ভারতের মাটিতে ইতিহাস গড়ার হাতছানি টাইগারদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৪৮ ৬ নভেম্বর ২০১৯
ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে এখন বাংলাদেশ ক্রিকেট দল। এখানেই বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবেন টাইগাররা। তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে তারা।
ভারত এখন পর্যন্ত নিজেদের মাঠে মাত্র চারটি টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো তাদের মাটিতে স্বাগতিকদের হারিয়েছে। বাংলাদেশ পারলে সেটি হবে পঞ্চম ঘটনা।
ভারতের মাটিতে তাদের হারানো বাংলাদেশের জন্য একসময় ছিল অসাধ্য সাধনের মতোই ব্যাপার। কিন্তু প্রথম ম্যাচে জয়ের পর লাল-সবুজ জার্সিধারীদের জন্য কাজটা এখন আর অতটা কঠিন বলে মনে হচ্ছে না। আর মাত্র একটি ম্যাচ জিততে পারলেই এ সিরিজে জয় পাবেন সফরকারীরা।
সাম্প্রতিক সময়ে মাঠে ও মাঠের বাইরে নানা ঘটনায় কোণঠাসা বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি জিতে বেশ নাটকীয়ভাবে দৃশ্যপট বদলে গেছে। নবীন খেলোয়াড়রা এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন।
নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব ও আমিনুল বিপ্লব- এ তিনজন ক্রিকেটার নিজেদের দক্ষতা ও শারীরিক ভাষা দিয়ে দলের চিত্র অনেকটা বদলে দিয়েছেন।
নাইম প্রথমবার বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নেমে ধৈর্যের পরিচয় দিয়েছেন। প্রথম ম্যাচে শুরু থেকে ব্যাট হাতে ভারতীয় বোলারদের সহজে উইকেট পেতে দেননি তিনি।
আফিফ ৩ ওভার বল করে ১১ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টির বিচারে বেশ কিপটে বোলিং করেছেন তিনি।
দিল্লিতে নামার আগে সাকিব ও তামিমের অনুপস্থিতি নিয়ে বিস্তর লেখালেখি হয়। প্রথম ম্যাচে জয়ের পর তারুণ্য ও মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতার মিশেলে বেশ নির্ভার একটা দল লক্ষ্য করা গেছে।
বাংলাদেশ ক্রিকেট দল বহু দিন যাবত একজন লেগস্পিনারের খোঁজে ছিল। সেটার অভাব মিটছে বিপ্লবের হাত ধরে।
বাংলাদেশ মূলত সিনিয়র নির্ভর ক্রিকেট থেকে খানিকটা হলেও সরে আসছে এখন। দলের যে পাঁচ ক্রিকেটারকে 'পঞ্চপান্ডব' বলে বর্ণনা করা হয়, তাদের মধ্যে তিনজনই এখন দৃশ্যপটে নেই।
তাই এ একটি জয় সেই নির্ভরতা থেকেও বের করে আনছে বাংলাদেশ ক্রিকেট দলকে। তবে লিটন দাসের ব্যাটে রান না আসা দুঃশ্চিন্তার কারণ হতে পারে। ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির জন্য এটা চ্যালেঞ্জ।
অবশ্য ভারত ছাড় দেয়া পাত্র নয়। সিরিজে সমতা আনতে ঝাঁপিয়ে পড়বে তারা। নিশ্চিতভাবেই আরো বেশি প্রত্যয় ও আগ্রাসী হয়ে মাঠে নামবে। তবে ভয়টা তাদেরই বেশি। স্বভাবতই সিরিজে চোখ বাংলাদেশের।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী