বিশাল জয়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো সাকিব বাহিনী
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৪৫ ১৭ জুলাই ২০২৩
বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে এই ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ১৭ ওভারে। আফগানিস্তান আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে তোলে ১১৬ রান। ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১১৯ রানের।
লিটন দাস ও আফিফ হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। এরপর এই দুই সেট ব্যাটার ফিরলে বাংলাদেশকে পথ দেখান সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়। হৃদয় আউট হয়ে গেলেও সাকিব জিতিয়ে মাঠ ছেড়েছেন। এই জয়ের ফলে ২-০ ব্যবধানে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।
মাঝারি লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন লিটন ও আফিফ। ২ ওভারেই এই জুটির ব্যাট থেকে আসে ২৮ রান। এর মধ্যে লিটন একাই নেন ২২ রান। যদিও এরপর আর হাত খুলে খেলতে পারেননি তিনি। মুজিব উর রহমানের টসড আপ ডেলিভারিতে শর্ট এক্সট্রা কাভারে রশিদ খানের দুর্দান্ত ক্যাচ হয়ে ৩৫ রানে শেষ হয় লিটনের ইনিংস।
এক বল পরেই আরেক সেট ব্যাটার আফিফ হোসেনকে আউট করেছেন মুজিব। এবারও মুজিবের টসড আপ ডেলিভারিতে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে করিম জানাতকে ক্যাচ দিয়েছেন। ফলে শেষ হয় তার ২৪ রানের ইনিংস।
বেশিক্ষণ টিকতে পারেননি নাজমুল হোসেন শান্তও। তিনি আজমতউল্লাহ ওমরজাইয়ের ইয়র্কার ডেলিভারি ক্রস ব্যাটে খেলতে গিয়ে পায়ে লেগে বোল্ড হন। এরপর অবশ্য বাংলাদেশের ইনিংস টেনেছেন সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়। এই দুজনে চতুর্থ উইকেটে যোগ করেন ৩১ রান।
হৃদয় ওমরজাইয়ের ওপর চড়াও হতে গিয়ে মিড অফে মোহাম্মদ নবিকে ক্যাচ দেন। তার ইনিংস শেষ হয় ১৯ রানে। যদিও আগের বলেই ডিপ স্কয়ার লেগ দিয়ে ফ্লিক করে দারুণ এক ছক্কা হাঁকান এই ব্যাটার। এরপর শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন সাকিব। টাইগার অধিনায়ক অপরাজিত থাকেন ১১ বলে ১৮ রান করে। ৭ বলে ৭ রান করে তার সঙ্গী শামীম পাটোয়ারি।
এর আগে টস জিতে বোলিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট এনে দিয়েছেন তাসকিন আহমেদ। এই পেসারের অফ স্টাম্পের বাইরে শর্ট লেংথের ডেলিভারি পুল খেলার চেষ্টা করেছিলেন রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু টাইমিং হয়নি। ব্যাটের কানায় লেগে বল টপ এজ হয়। এরপর নিজেই ক্যাচ ধরেন তাসকিন।
এর আগের বলেই ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে তাসকিনকে ছক্কা হাঁকিয়েছিলেন গুরবাজ। এরপর নিজের দ্বিতীয় ওভার করতে এসে ৪ রান করা হজরতউল্লাহ জাজাইকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানিয়েছেন তাসকিন। আফগানিস্তানের ইনিংসের ৭.২ ওভার পরেই সিলেটে হানা দেয় বৃষ্টি। ফলে বন্ধ হয়ে যায় খেলা।
প্রায় পৌনে এক ঘণ্টা খেলা বন্ধ থাকার পর বৃষ্টি থেমে আসে। ফলে কিছুক্ষণ পরেই সরিয়ে নেয়া হয় কাভার। তবে বেশ কয়েকবার পর্যবেক্ষণের পরও মাঠ ভেজা থাকায় খেলা শুরুর সময় জানাতে পারেননি আম্পায়ররা। ৮টা ৫ মিনিটে মাঠ পর্যবেক্ষণের পর আম্পায়াররা সুখবর দেন। যদিও ৩ ওভারে কাটা হয়েছে। ম্যাচ হবে ১৭ ওভারের, খেলা শুরু ৮-১৫ মিনিটে।
বিরতির পর খেলা শুরু হলে দ্বিতীয় ওভারেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। মোহাম্মদ নবিকে আউট সাইড এজ বানিয়ে আউট করেছেন মুস্তাফিজুর রহমান। এরপর বোলিং আক্রমণে এসে ইব্রাহীম জাদরানকে আউট করেছেন সাকিব। একই ওভারের শেষ বলে ৫ রান করা নাজিবউল্লাহ জাদরানকে বোল্ড করেন সাকিব।
মুস্তাফিজের করা আউট সাইড অফের ডেলিভারিতে আউট সাইড এজ হয়ে থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। শেষ ওভারে বোলিংয়ে এসে করিম জানাতকে নিজের তৃতীয় শিকার বানান তাসকিন আহমেদ। শেষ পর্যন্ত রশিদ খান ৬ ও মুজিবউর রহমান ১ রান করে অপরাজিত থেকে আফগানিস্তানের লড়াকু পুঁজি নিশ্চিত করেন।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















