সারা দেশে স্বাস্থ্য বীমা চালু করা হবে: প্রধানমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১১ ১৯ জুন ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার স্বাস্থ্য বীমা চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, এরই অংশ হিসেবে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য টাঙ্গাইল জেলার মধুপুর, ঘাটাইল এবং কালিহাতি উপজেলায় ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে স্বাস্থ্য বীমা কার্যক্রম চালু করেছে।
বুধবার জাতীয় সংসদে নিজের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর-পর্বে জাতীয় পার্টি ও সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর এক তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে শেখ হাসিনা একথা জানান।
সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য বর্তমান আওয়ামী লীগ সরকার ‘হেলথ কেয়ার ফিন্যান্সিং স্ট্র্যাটেজি ২০১২-২০৩২’ প্রণয়ন করেছে। এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রণীত স্ট্রাটেজির অধীনে সার্বজনীন স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে টাঙ্গাইল জেলার ওই তিনটি উপজেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) শীর্ষক পাইলট কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, ওই জেলার অবশিষ্ট ৯টি উপজেলায় পাইলটিং সম্প্রসারণের কার্যক্রম শুরু করা হয়েছে।এসএসকে পাইলটিং সফল হলে পর্যায়ক্রমে সারাদেশে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
এসএসকে’র স্কিম অপারেটর হিসেবে গ্রিণ ডেল্টা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডকে (জিডিআই) নিয়োগ প্রদান করা হয়েছে। এ কথা জানিয়ে সংসদ নেতা বলেন, জিডিআই তিনটি উপজেলায় ব্যবস্থাপনার অংশ হিসেবে রোগীদের এসএসকে কার্ড প্রদান, ‘ক্লেইম’ প্রস্তুতকরণ এবং ‘ক্লেইম সেটেলমেন্ট’ কার্যক্রম বাস্তবায়নে এসএসকে সেল কে সহায়তা প্রদান করছে।
তিনি বলেন,কালিহাতিতে ২৭ হাজার ৮৪১টি, ঘাটাইলে ২৭ হাজার ২৩২টি এবং মধুপুরে ২৬ হাজার ৪৪৫টি দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। কালিহাতিতে ২৭ হাজার ৮৪১টি, মধুপুরে ২৬ হাজার ২১৮টি এবং ঘাটাইলে ২৭ হাজার ১১৮টি এসএসকে কার্ড বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, তৈরী পোষাক শিল্প এবং চা শ্রমিকদের জন্য কোইকা’র আর্থিক সমযোগিতায় একটি সোশ্যাল হেলথ ইন্সুরেন্স প্রজেক্ট প্রস্তুত করা হয়েছে।
বঙ্গবন্ধু কন্যা বলেন, এই পাইলট প্রকল্পের ধারাবাহিকতায় ‘হেলথ ইকোনমিক্স’ ইউনিটের আওতায় পরিচালিত পরীক্ষামূলক স্বাস্থ্য বীমা কার্যক্রমের সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে সমগ্র দেশে স্বাস্থ্য বীমা চালু করা হবে। এর মাধ্যমে ওষুধ ও চিকিৎসা প্রদানের পরিকল্পনা সরকারের রয়েছে।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










