২০২১ সালের সরকারি ছুটির তালিকা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫২ ২ নভেম্বর ২০২০
২০২১ সালে সরকারি ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (২ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। তিনি গণভবন থেকে এবং মন্ত্রিসভার সদস্যরা সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল এই বৈঠকে অংশগ্রহণ করেন।
নতুন বছরের ক্যালেন্ডার অনুযায়ী, ২০২১ সালে মোট সরকারি ছুটি থাকবে ২২ দিন। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন। আর নির্বাহী আদেশে যোগ হবে ৮ দিনের ছুটি। ২০২০ সালেও সাধারণ ছুটির সংখ্যা একই ছিল। ২০১৯-এ এই ছুটি ছিল ১৯ দিন।
আগামী বছর, মুসলমানদের জন্য ঐচ্ছিক ছুটি রয়েছে ৫ দিন, হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য ঐচ্ছিক ছুটি ৮ দিন এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ছুটি রয়েছে ৫ দিন।
সাধারণ ছুটি
২১ ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস; ১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস; ২৬ মার্চ, স্বাধীনতা ও জাতীয় দিবস; ১ মে, মে দিবস; ৭ মে, জুমাতুল বিদা; ১৪ মে, ঈদ-উল-ফিতর; ২৬ মে, বুদ্ধ পূর্ণিমা; ২১ জুলাই, ঈদ-উল-আযহা; ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস; ৩০ আগস্ট, শুভ জন্মাষ্টমী; ১৫ অক্টোবর, দুর্গাপূজা (বিজয়া দশমী); ১৯ অক্টোবর, ঈদ-ই-মিলাদুন্নবী (সা.); ১৬ ডিসেম্বর, বিজয় দিবস; ২৫ ডিসেম্বর, বড়দিনসহ মোট সরকারি ছুটি ১৪ দিন।
নির্বাহী আদেশে ছুটি
২৯ মার্চ, শব-ই-বরাত; ১৪ এপ্রিল, পহেলা নববর্ষ; ১০ মে, শব-ই-ক্বদর; ১৩ ও ১৫ মে, ঈদ-উল-ফিতর (ঈদের পূর্বের ও পরের দিন); ২০ ও ২২ জুলাই, ঈদ-উল-আযহা (ঈদের পূর্বের ও পরের দিন) এবং ১৯ আগস্ট, আশুরাসহ মোট ছুটি ৮ দিন।
ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব)
১২ মার্চ, শব-ই-মিরাজ; ১৬ মে, ঈদ-উল-ফিতর (ঈদের পরের দ্বিতীয় দিন); ২৩ জুলাই, ঈদ-উল-আযহা (ঈদের পরের ২য় দিন); ৬ অক্টোবর, আখেরি চাহার সোম্বা; ১৭ নভেম্বর, ফাতেহা-ই-ইয়াজদাহমসহ মোট ছুটি ৫ দিন।
ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব)
১৬ ফেব্রুয়ারি, শ্রী শ্রী সরস্বতী পূজা; ১১ মার্চ, শ্রী শ্রী শিবরাত্রি ব্রত; ২৮ মার্চ, শুভ দোলযাত্রা; ৯ এপ্রিল, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব; ৬ অক্টোবর, শুভ মহালয়া; ১৪ অক্টোবর, শ্রী শ্রী দুর্গাপূজা (নবমী); ২০ অক্টোবর, শ্রী শ্রী লক্ষ্মী পূজা; ৪ নভেম্বর, শ্রী শ্রী শ্যামা পূজাসহ মোট ছুটি ৮ দিন।
ঐচ্ছিক ছুটি (খ্রিস্টান পর্ব)
১ জানুয়ারি, ইংরেজি নববর্ষ; ১৭ ফেব্রুয়ারি, ভস্ম বুধবার; ১ এপ্রিল, পুণ্য বৃহস্পতিবার; ২ এপ্রিল, পুণ্য শুক্রবার; ৩ এপ্রিল, পুণ্য শনিবার; ৪ এপ্রিল, ইস্টার সানডে; ২৪ ও ২৬ ডিসেম্বর, যিশু খ্রিস্টের জন্মোৎসবসহ (বড় দিনের পূর্বের ও পরের দিন) মোট ছুটি ৮ দিন।
ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব)
২৮ জানুয়ারি, মাঘী পূর্ণিমা; ১৩ এপ্রিল, চৈত্র সংক্রান্তি; ২৩ জুলাই, আষাঢ়ি পূর্ণিমা; ২০ সেপ্টেম্বর, মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা); ২০ অক্টোবর, প্রবারণা পূর্ণিমাসহ (আশ্বিনী পূর্ণিমা)- মোট ছুটি ৫ দিন।
ঐচ্ছিক ছুটি (পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য)
১২ ও ১৫ এপ্রিল, বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসমূহের অনুরূপ সামাজিক উৎসবসহ মোট ছুটি ২ দিন।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










