করোনা সুরক্ষা সামগ্রী বিতরনে রক্তক্ষয়ী সংঘর্ষ: ১০ নারী-শিশু আহত
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২৫ ৩০ মার্চ ২০২০
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি সহায়তায় সুরক্ষা সামগ্রী বিতরণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১০ জন নারী ও শিশু।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার দুর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় তাজি মাতব্বর ও ৪নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহিম গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় শেখ ফরিদ (২৫), আলতাফ (২২), জুলি (২২) ও নাদিরা (১০) নামের এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় বিভিন্ন স্বাস্থ্য সেবাকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।
আহতদের মধ্যে নাদিরা নামে দশ বছরের এক শিশুর মাথায় টেঁটাবিদ্ধ হয়েছে এবং তার বোন জুলির মাথা ইটের আঘাতে থেঁতলে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তারা একই এলাকার জোহর আলীর মেয়ে।
স্থানীয় যুবক সুমন জানান, ইউপি চেয়ারম্যান স্বপন রাধানগর এলাকায় লোকজনের মাঝে মাস্ক ও সাবানসহ বিভিন্ন প্রকারের সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করার দায়িত্ব দেন সাহা নামে এক যুবকসহ অন্যদের। এ ঘটনায় ওয়ার্ড সদস্য ইব্রাহিমের লোকজনের সঙ্গে তাদের কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুইপক্ষের লোকজনের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় একপক্ষ অন্যপক্ষের ওপর টেঁটা ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় আসকর আলী নামে এক ব্যক্তি বলেন, আমি বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি ইউপি চেয়ারম্যান স্বপন ইউপি সদস্য ইব্রাহিমকে করোনা ভাইরাস প্রতিরোধমূলক সামগ্রী বিতরণের দায়িত্ব দিতে চাইলে তিনি তাতে অনীহা প্রকাশ করেছিলেন। পরে এগুলো তাজি মিয়ার ছেলে সাহাসহ অন্যদের বিতরণের দায়িত্ব দেয়া হয়। এতে ইব্রাহিমের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা ঘটনা ঘটে। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় জুলি নামে এক নারীর মাথায় ইটের আঘাতে থেঁলতে যায় এবং তার বোন নাদিরা টেঁটাবিদ্ধ হন।
এ ব্যাপারে কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন বলেন, করোনা ভাইরাসস থেকে এলাকাবাসীকে সুরক্ষা করতে গত তিন দিন আগেই মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। এ নিয়ে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তিনি দাবি করেন, দুই পক্ষের ব্যক্তিগত ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে সংঘর্ষ হয়েছে।
ইউপি চেয়ারম্যান স্বপন বলেন, বিভিন্ন বিষয় নিয়ে গত ১০ বছর ধরেই তাজি মাতব্বর ও ৪নম্বর ওয়ার্ড সদস্য ইব্রাহিমের মধ্যে দ্বন্দ্ব চলছে। আমি যতোটুকু জানি ইতিপূর্বে তাদের মধ্যে বিভিন্ন ঘটনায় বেশ কিছু মামলাও রয়েছে। করোনা প্রতিরোধে সামগ্রী বিতরণের ঘটনায় মারামারী হয়েছে এটা কেউ বলে থাকলে মিথ্যা তথ্য দিয়েছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আমীর হোসেন বলেন, এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
তবে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি যতোটুকু শুনেছি ইউপি চেয়ারম্যান সরকারি কিছু ত্রাণ সামগ্রি বিতরণ করতে তার নিজের এক লোককে দায়িত্ব দেন। স্থানীয় ইউপি সদস্যকে সেই দায়িত্ব না দেয়ায় এ নিয়ে ক্ষোভ থেকে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ৩-৪ জন আহত হয়েছে শুনেছি। তবে ১০ বছর বয়সী এক মেয়ে মাদ্রাসা থেকে আসার পথে মাথায় টেঁটাবিদ্ধ হয়েছে। তার অবস্থা বেশি আশঙ্কাজনক। তার বোনও গুরুতর আহত হয়েছে। পুলিশের সহয়াতয়ায় তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ওসি আরো বলেন, সংঘর্ষের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় যারা বেশি ভুক্তভোগী ও নির্যাতিত হয়েছে তাদেরকে আমরা আইনগত সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছি। তারা অভিযোগ দিলে আমরা যথাযথ ব্যবস্থা নেব।
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- দৈনিক একটি কলা
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
















