গণতন্ত্র সূচকে ৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২৭ ৩ ফেব্রুয়ারি ২০২১
২০২০ গণতন্ত্র সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। ইকনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সবশেষ গণতন্ত্র সূচকে বিশ্বের অধিকাংশ দেশ পিছিয়েছে। ২০১৯ সালের তুলনায় তাদের নম্বর কমেছে। করোনাভাইরাস মহামারীর কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। গেল বছরের চেয়ে এ বছর সেসব দেশের গড়ে হ্রাস পেয়েছে ০.৭ পয়েন্ট। ৫.৪৪ থেকে এসে দাঁড়িয়েছে ৫.৩৭, যা সর্বকালের সর্বনিম্ন।
২০২০ গণতন্ত্র সূচকে ওই সব দেশের উল্লেখযোগ্য অবনমনের কারণ করোনা। বৈশ্বিক মহামারী প্রাদুর্ভাবে সেসব দেশের সরকার নাগরিক স্বাধীনতা এবং জনগণের ব্যক্তিগত চলাফেরার ওপর কোনো না কোনোভাবে প্রতিবন্ধকতা কিংবা নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সেখানে এ বছরে গণতান্ত্রিক নীতি সমুন্নত রাখার ক্ষেত্রে ‘সামান্য’ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। যা এসময়ে এদেশকে ৫.৯৯ নম্বর (১০ এর মধ্যে) পেতে সহায়তা করেছে। এতে ৭৬তম স্থানে উঠে এসেছে লাল-সবুজের দেশ।
২০১৯ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৮০তম। প্রাপ্ত স্কোর ছিল ৫.৮৮। তবে প্রতিবেশি দেশ ভারতের চেয়ে এখনও বেশ পিছিয়ে এদেশ। দুই ধাপ পিছিয়েও সর্বশেষ গণতন্ত্র সূচকে বিশ্বের অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক দেশটি রয়েছে ৫৩তম স্থানে। ২০২০ সালে তাদের অর্জন ৬.৬১ নম্বর।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বলছে, গণতন্ত্রের জন্য এ বছর ছিল বাজে। তবু বাংলাদেশ, ভুটান, পাকিস্তানসহ এশিয়ার বেশ কিছু দেশের উন্নতি হয়েছে। এরপরও বিশ্বের এক তৃতীয়াংশ মানুষ একনায়ক শাসনের অধীনে রয়েছে। এর একটি বড় অংশ চীনের মানুষ।
এ সূচকে দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা ৬৮তম, ভুটান ৮৪তম, নেপাল ৯২তম, পাকিস্তান ১০৫তম, মিয়ানমার ১৩৫তম এবং আফগানিস্তান ১৩৯তম অবস্থানে রয়েছে।
তালিকার শীর্ষে রয়েছে নরওয়ে। দেশটির স্কোর ৯.৮১। শীর্ষ দশে আরও আছে আইসল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড, কানাডা, ফিনল্যান্ড, ডেনমার্ক, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস।
ইউরোপের মধ্যে ওপরে রয়েছে যুক্তরাজ্য ও জার্মানি। আমেরিকা মহাদেশে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন গণতন্ত্রকে ‘ত্রুটিপূর্ণ’ বলা হয়েছে।
গণতন্ত্র সূচকের তলানিতে আছে উত্তর কোরিয়া। এছাড়া ডিআর কঙ্গো, সেন্ট্রাল আফ্রিকা, সিরিয়া, চাদ, তুর্কমেনিস্তান নিচের দিকে রয়েছে।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










