
ডায়াবেটিস খুবই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি সাধারণত দুই ধরনের, টাইপ-১ ও টাইপ- ২। টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত হলে শরীরে ইনসুলিন উৎপন্ন হয় না। অন্যদিকে, টাইপ-২ ডায়াবেটিসে সংক্রমিত ব্যক্তির দেহে পর্যাপ্ত ইনসুলিন তৈরি হয় না। হলেও সঠিকভাবে কাজ করে না। কিন্তু লক্ষণ বুঝতে পারলে ঘরোয়া উপায়ে এর প্রতিকার সম্ভব।
ডায়াবেটিসের সাধারণ কিছু লক্ষণ হলো ক্লান্তি, ওজন হ্রাস, প্রচুর পিপাসা, ঘন ঘন প্রসাব, কাটা স্থান বা ক্ষত না শুকানো, চোখে ঝাপসা দেখা। এ রোগ পুরোপুরি নিরাময় সম্ভব নয়। তবে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন করা যায়।
কিছু প্রাকৃতিক উপাদানের মাধ্যমে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে বলা বাহুল্য সঠিকভাবে রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এক ঝলকে দেখে নিন কী খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে।
কিউই
প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ফাইবার ও পটাসিয়াম রয়েছে এই ফলে। যারা ডায়াবেটিসে ভুগছেন, তাদের জন্য অত্যন্ত কার্যকরী ও উপকারী এটি। সারাবছরই কমবেশি পাওয়া যায় কিউই। গবেষণা বলছে, উচ্চ রক্তচাপের মাত্রা কমাতেও দারুণ কাজ দেয় ফলটি।
আপেল
এই ফল অত্যন্ত পুষ্টিকর। হৃদযন্ত্র ভালো রাখতে এতে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এছাড়া ভিটামিন সি রয়েছে আপেলে। পাশাপাশি এটি লো ক্যালোরি সম্পন্ন। অল্প পরিমাণ সোডিয়াম থাকলেও কোনোরকম ফ্যাট বা কোলেস্টেরল নেই। তাই ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে এবং সম্পূর্ণ স্বাস্থ্য ঠিক রাখতে খাদ্যতালিকায় যোগ করতে পারেন এই ফল।
কমলালেবু
এই জাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য লেবু খুবই উপকারী। এগুলো খেলে ব্লাড সুগার বাড়ার তেমন কোনও সম্ভাবনা থাকে না। এর হাই ফাইবার কনটেন্ট সুগারের পাশাপাশি কোলেস্টেরলও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
নাশপাতি
নিশ্চিন্তে এই ফল খাদ্যতালিকায় রাখা যায়। এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন কে। স্বভাবতই এটি ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। নাশপাতি লো গ্লাইসেমিক ইনডেক্স সম্পন্ন। এই ফল খেলে দ্রুত ব্লাড সুগার বেড়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে এটি গোটা ও কাঁচা খেতে হবে। জুস বের করে বা অন্য কিছুর সঙ্গে মিশিয়ে না খেলেই ভালো হয়।
বেরি
আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন জামকে ডায়াবেটিস রোগীদের খাবারের তালিকায় অপরিহার্য করে দিয়েছেন। বেশ মিষ্টি, সুস্বাদু ও পুষ্টিকর এই ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার থাকে। এগুলো ব্লাড সুগারের পাশাপাশি ইনসুলিনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। তাই এই শীতে খাদ্যতালিকায় এটি রাখাই যায়।
- ১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
- আমরাও বাংলাদেশকে ভীষণ ভালোবাসি: ব্রাজিল গোলরক্ষক
- বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন
- ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’: বাজেট শুনলে চমকে উঠবেন?
- কিডনির সবচেয়ে বড় শত্রু কী?
- ‘বংশ রক্ষায়’ জুলাই শহীদের ‘অনুদানের টাকায়’ বাবার দ্বিতীয় বিয়ে
- একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- টানা ৯০ দিন চা না খেলে শরীরে কী ঘটবে?
- জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আলোচিত সেই মিষ্টি
- শেষ ৩২-এ কোন দল, কবে, কার মুখোমুখি
- পদ্মা ব্যারেজ বাস্তবায়নে ১৬৩ উপজেলা উপকৃত হবে
- কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি: ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- The Story of Football’s Most Coveted Prize
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ


