সাকিবের বিষয়টি প্রধান নির্বাচকের চোখে ‘অস্বাভাবিক’
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৫০ ১৭ ডিসেম্বর ২০২৪
সাম্প্রতিক সময়ে যে কোনো সিরিজের আগে দেশের ক্রিকেটে অবধারিত প্রশ্ন, সাকিব আল হাসান কি থাকবেন? প্রতিবারই জল ঘোলা হয় প্রচুর। কিন্তু মেলে না স্পষ্ট উত্তর। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ সিরিজ খেলে ফেলার পরও এই বিষয়ে পরিষ্কার কিছু বলার অবস্থানে নেই প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন।
গত সেপ্টেম্বরে ভারত সফরে টেস্ট সিরিজ খেলার পর থেকেই জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। তাকে ছাড়াই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ, সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান সিরিজ আর এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সফরে গেছে বাংলাদেশ।আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ ছিল ক্যারিবিয়ানদের বিপক্ষেই। কিন্তু দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সৃষ্ট পরিস্থিতির কারণে এই সিরিজ কিংবা এর আগে আফগানদের বিপক্ষেও খেলা হয়নি সাকিবের।
তাই ক্রমেই ক্ষীণ হচ্ছে অভিজ্ঞ অলরাউন্ডারের জাতীয় দলে ফেরার সম্ভাবনা। সামনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে দেখা যাবে কি না, সেই বিষয়ে কোনো বার্তা এখন পর্যন্ত দেয়নি বিসিবি। নির্বাচক কমিটিও জানে না সাকিবের জাতীয় দলে ফেরার ব্যাপারে সবশেষ অবস্থা কী।মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বিজয় দিবসের প্রদর্শনী ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নানা প্রসঙ্গে কথা বলেন গাজী আশরাফ। সেখানে আসে সাকিবের কথাও।
“কিছু প্রশ্নের উত্তর সরাসরি আমার কাছে নেই। সাকিব আল হাসানের বিষয়ে আপনারাই অবহিত আছেন। এই মুহূর্তে আমি সরাসরি পরিষ্কার করে কিছু বলতে পারব না, তার দলে অন্তর্ভুক্তির ব্যাপারটা।”“এটা (সাকিবের বর্তমান অবস্থা) পুরোপুরি ভিন্ন ইস্যু। এটা গতানুগতিক কোনো বিষয় নয়। এটা অস্বাভাবিক একটা বিষয়, যেটা সাকিব আল হাসানের ক্ষেত্রে হচ্ছে।”
গত সেপ্টেম্বরের ভারত সফরের কানপুর টেস্টের আগে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। একইসঙ্গে তিনি বলেন, দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলে এই সংস্করণকেও বিদায় জানাতে চান তিনি। সেই চাওয়া পূরণে দেশে ফেরার পথে দুবাইয়ে থেমে যায় সাকিবের যাত্রা। দেশের উত্তাল পরিস্থিতির মাঝে নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে তখন দেশে ফিরতে নিরুৎসাহিত করা হয়। এরপর থেকেই থমকে আছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার।
আপাতত দেশের বাইরের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে বেড়াচ্ছেন সাকিব। দুবাইয়ে আবু ধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন তিনি। আর এখন তিনি লঙ্কা টি-টেন লিগে খেলছেন গল মার্ভেলসের জার্সিতে।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















