আওয়ামী লীগের ১৫০ নেতা পাচ্ছেন শোকজ নোটিশ
উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং তাদের মদদদাতা ১৫০ জনকে শোকজ করতে যাচ্ছে আওয়ামী লীগ। মদদদাতা হিসেবে রয়েছেন এমপি-মন্ত্রী। আগামীকাল রোববার থেকে এ শোকজ নোটিশ সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হবে।
শনিবার রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জরুরি সভা হয়। সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
০৮:২৮ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
রূপপুরের বালিশ হেরে গেছে ফরিদপুরের পর্দার কাছে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রূপপুরের আণবিক প্লান্টের বালিশকে হার মানিয়েছে ফরিদপুরের ৩৭ লাখ টাকা দামের একটি পর্দা। দুর্নীতিতে আজ বালিশ আর পর্দার কাছে হেরে গেছে। দেশে চারদিকে চলছে লুটপাট আর লুটপাট।
০৮:০৭ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
রওশন-কাদের মুখোমুখি
জাতীয় পার্টিতে নতুন করে নাটক শুরু হলো। দলটির সদ্য প্রয়াত নেতা, সাবেক স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ও ভাই জিএম কাদের দু’জনেই নিজেকে দলটির চেয়ারম্যান বলে ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার সকালে একটি সংবাদ সম্মেলন করে দলটির একাংশ এরশাদের স্ত্রী রওশন এরশাদকে তাদের দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে। এর কয়েক ঘণ্টা পরে আরেক অংশ জিএম কাদেরকে তাদের বৈধ চেয়ারম্যান বলে দাবি করে।
০৪:১০ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
কী হচ্ছে জাতীয় পার্টিতে?
নতুন মাত্রা পেল দেবর-ভাবির টানাপড়েন। সংসদে বিরোধীদলীয় নেতার পদ নিয়ে এরশাদপত্নী রওশনকেই জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করলেন তার অনুসারীরা। রওশন এরশদের উপস্থিতিতে বৃহস্পতিবার তার বাসভবনে সংবাদ সম্মেলনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ এ ঘোষণা দেন। তিনি বলেন, রওশন এরশাদ পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আগামী ৬ মাসের মধ্যে কাউন্সিল হবে।
০৩:৪৭ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
সংঘর্ষ-পুলিশি বাধায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ধাওয়া পাল্টা ধাওয়া, বিচ্ছিন্ন সংঘর্ষ ও পুলিশি বাধার মধ্য দিয়ে সারাদেশে চলছে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর নানা কর্মসূচি। এসবে বিএনপি চেয়ারপারসন
০৭:১৫ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রোববার
গণতন্ত্র-ভোটের দাবিতে আন্দোলন চলবে: ফখরুল
'দেশে গণতন্ত্র নেই। মানুষের মতপ্রকাশ করার অধিকার নেই। গণতন্ত্র পুনরুদ্ধারে ও একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দাবিতে বিএনপির আন্দোলন চলবে। ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এটিই আমাদের প্রত্যয়।'
বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে অবস্থিত দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
০৪:৩৫ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রোববার
এরশাদের চেহলাম: রংপুরে ৩০ হাজার মানুষকে খাওয়ানো হবে
আজ শনিবার রংপুরসহ সারা দেশে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের চেহলাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে রংপুরে ৩০ হাজার মানুষকে খাওয়ানো হবে বলে জানা গেছে। রংপুর শহরের ১৬টি স্থানে চেহলাম হবে। তার মধ্যে এরশাদের বাসভবন পল্লীনিবাসে দোয়া মাহফিল ও চেহলামে উপস্থিত থাকতে পারেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদ।
১২:০৭ পিএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার
প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালির অনুমতি পেয়েছে বিএনপি
আগামী ২ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালির অনুমতি পেয়েছে দলটি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয় থেকে র্যালির মৌখিক অনুমতি দেয়া হয়েছে।
০৮:০৯ পিএম, ২৯ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
দেশে এখনো ওয়ান ইলেভেনের হাওয়া চলছে: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ওয়ান ইলেভেনের সময় বিরাজনীতিকরণের যে ষড়যন্ত্র, চক্রান্ত হয়েছিল, সেই হাওয়া এখনও চলছে।
০৯:৩৫ পিএম, ২৫ আগস্ট ২০১৯ রোববার
সরকারের কাছে প্লট চেয়েছেন রুমিন ফারহানা
সরকারের কাছে ১০ কাঠার প্লট চেয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। গত ৩ আগস্ট গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর কাছে প্লট চেয়ে চিঠি তিনি দিয়েছেন। তার এই চিঠিটি ফেসবুকে ভাইরাল হয়েছে।
০৮:৫৩ পিএম, ২৫ আগস্ট ২০১৯ রোববার
চলে গেলেন অধ্যাপক মোজাফফর আহমদ
চলে গেলেন অধ্যাপক মোজাফফর আহমদ। উপমহাদেশের অন্যতম কৃতী শিক্ষাবিদ ও রাজনীতিক, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপের সভাপতি মোজাফফর আহমদ শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
০৯:২০ পিএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার
বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষকতাতেই ২১ আগস্টের হামলা
বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষকতা ছাড়া ২১ আগস্টের মতো ঘটনা ঘটনা সম্ভব না, এটা আজকে প্রমাণিত সত্য। এটা নিয়ে আমরা একটা রায়ও পেয়েছি। বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বোধহয় খালেদা জিয়ার তৈরি করা ছিল যে আমি মরলে পরে একটা কন্ডোলেন্স জানাবে। সেটাও না কী তার প্রস্তুত করা ছিল। কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। সেটাই বড় কথা। শেখ হাসিনা বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলায় বেঁচে থাকার কথা নয়। ওরা ভাবেনি যে বেঁচে থাকবো। অনেক ছোট ছোট ঘটনা আমি জানি। যারা হামলা করেছে তারা এক জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে। সেখান থেকে ফোন করেছে যে আমি মারা গেছি কি না।
০৮:৩৬ পিএম, ২১ আগস্ট ২০১৯ বুধবার
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জাতীয় শোক দিবসে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। ফুল দেয়ার পর সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্র ও সরকারপ্রধান।
১১:৪৮ এএম, ১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
খালেদা জিয়া ঈদের খাবার খেলেন পরিবারের সদস্যদের সঙ্গে
দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঈদুল আজহার দুপুরে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তার দুই মেয়ে জাফিয়া ও জাহিয়া রহমান, খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ এস্কান্দার এবং তাদের ছেলে অভিক এস্কান্দারের সঙ্গে একত্রে খাবার খেলেন তিনি।
১০:০১ পিএম, ১২ আগস্ট ২০১৯ সোমবার
সারাদেশে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে : ড. কামাল
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘ডেঙ্গু মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রী এবং মেয়রদের উচিৎ ছিল, তড়িৎ গতিতে পদক্ষেপ নেওয়া। কিন্তু বাস্তবে তা দেখা যায়নি। ফলে সমগ্র দেশে ডেঙ্গু রোগী ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
০৭:২২ পিএম, ৮ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
ঈদের পর ছাত্রদলের কাউন্সিল
আসন্ন ঈদুল আজহার পর জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। ঈদের পর যে কোনো দিন নির্ধারণ করা হবে কাউন্সিলের সময়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাতে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
১২:১২ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার
খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহিলা দলের মিছিল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছে মহিলা দল। শুক্রবার (২ আগস্ট) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলটি হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
০৬:৩৮ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার
খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় করা জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
০৭:৩৫ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার
খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে রেখেছে সরকার: ফখরুল
সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, বিচার পাওয়ার আশা এখন দুরাশা। তিনি বলেন, সরকার অন্যায়ভা্বে খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে।
০৯:৫৮ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
জিএম কাদেরকে চেয়ারম্যান মানেন না রওশন
জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান মানেন না রওশন এরশাদ। নিজেকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দাবি করেন এরশাদপত্নী। গণমাধ্যমে পাঠানো সংসদের বিরোধীদলীয় উপনেতার প্যাডে হাতে লেখা সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এমন দাবি করেন।
এ ঘটনার মধ্য দিয়ে জাতীয় পার্টির নেতৃত্বে বিভক্তির বিষয়টি আবারও সামনে চলে এলো।
১২:৫৭ পিএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার
বিরোধীদলীয় নেতা হচ্ছেন রওশন এরশাদ
জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিধবা স্ত্রী রওশন এরশাদই জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হচ্ছেন। নেতৃত্বের ভাগা-ভাগির মধ্য দিয়ে দেবর-ভাবীর মধ্যকার দীর্ঘদিনের চলমান দ্বন্দ্বের আপাততঃ যবনিকা ঘটছে।
১১:০৬ পিএম, ২১ জুলাই ২০১৯ রোববার
ভাবি আমাকে আশীর্বাদ দিয়েছেন: জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা বেগম রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেছেন। এতে দল পরিচালনায় জি এম কাদেরকে আশীর্বাদ করেছেন রওশন।
শনিবার দুপুরে রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাসভবনে এ বৈঠক হয়। দুপুরের খাবার খেয়ে তারা দীর্ঘসময় দলের বর্তমান কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
০৮:০০ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
জাপার চেয়ারম্যান জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান হলেন জিএম কাদের । বৃহস্পতিবার দুপুরে পার্টির বনানী কার্যালয়ে মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
০৩:৩৭ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
রংপুরেই দাফন করা হলো এরশাদকে
নেতা-কর্মীদের দাবির মুখে নিজ বাড়ি পল্লীনিবাসেই দাফন করা হলো জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে
০৬:২৭ পিএম, ১৬ জুলাই ২০১৯ মঙ্গলবার
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ভারী বর্ষণ ও পাহাড়ধসে ৪ জেলায় ৩০ জনের মৃত্যু
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র নীতিমালায় বড় পরিবর্তন
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- প্রধানমন্ত্রী তারেক রহমান আমার বন্ধু না: মীর শাহে আলম
- বিশ্বকাপে প্রিয় দল হারলে নিজেকে সামলাবেন যেভাবে
- ফের মিশর মাতাবেন শাকিরা
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮ শিশু, জীবিত উদ্ধার ১৩
- নতুন গাড়ি ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা
- ভারী বৃষ্টিতে বাড়বে নদ-নদীর পানি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ফ্যাটি লিভারের সমস্যা কমাতে যেভাবে খাবেন আদা
- অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন
- গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
- কেয়া পায়েলের রহস্যময় প্রশ্ন নিয়ে আলোচনা তুঙ্গে
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- ৬ বিশ্বকাপ খেলেও ট্রফি ছোঁয়া হলো না রোনালদোর
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ফের মিশর মাতাবেন শাকিরা
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- প্রধানমন্ত্রী তারেককে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- রাজপাল যাদবের ৩ মাস জেল




























