মইন আলিকে নিয়ে তসলিমার বিতর্কিত টুইট
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪৬ ৬ এপ্রিল ২০২১
বিতর্কিত টুইটে সীমা উল্লঙ্ঘন করার অভ্যাসটা তার সহজাত। বিভিন্ন সময় এজন্য রোষের মুখে পড়তে হয় তাকে। মঙ্গলবার তেমনই ইংল্যান্ড ক্রিকেটার মইন আলিকে নিয়ে টুইট করে ক্রিকেটারদের রোষের মুখে পড়লেন বিতর্কিত সাহিত্যিক তসলিমা নাসরিন। তিনি বলেছেন, মইন ক্রিকেটার না হলে নাকি সিরিয়ায় গিয়ে আইএসে যোগদান করতেন। এমনই টুইটে মইনের সতীর্থদের নিন্দার মুখে পড়লেন তসলিমা।
ইসলাম ধর্মের সমালোচনা, ইসলাম ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত হেনে আড়াই দশকেরও বেশি সময় ধরে দেশ থেকে নির্বাসিত তিনি। অথচ তার লেখা কিংবা মননে সেই ছাপ এখনও রয়ে গিয়েছে। মাঝে-মাঝেই লেখার মধ্যে দিয়ে তা জানান দেন তসলিমা। এদিন যেমন জানান দিলেন ইংরেজ ক্রিকেটারকে বিঁধে করা টুইটে।
সম্প্রতি জার্সি থেকে বিয়ার প্রস্তুতকারক সংস্থার লোগো সরানোর জন্য চেন্নাই সুপার কিংসের কাছে আবেদন করেছিলেন মইন। যদিও পরে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির সিইও এমন দাবি নস্যাৎ করেছেন। কিন্তু চেন্নাই সিইও’র সেই দাবি বোধ হয় তসলিমার কানে পৌঁছায়নি। তাই তিনি সিএসকে’র কাছে মইনের অনুরোধ সংক্রান্ত খবরের পরপ্রেক্ষিতেই এদিন টুইটটি করেন। তাতে এই সাহিত্যিক লেখেন, ‘মইন যদি ক্রিকেটার না হতো তাহলে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দিত।’
তসলিমার এই টুইট প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় শুরু হয়। ইংরেজ ক্রিকেটার সাকিম মাহমুদ, জোফ্রা আর্চার থেকে শুরু করে স্যাম বিলিংস, সতীর্থের বিরুদ্ধে করা এমন বিতর্কিত টুইটের নিন্দায় সরব হতে শুরু করেন প্রত্যেকে। মাহমুদ তসলিমার টুইটের পরিপ্রেক্ষিতে লেখেন, ‘বিশ্বাস হচ্ছে না। বিরক্তিকর একটা টুইট। মানুষ হিসেবেও বিরক্তিকর।’
স্যাম বিলিংস অনুরাগীদের কাছে টুইট করে অনুরোধ করেন তসলিমার অ্যাকাউন্টটি রিপোর্ট করতে। মইনের সমর্থনে এগিয়ে এসে ইংরেজ ফাস্ট বোলার জোফ্রা আর্চার তসলিমাকে টুইটে লেখেন, ‘আপনি কী ঠিক আছেন? আমার কিন্তু মনে হচ্ছে না।’
তার টুইটের প্রতিক্রিয়ায় ইংরেজ ক্রিকেটাররা গর্জে ওঠায় পরে আবার একটি টুইটে তসলিমা দাবি করেন, তিনি নাকি মজা করেই কথাটা বলেছিলেন। পরের টুইটে তিনি লেখেন, ‘নিন্দুকেরা ভালো করে জানে মইন আলির টুইটটা আমি মজা করে লিখেছিলাম। কিন্তু ওরা এটাকে ইস্যু বানিয়ে আমায় অপমান করার চেষ্টা করছে। কারণ আমি মুসলিম সমাজকে ধর্মনিরপেক্ষ করার চেষ্টা করি এবং আমি ধর্মান্ধতার বিরোধীতা করি।’
যদিও তসলিমার এই টুইট মন গলাতে পারেনি কারও। তার পাল্টা টুইটের সমালোচনা করে আর্চার আবার লেখেন, ‘মজা? কিন্তু বিশ্বাস করুন আপনার মজায় কেউ হাসেনি, আপনি নিজেও না। আপনার যেটা করার সেটা করুন, টুইটটা মুছে ফেলুন।’ পরে অ্যাকাউন্ট থেকে বিতর্কিত সেই টুইটটি মুছে ফেলেন তসলিমা।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
















