ঢাকা, ২১ অক্টোবর বুধবার, ২০২৬ || ৫ কার্তিক ১৪৩৩
good-food
টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা
বাংলাদেশ-নিউজিল্যাণ্ড টিম অপরিবর্তিত

টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।

লন্ডনের কেনিংটন ওভালে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

চলতি বিশ্বকাপে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড জয় দিয়েই মিশন শুরু করে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ রানের পাহাড় গড়ে ২১ রানে জয় পায় মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দল।

অন্যদিকে নিউজিল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ১৩৬ রানে অলআউট করে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পায়।

০৬:৪৫ পিএম, ৫ জুন ২০১৯ বুধবার

নিউজিল্যান্ডকে হারানোর সামর্থ্য আমাদের আছে: সুজন

নিউজিল্যান্ডকে হারানোর সামর্থ্য আমাদের আছে: সুজন

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় পাওয়ার পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বুধবার লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটির ভেন্যু । এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেছেন, নিউজিল্যান্ডকে হারানোর সামর্থ্য আমাদের আছে।

০২:৩৬ পিএম, ৫ জুন ২০১৯ বুধবার

এবার দুরন্ত টাইগারদের সামনে নিউজিল্যান্ড

এবার দুরন্ত টাইগারদের সামনে নিউজিল্যান্ড

শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে  হারিয়ে দুর্দান্তভাবে বিশ্বকাপযাত্রা শুরু করেছে বাংলাদেশ।  বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে

১০:২২ পিএম, ৪ জুন ২০১৯ মঙ্গলবার

আর্চার, রয়, সরফরাজকে জরিমানা

আর্চার, রয়, সরফরাজকে জরিমানা

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আইসিসি কোড অব কন্ডাক্ট ভঙ্গ করায় শাস্তির মুখে পড়েছেন ইংল্যান্ড ওপেনার জেসন রয়

০৮:১৭ পিএম, ৪ জুন ২০১৯ মঙ্গলবার

উত্তেজনার ম্যাচে ইংলিশদের হারালো পাকিস্তান

উত্তেজনার ম্যাচে ইংলিশদের হারালো পাকিস্তান

টানটান উত্তেজনার ম্যাচ। শেষ পর্যন্ত ফল গেল পাকিস্তানের ঘরে। টানা ১১ ম্যাচে পরাজয়ের পর জয়ের দেখা পেল সরফরাজ আহমেদের দল।  ৩৪৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও বাজে ফিল্ডিংয়ের কারণে পরাজয়ের শঙ্কায় ছিল পাকিস্তান।

০২:০৬ এএম, ৪ জুন ২০১৯ মঙ্গলবার

সতীর্থদের শান্ত থাকার পরামর্শ মাশরাফির

সতীর্থদের শান্ত থাকার পরামর্শ মাশরাফির

উড়ন্ত জয়ে বিশ্বকাপযাত্রা শুরু করেছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে টাইগাররা।

০৮:২৯ পিএম, ৩ জুন ২০১৯ সোমবার

ইংল্যান্ডকে ৩৪৯ রানের টার্গেট দিল পাকিস্তান

ইংল্যান্ডকে ৩৪৯ রানের টার্গেট দিল পাকিস্তান

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রানের দলীয় স্কোর গড়লো পাকিস্তান। তিন হাফসেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ৩৪৮ রান সংগ্রহ করেছে দলটি।  মোহাম্মদ হাফিজের ৮৪, বাবর আজমের ৬৩ ও অধিনায়ক সরফরাজ আহমেদের ৫৫ রানে ভর করে এ রানের পাহাড় গড়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

এর রোববার ২০১৯ আসরে সর্বোচ্চ স্কোর গড়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের করা ৩৩০ রানও টপকে গেছে পাকিস্তান।

০৮:০৬ পিএম, ৩ জুন ২০১৯ সোমবার

অলরাউন্ডার সাকিবের বিশ্বরেকর্ড

অলরাউন্ডার সাকিবের বিশ্বরেকর্ড

কিছুদিন আগে রশিদ খানকে হটিয়ে ওয়ানডেতে অলরাউন্ডারদের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন সাকিব আল হাসান। আজ লন্ডনের ওভালে প্রোটিয়াদের বিপক্ষে ব্যাট করতে মাঠে নেমেই সাকিব আল হাসান গড়েছেন বেশ কয়েকটি বিরল রেকর্ড।

১১:২১ এএম, ৩ জুন ২০১৯ সোমবার

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

বিশ্বকাপের প্রথম ম্যাচেই শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ। ভাগ্য আজ প্রোটিয়াদের দিকে থাকলেও কাজে লাগাতে পারেনি।

 

১১:৪৫ পিএম, ২ জুন ২০১৯ রোববার

দ.আফ্রিকার বিপক্ষে বিশাল সংগ্রহ বাংলাদেশের

দ.আফ্রিকার বিপক্ষে বিশাল সংগ্রহ বাংলাদেশের

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল  সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৬ উইকেটে

০৭:৪৬ পিএম, ২ জুন ২০১৯ রোববার

৩২ ওভারে ২০০ রান করেছে বাংলাদেশ 

৩২ ওভারে ২০০ রান করেছে বাংলাদেশ 

৩২ ওভারেই ২০০ রান করেছে বাংলাদেশ। সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম দুই সাবেক অধিনায়ক তাদের অভিজ্ঞতা দিয়ে দলকে নিশ্চিত বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মাত্র ৯৫ বলে দুজন শতরানের জুটি গড়েন। দারুন ব্যাটিংয়ে অসিদের বোলাররা পাত্তাই পায়নি। 
দুই সাবেক অধিনায়ক তাদের অভিজ্ঞতা দিয়ে দলকে নিশ্চিত বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মাত্র ৯৫ বলে দুজন শতরানের জুটি গড়েন। দারুন ব্যাটিংয়ে অসিদের বোলাররা পাত্তাই পায়নি। 

০৫:২৫ পিএম, ২ জুন ২০১৯ রোববার

টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু
দ.আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু

টাইগারদের আনুষ্ঠানিক বিশ্বকাপ মিশন শুরু আজ রোববার। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে মাশরাফি বাহিনী। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। চোট পেলেও ব্যাটিং অনুশীলন করেছেন তামিম ইকবাল।

অনুশীলনে হাতে ব্যথা পেয়ে কাল মাঠ ছাড়লেও, বড় কোনো অঘটন হয়নি। সবকিছু ঠিক থাকলে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছেন তামিম। তবে সংশয় আছে অলরাউন্ডার সাইফুদ্দিনের খেলা নিয়ে। শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট।

১১:৫৬ এএম, ২ জুন ২০১৯ রোববার

বিশ্বকাপে দুরন্ত সূচনা নিউজিল্যান্ডের

বিশ্বকাপে দুরন্ত সূচনা নিউজিল্যান্ডের

গতিতে লঙ্কানদের কাঁপিয়ে দিলেন দুই কিউই পেসার ম্যাট হেনরি ও লকি ফার্গুসন। অধিনায়ক দিমুথ করুনারত্নের আদ্যন্ত ব্যাটিংয়ের পরও নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের সর্বনিম্ন রানে অলআউট শ্রীলঙ্কা। ওপেনিং জুটির দৃঢ়তায় সেই রান পেরিয়ে বড় জয় পেয়েছে ব্ল্যাক ক্যাপসরা। এ নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলো কেন উইলিয়ামসনের দল।

কার্ডিফের সোফিয়া গার্ডেনে ১০ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। ১৩৭ রানের টার্গেট ২০৩ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে ব্ল্যাক ক্যাপসরা।

০৯:২৭ পিএম, ১ জুন ২০১৯ শনিবার

সেই সুখস্মৃতি নিয়ে দ.আফ্রিকার বিপক্ষে নামছে বাংলাদেশ

সেই সুখস্মৃতি নিয়ে দ.আফ্রিকার বিপক্ষে নামছে বাংলাদেশ

দুর্দান্ত এক সুখস্মৃতি নিয়ে রোববার বিশ্বকাপের যাত্রা শুরু করছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

০৮:৫৯ পিএম, ১ জুন ২০১৯ শনিবার

বাংলাদেশ চাপে থাকবে: ডু প্লেসিস

বাংলাদেশ চাপে থাকবে: ডু প্লেসিস

ইংল্যান্ডের কাছে পরাজিত হলেও রোববার বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় দক্ষিণ আফ্রিকা

০৭:৫৪ পিএম, ১ জুন ২০১৯ শনিবার

১৩৬ রানে অলআউট শ্রীলংকা

১৩৬ রানে অলআউট শ্রীলংকা

বিশ্বকাপের তৃতীয় দিনের প্রথম এবং টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১৩৬ রানে গুটিয়ে গেছে শ্রীলংকা। প্রতিপক্ষের বোলিং তোপে মাত্র ২৯.২ ওভারে আউট হয়ে যায় লংকানরা।

কার্ডিফের ম্যাচে টসের বিপরীতে আগে ব্যাটিং করতে নেমেই নিউজিল্যন্ড বোলারদের তোপের মুখে পড়ে উপমহাদেশের দলটি।

দলের হয়ে সর্বোচ্চ ৫২ রানে অপরাজিত থাকেন ওপেনার হিসেবে খেলতে নামা অধিনায়ক দিমুথ করুনারত্নে। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন ওয়ানডাউনে নামা কুশল পেরেরা

০৭:২৯ পিএম, ১ জুন ২০১৯ শনিবার

নিউজিল্যান্ড ঝড়ে কাঁপছে শ্রীলংকা

নিউজিল্যান্ড ঝড়ে কাঁপছে শ্রীলংকা

সোফিয়া গার্ডেনসের সবুজ পিচে সুইংয়ের সঙ্গে গতি ঝড় তুললেন নিউজিল্যান্ডের পেসাররা। যাতে অসহায় আত্মসমর্পণ করলো শ্রীলঙ্কার টপ অর্ডার।

০৫:৪৯ পিএম, ১ জুন ২০১৯ শনিবার

বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু উইন্ডিজদের
পাত্তাই দিল না পাকিস্তানকে

বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু উইন্ডিজদের

ক্রিস গেইলের দাপুটে ফিফটিতে অনায়াসেই পাকিস্তানকে হারালো ওয়েস্ট ইন্ডিজ।

বড় জয়ে বিশ্বকাপ শুরু করল জেসন হোল্ডারের দল। আর পাকিস্তানের অভিযান শুরু হল যেন দুঃস্বপ্ন দিয়ে।

০৯:২১ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

ক্যারিবিয় দাপটে একশ’ পাঁচেই গুটালো পাকিস্তান

ক্যারিবিয় দাপটে একশ’ পাঁচেই গুটালো পাকিস্তান

যদি প্রশ্নটা এমন হয়, বিশ্বকাপ অভিযানের শুরু কেমন হলো পাকিস্তানের?

উত্তর নিশ্চয় মিলবে - দুঃস্বপ্নের মতোই।

ঠিক তাই হলো এবার। দাঁড়াতেই পারলো না সরফরাজ আহমেদের দল। ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণে হলো নাজেহাল। শর্ট বলে ভুগে গুঁড়িয়ে গেল একশ পেরিয়েই।

 

আজ শুক্রবার নটিংহ্যামে ২১ ওভার ৪ বলে ১০৫ রানে গুটিয়ে গেলো পাকিস্তান।

০৬:৩০ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

টস জিতে ফিল্ডিংয়ে ওয়েষ্ট ইণ্ডিজ
ম্যাচ জিততে মরিয়া পাকিস্তান

টস জিতে ফিল্ডিংয়ে ওয়েষ্ট ইণ্ডিজ

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি পাকিস্তান-ওয়েষ্ট ইণ্ডিজ। প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবীয়রা। আজকের ম্যাচ হচ্ছে নটিংহ্যামে।

প্রস্তুতি ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্স থেকে আত্মবিশ্বাসী বলেই জানিয়েছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।

অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ জানিয়েছেন, সাম্প্রতিক ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা।

দু'দলই একসময় রাজত্ব করেছে ক্রিকেট দুনিয়া।

০৩:২০ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

বিশ্বকাপে শুভসূচনা ইংল্যান্ডের

বিশ্বকাপে শুভসূচনা ইংল্যান্ডের

এবারের বিশ্বকাপে সম্ভাব্য চ্যাম্পিয়নের তালিকায় সবার ওপরে আছে ইংল্যান্ড। উদ্বোধনী ম্যাচে ফেভারিটের মতোই খেললো স্বাগতিকরা।  দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়েছে তারা। প্রোটিয়াদের ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংলিশরা।

৩১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। আর্চারের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে ৫ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন হাশিম আমলা

১১:৩৯ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

বিশ্বকাপে ‘ধারাভাষ্যকার’ শচীনের অভিষেক

বিশ্বকাপে ‘ধারাভাষ্যকার’ শচীনের অভিষেক

বিশ্বকাপে এবার নতুন আঙ্গিকে ‘ধারাভাষ্যকার’ হিসেবে অভিষেক ঘটলো ভারতীয় কিংকদন্তি শচীন টেন্ডুলকারের।

১০:৩০ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

দ.আফ্রিকাকে ৩১২ রানের টার্গেট দিল ইংল্যান্ড

দ.আফ্রিকাকে ৩১২ রানের টার্গেট দিল ইংল্যান্ড

জেসন রয়, জো রুট ও ইয়ন মরগান ফিরেছিলেন হাফসেঞ্চুরি করে। তবে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন বেন স্টোকস। কিন্তু তিনিও পারেননি। তবুও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ইংল্যান্ড। চার হাফসেঞ্চুরিতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংলিশদের রান ৫০ ওভারে ৮ উইকেটে ৩১১।

০৭:৪৫ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

দোয়া করে বোলিং শুরু, দ্বিতীয় বলেই উইকেট

দোয়া করে বোলিং শুরু, দ্বিতীয় বলেই উইকেট

বিশ্বকাপের দ্বাদশ আসরের প্রথম ওভার বোলিংয়ের দায়িত্ব দেয়া হয় লেগস্পিনার ইমরান তাহিরকে। আর আল্লাহর কাছে দোয়া করে   বাজিমাত করেন ওভারের দ্বিতীয় বলেই।
ইংল্যান্ডের কন্ডিশনে যেকোনো দিন এগিয়ে থাকবেন পেসাররাই। কিন্তু বিশ্বকাপের উদ্বোধনী দিনে উল্টো বাজি খেললেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। বোলিং শুরু করলেন স্পিনার দিয়ে।

০৪:৪২ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর