এবার সাকিব-তাসকিনের কাতারে মুশফিক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:১৯ ৭ এপ্রিল ২০২৩
ক্রিকেটারদের দেশের নানা প্রান্তে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর নজির নতুন নয়। সম্প্রতি রাজধানীর বঙ্গবাজারে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে পড়েছেন হাজার হাজার ব্যবসায়ী। কেউ হারিয়েছেন ব্যবসায়ের সম্বল, আর কেউ রুটি-রুজির চাকরি। কঠিন এই সময়ে প্রথমে তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
এরপর আসেন তাসকিন আহমেদ। এবার সেই কাতারে যোগ দিলেন মিস্টার ডিফেন্ডেবল-খ্যাত মুশফিকুর রহিম।বৃহস্পতিবার (৬ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষতিগ্রস্তদের সাহায্যের ঘোষণা দেন এই টাইগার ক্রিকেটার।
এর আগে ব্যবসায়ীদের পাশে সর্বপ্রথম দাঁড়িয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। মাস্তুল ফাউন্ডেশনের সমন্বয়ে তিনি ব্যবসায়ীদের ইফতারের জন্য ২০ হাজার টাকা সহায়তার ঘোষণা দেন। ওই পোস্টে সাকিব তাসকিনের নাম মনোনয়ন করেন। একইভাবে সমপরিমাণ অর্থ সহায়তা এবং ফেসবুক পোস্টে তাসকিন মনোনয়ন করেন মুশফিককে। সেই ধারবাহিকতায় এবার মুশফিকও দুর্গত এসব মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন।
নিজের ফেসবুক পেজে মুশফিক এক পোস্টে লেখেন, ‘আসসালামুয়ালাইকুম, সবাইকে রমজান মোবারক। আমি নিশ্চিত এতক্ষণে আপনারা সবাই বঙ্গবাজার বাজারের মর্মান্তিক ঘটনার কথা শুনেছেন। বিশেষ করে এটি রমজান মাসে হওয়ায় তারা খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। মুশফিকুর রহিম ফাউন্ডেশন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। এই ইফতারের আয়োজনটি সমন্বয় করবে মাস্তুল ফাউন্ডেশন।’
কেবল নিজেই সহায়তা করে থামেননি এই টাইগার ব্যাটার। একইসঙ্গে সর্বস্তরের মানুষদেরও দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন, ‘এই রমজান মাসে যতটা সম্ভব এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের ভাই-বোনদের সাহায্য করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।’
এদিকে, সাকিব ও তাসকিন অনুদান দেওয়া অর্থের পরিমাণ জানালেও, মুশফিক সেটি উল্লেখ করেননি।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















