মন্ত্রিসভায় নতুন মুখ ইন্দিরা, ইমরান পূর্ণ মন্ত্রী
মন্ত্রিসভায় আবারও পরিবর্তন আসছে। আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ফজিলাতুন্নেসা ইন্দিরাকে মন্ত্রিসভায় যুক্ত করা হচ্ছে। প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা ইমরান আহমেদ পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন।
আজ শনিবার সন্ধ্যায় মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে তারা দুজন শপথ নেবেন।
০৮:৫৪ পিএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
বুধবার বেনাপোল এক্সপ্রেস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামী সপ্তাহে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর পর্যন্ত চালু হচ্ছে সরাসরি ট্রেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন ট্রেন সার্ভিসের নাম চূড়ান্ত করেছেন ‘বেনাপোল এক্সপ্রেস’।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৭ জুলাই, বুধবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে এ ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন।একইদিনে চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু করা হবে বলে জানা গেছে।
০৫:০১ পিএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
রাজশাহীর সঙ্গে ২৭ ঘন্টা যাবত রেল যোগাযোগ বিচ্ছিন্ন
বুধবার সন্ধ্যা ছয়টা থেকে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রাজশাহীর চারঘাট উপজেলায় হলিদাগাছি এলাকায় তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত বগিগুলো তোলা সম্ভব না হবার কারণে এ রুটে ২৭ ঘন্টা যাবত ট্রেন চলাচল বন্ধ।
জানা গেছে, বুধবারসন্ধ্যা ছয়টার দিকে হলিদাগাছি এলাকায় তেলবাহী ওয়াগনের নয়টি বগি লাইনচ্যুত হয়।
১২:১০ পিএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
মহাসড়কে রিকশা-ভ্যান চলাচলে আলাদা লেন
দেশের সব মহাসড়কে রিকশা, ভ্যানসহ সব গ্রামীণ যানবাহন চলাচলের জন্য আলাদা ধীরগতির লেন নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব নির্দেশনা দেন তিনি। একইসঙ্গে দেশের জাতীয়, জেলা ও আঞ্চলিক পর্যায়ের সব সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও পুরু করা এবং পুরনো সরু সেতু ভেঙে নতুন করে করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
০৮:৫১ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার
পদ্মা সেতুর ৮১ ভাগ কাজ শেষ
স্বপ্নের পদ্মা সেতুর ৮১ ভাগ নির্মাণ কাজ শেষ হয়েছে। আর মাত্র ১৯ ভাগ কাজ বাকি আছে। তবে, পিছিয়ে রয়েছে নদী শাসনের কাজ। এ ক্ষেত্রে অগ্রগতি ৫৯ শতাংশ।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপস্থাপিত এক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।
০৩:২২ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার
অর্থমন্ত্রীর ডেঙ্গুর ভয়াবহ অভিজ্ঞতা শুনলেন এমপিরা, স্তব্ধ সংসদ
ডেঙ্গু জ্বরে আক্রান্ত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনলেন সংসদ সদস্যরা। তার বর্ণনা শুনে স্তব্ধ হয়ে পড়েছিল পুরো সংসদ। এমপিরা তার কথা শুনে কোনো ভাষা খুঁজে পাচ্ছিলেন না।
১১:৪৯ পিএম, ৭ জুলাই ২০১৯ রোববার
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে দেশটি পাঁচদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। শনিবার দুপুরে তাকে ও সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৭২৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে ফ্লাইটটি এদিন স্থানীয় সময় ভেরা সোয়া ১১টায় বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর ত্যাগ করে।
বিদায়বেলায় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। চীনের ভাইস ফরেন মিনিস্টার লু ঝায়োহু এবং সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ফজুলল করিম তাকে বিদায় জানান।
০৮:২৩ পিএম, ৬ জুলাই ২০১৯ শনিবার
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার
চীনে পাঁচদিনের দ্বিপক্ষীয় সরকারি সফরের বিষয়ে আগামী সোমবার ৮ জুলাই সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এ দিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকাল ৪টায়সংবাদ সম্মেলন শুরু হবে।
উল্লেখ্য, চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে পাঁচদিনের সরকারি সফরে গত ১ জুলাই বেইজিং যান প্রধানমন্ত্রী। সফর শেষে আজ শনিবার (৬ জুলাই) তিনি দেশে ফিরছেন।
০৭:৫৮ পিএম, ৬ জুলাই ২০১৯ শনিবার
চীনের সঙ্গে বাংলাদেশের ৯ চুক্তি সই
বাংলাদেশ ও চীন অর্থনৈতিক, কারিগরি, বিদ্যুৎ, সংস্কৃতি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে ৯টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) দেশটির রাষ্ট্রীয় ভবন গ্রেট হল অব দ্য পিপলে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের উপস্থিতিতে এসব চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
০৪:৩৪ পিএম, ৪ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
হরতালের সমর্থনে বৃহস্পতিবার রাজধানীতে পদযাত্রা
গ্যাসের মূল্য বুদ্ধির প্রতিবাদে বাম জোটের আগামী ৭ জুলাই দেশব্যাপী অর্ধদিবস (৬টা-২টা) হরতালের সমর্থনে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গাবতলী পর্যন্ত পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতৃবৃন্দ পদযাত্রায় অংশগ্রহণ করবেন। পদযাত্রার শুরুতে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। জনস্বার্থ উপেক্ষা করে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ও সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে এবং জনদুর্ভোগের বাজেটের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট এ হরতাল ডেকেছে।
০৯:১১ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার
সংসদ এলাকা থেকে জিয়ার কবর সরান : মুক্তিযুদ্ধ মন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরসহ জাতীয় সংসদের ‘মূল নকশার বাইরে’যেসব স্থাপনা রয়েছে, তা অপসারণ করতে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, জাতীয় সংসদ চত্বরে মূল নকশার বাইরে জিয়ার কবরসহ যেসব স্থাপনা হয়েছে, এখানে আরও কিছু কবর দেয়া হয়েছে, সেগুলো অপসারণের অনুরোধ করছি।
০৮:২৯ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার
সিসিইউতে এরশাদ
বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বুধবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন এরশাদ। তার ছোট ভাই বর্তমানে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এ খবর নিশ্চিত করেছেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শরীর ভালো নেই। তিনি সকালে সিএমএইচে গিয়েছেন।
০৮:৫৮ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার
সরকারি চাকরিতে ডোপটেস্ট বাধ্যতামূলক
সরকারি চাকরিতে ডোপটেস্ট বাধ্যতামূলক হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (২৫ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি চাকরির ক্ষেত্রে ডোপটেস্টের জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি। প্রধানমন্ত্রী এ বিষয়ে অনুশাসন দিয়েছেন। এটা পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে।
০৫:৫৩ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার
জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি করবে : কাদের
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘জাতীয় পার্টিতে একজন নেতা দুটি পদে থাকতে পারবেন না। এতে নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি হবে। জাতীয় পার্টি সংগঠিত করতে আমরা একটি মেধাবী টিম তৈরি করব। জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে নিজস্ব রাজনীতি করবে। গণমানুষের অধিকার আদায়ে কখনোই পিছপা হবে না জাতীয় পার্টি।’
০৬:৩৬ পিএম, ২৩ জুন ২০১৯ রোববার
মুক্তিযোদ্ধাদের বয়সের ফ্রেমে বাঁধা যায় নাঃ হাইকোর্ট
মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স নির্ধারণে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে কোনো আদেশ দেননি (নো অর্ডার) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স নির্ধারণে হাইকোর্টের রায়ই বহাল থাকছে, যেখানে বলা হয়েছে- মুক্তিযোদ্ধাদের বয়সের ফ্রেমে বাঁধা যায় না।
০২:০৮ পিএম, ২৩ জুন ২০১৯ রোববার
রেলওয়েতে ১ লাখ জনবল নেওয়া হবে
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, যাত্রী সেবায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের আস্থা অর্জন করে সর্বোত্তম সেবা দিতে হবে। অচিরেই রেলওয়েতে লোকবল ১ লাখের উপরে নিয়ে যাওয়া হবে।
শনিবার ঈশ্বরদীর পাকশীতে পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ১১তম (সিপাহী) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন।
০৬:০৮ পিএম, ২২ জুন ২০১৯ শনিবার
সারা দেশে স্বাস্থ্য বীমা চালু করা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার স্বাস্থ্য বীমা চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, এরই অংশ হিসেবে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য টাঙ্গাইল জেলার মধুপুর, ঘাটাইল এবং কালিহাতি উপজেলায় ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে স্বাস্থ্য বীমা কার্যক্রম চালু করেছে।
বুধবার জাতীয় সংসদে নিজের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর-পর্বে জাতীয় পার্টি ও সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর এক তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে শেখ হাসিনা একথা জানান।
০৮:১১ পিএম, ১৯ জুন ২০১৯ বুধবার
বায়তুল মোকাররম মসজিদসংলগ্ন মার্কেটে আগুন, পরে নিয়ন্ত্রণ
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে এই আগুন লাগে। দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এই আগুন নিয়ন্ত্রণে আনেন।
০১:৫২ পিএম, ১৯ জুন ২০১৯ বুধবার
এভাবে একটা সংসদ চলতে পারে না : রুমিন
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেছেন, তিনি সংসদে কথা বলার জন্য দাঁড়ালেই সরকার দলীয় ৩শ সংসদ সদস্য উত্তেজিত হয়ে উঠেন। তিনি বলেন, আমি আমার দলের কথা বলব, তারা তাদের কথা বলবে। কিন্তু আমি উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পুরো সংসদ যদি উত্তেজিত হয়ে যায়, ৩০০ সদস্য যদি মারমুখী হয়ে যায় তাহলে আমি আমার বক্তব্য কিভাবে রাখব?
০৮:৫২ পিএম, ১৬ জুন ২০১৯ রোববার
ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বিদিশা
জাতীয় পার্টির রাজনীতিতে ফের সক্রিয় হতে যাচ্ছেন জাপা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দীক। এমন গুঞ্জন শুরু হয়েছে দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় ফোরামে।
জাপা নেতারা বলছেন, দলের আসার জন্য শীর্ষ নেতাদের সঙ্গে বিদিশা যোগাযোগ শুরু করে দিয়েছেন । এমন সম্ভাবনার কথা বিদিশা নিজেও স্বীকার করেছেন।
০৩:২৬ পিএম, ১৫ জুন ২০১৯ শনিবার
মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল
বাজেটে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ১০ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে
০৮:৫০ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার
সংসদের ইতিহাসে প্রথম বাজেট উত্থাপন করলেন প্রধানমন্ত্রী
দেশের সংসদীয় ইতিহাসে এই প্রথম বাজেট বক্তৃতা উত্থাপন করলেন প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পৌনে এক ঘণ্টা পর বাজেট বক্তৃতার বাকি অংশ উত্থাপন করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। বিকাল ৪টা ১০ মিনিট থেকে ৪টা ৪০ পর্যন্ত ৩০ মিনিট বাজেট বক্তব্য পাঠ করেন। এসময় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা দীর্ঘক্ষণ টেবিল চাপড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
০৭:৪৩ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার
জাতীয় বাজেট : আওয়ামী লীগের রেকর্ড
জাতীয় বাজেট ঘোষণায় রেকর্ড সৃষ্টি করেছে দেশের পুরনো ও সর্ববৃহৎ দল আওয়ামী লীগ। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশিবার বাজেট দিয়েছে আওয়ামী লীগ সরকার। এবারের বাজেট হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২১ তম বাজেট। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ১৭তম বাজেট।
স্বাধীনতার পর ১৯৭২-৭৩ অর্থবছরে গণপরিষদে উপস্থাপন করা হয় বাংলাদেশের ইতিহাসের প্রথম বাজেট। ১৯৭২ সালের ৩০ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকারের ৭৮৬ কোটি টাকার প্রথম বাজেট ঘোষণা করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ।
০১:২২ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার
দেশের মোট জনসংখ্যা কত
বাংলাদেশে পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মনিটরিং দ্যা সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস অব বাংলাদেশ (এমএসভিএসবি)-এর প্রতিবেদনে বলা হয়েছে — বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ৩ হয়েছে। এর মধ্যে পুরুষের আয়ু ৭০ দশমিক ৮ বছর ও নারীর আয়ু ৭৩ দশমিক ৮ বছর।
২০১৮ সালে দেশের জনসংখ্যা বেড়েছে ১৯ লাখ। ফলে জনসংখ্যা এখন ১৬ কোটি ৪৬ লাখ।
০৭:৫৬ পিএম, ১২ জুন ২০১৯ বুধবার
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল



































