সাকিবের চোট বিতর্কে ভিন্ন কথা বললেন নির্বাচক হান্নান সরকার
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৩৪ ২৪ সেপ্টেম্বর ২০২৪
চেন্নাই টেস্টে ব্যাটে-বলে নিষ্প্রভ সাকিব আল হাসান। ফিল্ডিংয়েও ছিলএন নিজের ছায়া হয়ে। কিংবদন্তি অলরাউন্ডারের এমন নিষ্প্রভতা বিতর্ক উসকে দিয়েছে তার ফিটনেস নিয়ে। অনেকেরই দাবি, সাকিব চেন্নাই টেস্টে ইনজুরি লুকিয়ে খেলেছেন। কিন্তু সাকিবের চোট বিতর্কে নির্বাচক হান্নান সরকার বলছেন ভিন্ন কথা। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শতভাগ ফিট হিসেবেই নেমেছিলেন সাকিব, কিন্তু বোলিংয়ের সময় আঙুলে ব্যথা পান।
কানপুর টেস্টের আগে সাকিব আল হাসান আলোচনায় ইনজুরি শঙ্কার কারণে। চেন্নাইয়ে বোলিংয়ের সময় ব্যথা অনুভব করছিলেন সাকিব। পরে ব্যাটিংয়ের সময় একই আঙুলে ফের আঘাত পান তিনি। এই মুহূর্তে তিনি বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলামের পর্যবেক্ষণে আছেন। দ্বিতীয় টেস্টের আগে কানপুরে দলের অনুশীলনের পর সাকিবের খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।
সোমবার (২৩ সেপ্টেম্বর) চেন্নাইয়ে বাংলাদেশ দলের টিম হোটেলে প্রধান নির্বাচক হান্নান সরকার সাকিবের ইনজুরি নিয়ে বলেন, ‘আমরা জানি যে সাকিবের হাতের ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটা কিন্তু ম্যাচের আগে ছিল না। অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। কিন্তু আমরা ম্যাচের আগে ফিজিওর ১০০ ভাগ ক্লিয়ারেন্স নিয়েই তাঁকে দলে রেখেছি। তখন ১০০ ভাগ ফিটই ছিল। পরের ম্যাচের আগে সময় আছে, আমরা তাঁকে নিয়ে চিন্তা করব।’
সাকিবের চোটের বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে হান্নান আরও বলেন, ‘আপনি সরাসরি চোট বলতে পারবেন না। কিছু ছোট ছোট ব্যাপার থাকে, যে আঙুলটায় অসুবিধা হয়েছিল, সেটা ম্যাচের আগে সে ফিল করতে পারেনি। বোলিং করা শুরু করার পর ফিল করেছে। সেই আঙুলে আবার বল লেগেছে। সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে।’
কানপুর টেস্টে সাকিবের খেলা না খেলা নির্ভর করছে অনুশীলনের আগে সেরে ওঠার ওপর। তবে বোলিং করতে না পারলে শুধু ব্যাটার হিসেবেও তার খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বাংলাদেশের নির্বাচক, ‘যেহেতু সেকেন্ড টেস্টের আগে সময় আছে, আমাদেরও দেখার সুযোগ রয়েছে। সাকিব এমন একজন প্লেয়ার, সে যদি খেলতে না পারে, যদি মনে করে বোলিং করতে পারবে না, তাহলে কিন্তু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে। আর সে যদি মনে করে বোলিং-ব্যাটিং কিছুই করতে পারবে না, তাহলে সিনারিও ভিন্ন। সময় যেহেতু আছে, পরে আমরা দেখেশুনে জাজমেন্টে যাব।’
এই মুহূর্তে সাকিব ঠিক কতটা ফিট, তা নিয়ে ‘জাজমেন্ট’ করতে চান না হান্নান। কানপুরে অনুশীলনের পরেই যে সিদ্ধান্ত নেয়া হবে তা নিশ্চিত করেন তিনি, ‘আমি পারসেন্টেজের জাজমেন্ট এই মুহূর্তে করব না। গতকাল খেলা শেষ হয়েছে। আজ ডে অফ। আগামীকাল কানপুর যাচ্ছি। তারপর দুটি সেশন থাকবে। সেটা দেখে ওই জাজমেন্টে যাব। এই দুইটা দিন কিন্তু তাঁকে ফিজিও পুরো পর্যবেক্ষণে রেখেছে। আমরা যখন মাঠে ফিরব, সেখান থেকে ফিজিওর একটা তখন নেব। আজ-কাল পুরোপুরি বিশ্রাম। এখানে বল-ব্যাট ধরার ব্যাপার নেই।’
আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে। চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















