শিশুদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে অভিভাবকের করণীয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:০৩ ১৮ সেপ্টেম্বর ২০২২
শিশুদের খাদ্যাভ্যাস কীভাবে গড়ে উঠছে, সে বিষয়ে আমাদের চিন্তা ততটা নেই। চিপস ও জাংক ফুডের মতো অস্বাস্থ্যকর সব খাবার জন্ম দিচ্ছে ভবিষ্যতের নানা রোগ ও ভোগান্তির। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যঝুঁকি: বাইরের খোলা খাবার, পোড়া তেলে ভাজা খাবার, চিপস, ফ্রাইস, ইনস্ট্যান্ট নুডলস, টমেটো ক্যাচাপ, কোল্ড ড্রিংকস প্রভৃতি খাবার মুখরোচক হলেও পুষ্টিগুণ প্রায় শূন্যের কোঠায়।
এতে আছে অতিরিক্ত লবণ ও মসলা, যা শরীরের জন্য খুবই ক্ষতিকর। শিশুরা ছোটবেলা থেকেই এসব খাবারে অভ্যস্ত হয়ে গেলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিকভাবে তৈরি হয় না। ভিটামিন, মিনারেলসসহ বিভিন্ন খাদ্যগুণের ঘাটতি দেখা দেয়। ফলে অল্পতেই ডায়রিয়া ও রক্তশূন্যতা দেখা দেয়। ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকজনিত অসুখ শরীরে বাসা বাঁধে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের জন্য শিশুর বয়স বাড়তে বাড়তেই শরীরে বাসা বাঁধে উচ্চরক্তচাপ, ডায়াবেটিসসহ নানারকম অসংক্রামক ব্যাধি।
রুটিন অনুযায়ী খাদ্যগ্রহণ: ছোটবেলা থেকেই শিশুদের নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণে উৎসাহ দেবেন। পর্যাপ্ত পানি ও সুষম খাবার গ্রহণ: সন্তানকে এমন খাবার খাওয়াবেন, যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস প্রভৃতি সব ধরনের উপাদান থাকে। কার্বোহাইড্রেট শরীরে শক্তি জোগায়, প্রোটিন ও ফ্যাট শরীর গঠনে সহায়তা করে।
ভিটামিনস ও মিনারেলস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এভাবে প্রত্যেক উপাদানেরই নিজস্ব কিছু কাজ আছে। তাই শিশুদের খাদ্যাভাসে সুষম খাবার রাখা জরুরি। অবশ্যই শিশুদের পর্যাপ্ত পানি খাওয়ার অভ্যাস করাতে হবে ছোটবেলা থেকেই।
খাদ্য গ্রহণের সময় অন্য কাজ না করা: অনেকেই বাচ্চাদের টিভি, মোবাইল গেমস, কম্পিউটার প্রভৃতিতে ব্যস্ত রেখে খাবার খাওয়াতে চান। ছোটবেলা থেকেই এই অভ্যাসটা কোনোভাবেই তৈরি হতে দেবেন না। এতে খাবারে বাচ্চাদের অনীহা চলে আসে, খাবারের স্বাদ বুঝতে পারে না, সর্বোপরি সুস্থ খাদ্যাভ্যাস তৈরি হয় না।
বাইরের খাবার, বা অতিরিক্ত খাবার না খাওয়ানো: শিশুদের বাসার তৈরি খাবারে অভ্যস্ত করার চেষ্টা করবেন এবং যতটুকু প্রয়োজন ততটুকুই দেবেন। অতিরিক্ত খাবার গ্রহণের জন্য জোর করবেন না। চেষ্টা করবেন খাদ্যতালিকায় পুষ্টিগুণসম্পন্ন বিভিন্ন খাবার রাখতে। একই খাবার বেশি দিন খেতে কারওই ভালো লাগে না, তখন শিশুদের মধ্যে খাদ্যগ্রহণে অনাগ্রহ দেখা দেয়।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















