হাত না ধুয়ে গ্রামে প্রবেশ নিষেধ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১৪ ৩০ মার্চ ২০২০
একেবারেই অজ পাড়া-গাঁ। আর সেই গ্রামে ঢুকতেই বাঁশের ব্যারিকেড। তার পাশেই বসানো বেসিন। বেসিনের ওপর রাখা ৩টি বোতল। এর একটি হাত ধোয়া এবং শরীরে স্প্রে করার। অন্য দুটি গাড়ি জীবাণুমুক্ত করার।
বেসিনের পানির ড্রামের ওপর সাঁটানো একটি নোটিশ। লেখা - ‘প্রিয় গ্রামবাসী, আসসালামু আলাইকুম। একটি বিশেষ ঘোষণা। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাণঘাতী ভাইরাস করোনার আতঙ্কে সারা বিশ্ববাসী এখন আতঙ্কিত। তাই গ্রামের সর্বসাধারণ ভাই-বোনদের জানানো যাচ্ছে যে, আপনারা সবাই যার যার ঘরে অবস্থান করুন। অপ্রয়োজনে বাইরে ঘুরাঘুরি করবেন না
গ্রামের মূল রাস্তায় জীবাণুনাশক স্প্রে ব্যবস্থা করা হয়েছে। সুতরাং গ্রাম থেকে বের হওয়ার সময় ও প্রবেশের সময় জীবাণুনাশক স্প্রেটি ব্যবহার করুন। যদি কেউ গাড়ি নিয়ে আসা-যাওয়া করেন তবে উক্ত স্প্রে দিয়ে আপনার গাড়িটিও স্প্রে করবেন। উক্ত কাজটি নিজে করুন এবং অন্যকেও উৎসাহিত করুন ‘
বি. দ্র. লেখা হয়েছে, উক্ত কাজটি করার ক্ষেত্রে কেউ যদি আপত্তি পোষণ করেন বা কারো সঙ্গে দুর্ব্যবহার করেন তার প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অতএব, নিজের জীবনকে মূল্যায়ন করুন, গ্রামকে ভাইরাস মুক্ত রাখুন।’
করোনাভাইরাস পরিস্থিতিতে সচেতনতা সৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জালশুকা গ্রামের যুবকদের এই ব্যবস্থা।
সোমবার এই কার্যক্রম চালুর আগে ২৪ মার্চ নিজের গ্রাম ও আশপাশের এলাকায় জীবাণুনাশক স্প্রে ছড়িয়েছেন তারা।
এই যুবকদের একজন রেজাউল হক বুলু বলেন, গ্রামের ভেতর আসা-যাওয়ার সময় সবাই যেন জীবাণুমুক্ত হতে পারেন সেই জন্য তারা এই ব্যবস্থা নিয়েছেন। তাছাড়া হুট করে কেউ যেন গ্রামের ভেতর গাড়ি নিয়ে ঢুকে না পড়ে। সে জন্য বাঁশের ব্যারিকেড দেয়া হয়েছে। সেখানে নেমে গাড়ির যাত্রীরা নিজে ও গাড়ি জীবাণূমুক্ত করেই গ্রামে ঢুকবেন।
মোট কথা গ্রামে যেন প্রাণঘাতী এই ভাইরাস ঢুকতে না পারে সেটাই আমাদের চেষ্টা।
জানা গেছে, জেলার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নে এই গ্রামটিতে আড়াইহাজার লোকের বাস। এর মধ্যে এই সময়ে গ্রামে ৫ জন প্রবাসী রয়েছেন। তাদের মধ্যে একজন ইতালি থেকে আসা।
বুলু আরও জানান, ইতালি আগত ব্যক্তি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। বাকি ৪ জনের হোম কোয়ারেন্টিন শেষ হলেও তারা অবাধে ঘোরাফেরা করছেন না। তাছাড়া গ্রামের বাসিন্দা যারা ঢাকা এবং অন্য জায়গা থেকে এসেছেন তাদেরও আমরা সচেতন থাকার অনুরোধ করেছি।
ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়ক থেকেই গ্রামে প্রবেশের এই সড়ক শুরু। ১৫০-২০০ ফুট এগিয়ে একটি বাংলো ঘর, ‘লালকুটির’। এর সামনে বসেই গ্রামে লোকজনের চলাচল নজরে রাখেন স্থানীয় সোহাগ, রিজেন, আলমগীর, মজিবুর, শুভন, রিয়াদ, দুলন, মামুন, জসিম, ক্যাডেট ইকরাম, রাজু, আরমানসহ সচেতন তরুন-যুবকরা।
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের










