জিম্বাবুয়ের বিশ্বকাপ স্বপ্নভঙ্গ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:৩৬ ৫ জুলাই ২০২৩
চাতারার অফস্টাম্পের বেলস উড়িয়ে দিয়েই মুষ্টিবদ্ধ হাত ঝাঁকিয়ে বুনো উল্লাসে মেতে ওঠেন স্কটিশ পেসার সাফিয়ান শরীফ। আর পিন পতনের নীরবতা নেমে আসে বুলাওয়ে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে। বিশ্বকাপের টিকিট উদযাপন করতে আসা জিম্বাবুইয়ানরা বুঝে যান, এবারও তীরে এসে তরী ডুবে গেছে তাঁদের। স্কটিশরা তখন বিশ্বকাপের দ্বারপ্রান্তে যাওয়ার আনন্দে মশগুল। ৩১ রানের জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা।
৫ ম্যাচে জিম্বাবুয়ের পয়েন্ট ৬, এক ম্যাচ কম খেলে স্কটল্যান্ডের পয়েন্টও ৬। নেট রান রেটে এগিয়ে থাকায় ৬ জুলাই নেদারল্যান্ডসের বিপক্ষে বিশাল ব্যবধানে না হারলেই স্কটিশদের বিশ্বকাপ নিশ্চিত। আর বিশাল ব্যবধানে হারলেও সুযোগ তৈরি হবে ডাচদের, জিম্বাবুয়ের নয়।
জিম্বাবুয়ের ভাগ্যটাই খারাপ। ২০১৮ সালের বিশ্বকাপ বাছাইয়েও একইভাবে হৃদয় ভঙ্গের যন্ত্রণায় পুড়তে হয়েছিল তাদের। সেবারও শেষ দুই ম্যাচে একটি জয় প্রয়োজন ছিল। কিন্তু উইন্ডিজ ও আরব আমিরাতের কাছে হেরে ছিটকে গিয়েছিল তারা। এবার হট ফেভারিট হিসেবে শুরু করে গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে সুপার সিক্সে আসে তারা। সেখানেও জয় দিয়ে শুরু করে।
গত বাছাইপর্বের মতো এবারও শেষ দুই ম্যাচে একটি জয় প্রয়োজন ছিল উইলিয়ামস-রাজাদের। কিন্তু দুটি ম্যাচই হেরে বসল তারা। এবারের ছিটকে যাওয়াটা মানতেই পারছেন না জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন, ‘এই হার হজম করা ভীষণ কঠিন। তাদের ২৩০ রানে (২৩৪) আটকে দেওয়ার পর আমার মনে হয়েছিল, আমরা বেশ ভালো অবস্থানে চলে গেছি। কিন্তু তাদের পেসার ক্রিস সোলের প্রথম স্পেলেই আমরা বড় ধাক্কা খাই। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারিনি।’
বিশ্বকাপ বাছাইটা রীতিমতো স্বপ্নের মতো কাটছে স্কটল্যান্ডের। গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও উইন্ডিজকে হারানোর পর গতকাল আরও এক টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়েকে হারাল তারা। গতকাল টসে হেরে ব্যাটিং করতে নেমে ইনিংসের মাঝপথে ধসের পর ৮ উইকেটে ২৩৪ রান করে স্কটল্যান্ড। এর পর দুর্দান্ত বোলিংয়ে ২০৩ রানে গুটিয়ে দেয় জিম্বাবুয়েকে। শুরুতেই জিম্বাবুয়ের ৩ উইকেট তুলে নিয়ে এ জয়ে নেতৃত্ব দেন স্কটিশ পেসার ক্রিস সোলে।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















