শেষের রোমাঞ্চে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:০২ ৩০ জুন ২০২৪
ফাইনাল হলো ফাইনালের মতোই। শেষ পর্যন্ত সুতোয় দুলছিল ম্যাচ। কোন দল জিতবে তা বলা যাচ্ছিল না। তবে শেষের রোমাঞ্চে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলো ভারত। এ নিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি শিরোপা জিতলো তারা।
১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত আউটসুইংয়ে রেজা হেনড্রিকসকে বোল্ড করেন জসপ্রিত বুমরাহ। ওয়ানডাউনে নেমে অর্শদীপ সিংয়ের স্লোয়ারে পেছনে ক্যাচ দেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। পরে কুইন্টন ডি ককের সঙ্গে দলের হাল ধরেন ত্রিস্তান স্টাবস। তাতে চাপ কাটিয়ে ওঠে প্রোটিয়ারা। ঠিক সেই মুহূর্তে বিদায় নেন স্টাবস। তিনি করেন ৩১ রান।
তাতেও রানের গতি ঠিক থাকে। এরপর দলকে এগিয়ে নেন হেনরিক ক্লাসেন। ক্রিজে এসে ঝড় তোলেন তিনি। তাতে বনবন করে ঘুরতে থাকে দক্ষিণ আফ্রিকার রানের চাকা। এই অবস্থায় ভুল শট খেলে অর্শদীপের বলে পাভিলিয়নের পথ ধরেন ডি কক। ফেরার আগে ৪ চার ও ১ ছক্কায় ৩১ বলে ৩৯ রান করেন তিনি।
তবু তাণ্ডব চালাতে থাকেন ক্লাসেন। ইতোমধ্যে ফিফটি তুলে নেন তিনি। ফলে জয়ের সবাস পেতে থাকে প্রোটিয়ারা। এ অবস্থায় হার্দিক পান্ডিয়ার শিকার হন ক্লাসেন। এর আগে ২৭ বলে ৫ ছক্কার বিপরীতে ২ চারে ৫২ রানের দানবীয় ইনিংস খেলেন তিনি। সেই রেশ না কাটতেই জানসেনকে ফিরিয়ে দেন বুমরাহ।
এতে ম্যাচ সুতোয় ঝুলে যায়। কোন দল জিতবে তা বলা মুশকিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে শেষের রোমাঞ্চে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারায় ভারত। দলের হয়ে পান্ডিয়া তুলে নেন ৩ উইকেট। আর অর্শদীপ ও বুমরাহ লাভ করেন ২টি করে উইকেট।
মঙ্গলবার (২৯ জুন) বার্বাডোজের ব্রিজটাউনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। শুরুটাও শুভ করে তারা। তবে কেশভ মহারাজের বলে পর পর ফেরেন রোহিত ও রিশভ পন্ত। সেই জের না কাটতেই কাগিসো রাবাদার শিকার হন সূর্যকুমার যাদব। ফলে চাপে পড়ে ভারত। এ পরিস্থিতিতে অক্ষর প্যাটেলকে নিয়ে জুটি বাঁধেন কোহলি। একপর্যায়ে দারুণ মেলবন্ধন গড়ে ওঠে তাদের মধ্যে।
ফলে ধীরে ধীরে চাপ কাটিয়ে ওঠে ভারত। এতে রানের গতিও বাড়ে। দুজনেই হাত খুলে খেলতে থাকেন। উভয়ই ফিফটির পথে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ পথ হারান অক্ষর। কুইন্টন ডি ককের অসাধারণ থ্রোতে ৪৭ রান করে ফেরেন তিনি। পরে কোহলিকে সঙ্গ দেন শিবম দুবে। স্বাভাবিকভাবেই লড়াইয়ের পুঁজির পথে এগিয়ে যায় ভারত। পথিমধ্যে ফিফটি তুলে নেন কোহলি। এরপর প্রোটিয়া বোলারদের ওপর আরও চড়াও হন তিনি।
একপর্যায়ে খেই হারিয়ে ফেলেন কোহলি। মার্কো জানসেনের শিকার হন তিনি। সাজঘরে ফেরার আগে ৫৯ বলে ৬ চার ও ২ ছক্কায় ৭৬ রানের ঝলমলে ইনিংস খেলেন ব্যাটিং মাস্টার। আসরের শুরু থেকে ব্যর্থ হলেও ফাইনালে জ্বলে ওঠেন কিং কোহরি। পরক্ষণে প্যাভিলিয়নের পথ ধরেন দুবে ও রবীন্দ্র জাদেজা। এতে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে আনরিক নরকিয়া ও মহারাজ ২টি করে উইকেট লাভ করেন।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















