সালতামামি ২০২৪: ক্রিকেটকে বিদায় জানিয়েছেন যেসব কিংবদন্তি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:১১ ২৫ ডিসেম্বর ২০২৪
আর মাত্র ক’দিন, এরপরই ক্যালেন্ডারের পাতা উল্টে আসবে নতুন বছর। ধুলো জমবে ২০২৪ সালের বর্ষপঞ্জিকায়। নতুনের বার্তা নিয়ে আসবে ২০২৫। তো বিদায়ী বছরে কেমন ছিল ক্রিকেটাঙ্গন? ২০২৪ সালে অনেক কিংবদন্তি ক্রিকেটার নিজেদের ক্যারিয়ারের ইতি টেনেছেন। আবার কেউ অবসর নিয়েছেন নির্দিষ্ট ফরম্যাট থেকে। চলুন দেখে নেয়া যাক যেসব মহীরুহ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।
সাকিব আল হাসান
বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। বিশ্ব ক্রিকেট ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। চলতি বছরের শেষদিকে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায় নেন তিনি। তবে ওয়ানডে চালিয়ে যাবেন। যদিও একদিনের ক্রিকেটে তার ভবিষ্যৎ নিয়ে আছে অনিশ্চয়তা।
বিরাট কোহলি
আধুনিক ক্রিকেটে অন্যতম সেরা ব্যটার বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরিয়ানদের তালিকায় আছেন দুইয়ে। টেস্ট ও ওয়ানডে খেলা এখনো চালিয়ে যাচ্ছেন তিনি। তবে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই ভারতের হয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানান জীবন্ত কিংবদন্তি।
রোহিত শর্মা
১১ বছর পর ভারতকে আইসিসি শিরোপা জয়ের স্বাদ দেন রোহিত শর্মা। তার অধিনায়কত্বেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতে মেন ইন ব্লুরা। পরে কোহলির মতো তিনিও সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানান। তবে টেস্ট ও ওয়ানডে খেলা এখনো চালিয়ে যাচ্ছেন তিনি।
রবিচন্দ্রন অশ্বিন
ক্রিকেট ইতিহাসে সেরা স্পিনারদের একজন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ায় চলতি বোর্ডার-গাভাস্কার সিরিজের মাঝেই আচমকা অবসরের ঘোষণা দেন তিনি। ব্রিসবেন টেস্টের পরই নিজের আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানেন ঘূর্ণি জাদুকর।
জেমস অ্যান্ডারসন
টেস্ট ক্রিকেট ইতিহাসে সফলতম পেসার জেমস অ্যান্ডারসন। সাদা পোশাকের ক্রিকেটে ৭০০ এর বেশি উইকেট নিয়েছেন কেবল তিনজন বোলার। এর মধ্যে দুজনই স্পিনার। একমাত্র পেসার হিসেবে সেই মাইলফলক স্পর্শ করেছেন অ্যান্ডারসন। ৭০৪ উইকেট নেয়া ইংলিশ পেসার এ বছরের মাঝামাঝিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান।
ডেভিড ওয়ার্নার
গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ জয়ের পরই একদিনের ক্রিকেটকে বিদায় জানান ওয়ার্নার। এরপর এ বছরের শুরুতেই সিডনি টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্যারিয়ারের ইতি টানেন। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে বিদায় নিয়েছেন সংক্ষিপ্ত ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকেও।
টিম সাউদি
বছরের শেষ ভাগে আর্লি টুয়েন্টিজের ক্রিকেট ভক্তদের হৃদয় ভেঙেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার টিম সাউদি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে তিনি ক্রিকেটে নিজের অধ্যায়ের ইতি টেনেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে কমপক্ষে ৩০০, ওয়ানডেতে ২০০ এবং টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেয়া একমাত্র বোলার সাউদি।
এছাড়া চলতি বছর ক্যারিয়ারের ইতি টেনেছেন আরও বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে আছেন ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো শিখর ধাওয়ান, টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দেয়া রবীন্দ্র জাদেজা এবং দক্ষিণ আফ্রিকার ডিন এলগার ও ইংল্যান্ডের মঈন আলী বিদায় জানিয়েছেন।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















