চুল পড়া ঠেকায় আমলকী-অ্যালোভেরা, জানুন সঠিক ব্যবহার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৫৭ ২৭ জানুয়ারি ২০২৫
বর্তমানে চুল নিয়ে অনেকেই ভুগছেন। অল্প বয়সে কারো মাথায় টাক পড়ে যাচ্ছে। আবারো কারো চুল ব্যাপক পাতলা হয়ে যাচ্ছে। এতে হতাশার শেষ নেই। তবে আশার বাণী শুনিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, চুল পড়া রোধে ও চুলের স্বাস্থ্য রক্ষায় প্রাকৃতিক উপাদানে তৈরি প্যাক দারুণ কাজ করে। এর মধ্যে সেরা হলো আমলকী ও অ্যালোভেরার মাস্ক। এবার জেনে নেয়া যাক বিস্তারিত-
চুলের যে উপকার করে আমলকী
এটি ভিটামিন সি’তে পরিপূর্ণ। কোলাজেন প্রোটিন তৈরিতে সাহায্য করে। চুলের গোড়া মজবুত করে চুল পড়া রোধ করে। চুলকে পুষ্টি জোগায়। স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে। আমলকীর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাগুণ খুশকি দূর করে। মাথার ত্বকের তালুতে যেকোনো ধরনের সংক্রমণ রোধ করে। অল্প বয়সে চুল পাকা রোধ করে। প্রাকৃতিকভাবে পুষ্টি জোগায়। তাই চুলের স্বাভাবিক রং থাকে অক্ষুণ্ন।
চুলের যে উপকার করে অ্যালোভেরা
অ্যালোভেরা বা ঘৃতকুমারীকে বলা হয় প্রাকৃতিক কন্ডিশনার। চুলে ময়েশ্চারাইজারের জোগান দেয়। ফলে চুল নরম থাকে। মাথার ত্বক পরিষ্কার রাখে। ফলে চুলের ভেতর চুলকানি হয় না। চুল ভেঙে যাওয়া রোধ করে। নতুন করে চুল উঠতে এবং চুলের বৃদ্ধির জন্য সহায়ক।
প্যাক তৈরির উপকরণ
আমলকীর পাউডার বা ব্লেন্ড করা আমলকীর রস (২ টেবিল চামচ), টাটকা অ্যালোভেরা জেল (৩ টেবিল চামচ), নারকেল তেল (১ টেবিল চামচ) এবং লেবুর রস (১ টেবিল চামচ)।
যেভাবে প্যাক বানাবেন
গাছ থেকে অ্যালোভেরার পাতা কেটে একটা চামচের মাধ্যমে ভেতরের জেল বের করুন। জেলটা ব্লেন্ড করে নিন। আমলকী ব্লেন্ডের পর রস বের করে নিন অথবা আমলকীর পাউডার কুসুম গরম পানিতে গুলিয়ে পেস্ট করুন।
একটা বাটিতে আমলকী ও অ্যালোভেরার জেল ভালোভাবে মেশান। বাড়তি উজ্জ্বলতা ও খুশকি দূর করতে নারকেল তেল ও লেবুর রস মেশান।
যেভাবে ব্যবহার করবেন
পরিষ্কার ভেজা বা শুকনা চুলে প্যাকটি ব্যবহার করতে পারেন। চুলে প্যাকটি লাগানোর আগে পুরোনো টি-শার্ট পরে নিতে পারেন। চুলগুলো দুই ভাগে ভাগ করে নিন। হাত দিয়ে একগোছা চুলে গোড়া থেকে আগা পর্যন্ত প্যাকটি ভালোভাবে লাগান। পুরো চুলে প্যাকটি লাগানোর পর আঙুল দিয়ে ত্বকের তালুতে চেপে চেপে ভালোভাবে ম্যাসাজ করুন।
মাথায় একটা শাওয়ার ক্যাপ পরে রাখুন, যাতে সহজেই শুকিয়ে না যায়। এভাবে ৩০ থেকে ৪৫ মিনিট রেখে দিন।
এরপর চুলে শ্যাম্পু করে ফেলুন। চাইলে বাড়তি কন্ডিশনারও ব্যবহার করতে পারেন। সপ্তাহে ১ দিন চুলে এই প্যাক ব্যবহার করতে পারেন।
- A New Chapter for the FIFA World Cup
- মন খারাপে দুঃখের গান শুনলে চোখে ভিজে যায় কেন?
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ওয়েসলির জায়গায় ব্রাজিল বিশ্বকাপ দলে এডারসন
- সালমানের ভাইরাল পোস্ট প্রসঙ্গে মুখ খুললেন বরুণ
- কত দিন পর পর জিন্স কাচা উচিত? জেনে নিন ভালো রাখার নিয়ম
- বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বাজেট উপস্থাপন ১১ জুন
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- এলপিজির দাম কমলো
















