সৌদি ক্লাবে যাওয়ায় সমালোচনা, রোনালদোর হয়ে ঢাল ধরলেন ফার্দিনান্দ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৩৯ ২ জানুয়ারি ২০২৩
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আল নাসরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রতি বছর ২০০ মিলিয়ন ইউরোতে সৌদি আরবের ক্লাবটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় বনে গেছেন সিআরসেভেন। ক্রীড়াবিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
তবে এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হচ্ছেন রোনালদো। অনেকে বলছেন, ক্যারিয়ারের সায়াহ্নে এসে অর্থের লোভে সৌদিতে পাড়ি জমিয়েছেন তিনি। অথচ অতীতে পতুর্গিজ সুপারস্টার বারবার দাবি করেন, টাকার জন্য খেলেন না।
কেউ কেউ বলছেন, সৌদি আরবের লিগে অনেক গোল পেতে পারেন রোনালদো। তবে সেটা তার মাপের ফুটবলারের সঙ্গে যায় কিনা, অদ্যাবধি প্রশ্নটা থেকেই যাচ্ছে।
সেই সমালোচনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে ৩৭ বছর বয়সী ফুটবলারের হয়ে ঢাল ধরলেন ইংল্যান্ডের সাবেক রক্ষণসেনা রিও ফার্দিনান্দ। তিনি বলছেন, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন রোনালদো।
একসময় দুজনই একসঙ্গে খেলতেন। ফলে সতীর্থকে খুব কাছ থেকে দেখেছেন ফার্দিনান্দ। তিনি বলেন, রোনালদোর সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। একজন ফুটবলার যেখানেই খেলেন না কেন, তার পর পাওয়া হচ্ছে সুষ্ঠু, সুন্দর পরিবেশ। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, আল নাসরে সে সেটা পাবে।
ম্যানচেস্টার ইউনাইটেডে ভালো ছিলেন না রোনালদো। কোচ সর্বোপরি কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত ইংলিশ ক্লাবটি ছেড়ে দেন তিনি। পরে মুক্ত ছিলেন পর্তুগিজ যুবরাজ।
এ অবস্থায় অনেকে চেয়েছিলেন ইউরোপের কোনো ক্লাবেই খেলুন রোনালদো। তবে তাদের হতাশ করে এশিয়ার ক্লাবের ডেরায় ভেড়েন তিনি।
ফার্দিনান্দ বলেন, কিছুদিন ধরে সুখে ছিলেন না রোনালদো। তবে আমি খুশি, উনি সুখের স্থানটা খুঁজে নিয়েছেন। নতুন লিগে খেলবেন। নতুন অভিজ্ঞতা হবে। প্রতিযোগিতা গড়ে তুলতে সক্ষম হবেন।
তিনি বলেন, অসংখ্য লোক বলছেন, অনেক বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, সৌদি যাওয়ার রোনালদোর ভুল হলো। ম্যানইউর মতো দুঃখ নিয়ে সেখান থেকে ফিরতে হবে তাকে। তবে আমি মনে করি, পরিস্থিতি ঠিকই সামাল দিয়ে উঠবেন উনি। পারফরম্যান্স দিয়েই নিন্দুকদের সমালোচনার কড়া জবাব দেবেন।
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
















